bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
2 Kings 14
2 Kings 14
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 13
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 15 →
1
ইসরাইলের বাদশাহ্ যোয়াহসের পুত্র যোয়াশের দ্বিতীয় বছরে এহুদার বাদশাহ্ যোয়াশের পুত্র অমৎসিয় রাজত্ব করতে আরম্ভ করেন।
2
তিনি পঁচিশ বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করে জেরুশালেমে ঊনত্রিশ বছর রাজত্ব করেন; তাঁর মায়ের নাম যিহোয়দ্দিন, তিনি জেরুশালেম-নিবাসী।
3
মাবুদের দৃষ্টিতে যা ন্যায্য, অমৎসিয় তা করতেন, তবুও তাঁর পূর্বপুরুষ দাউদের মত করতেন না; তিনি তাঁর পিতা যোয়াশের মতই সমস্ত কাজ করতেন।
4
তবুও সমস্ত উচ্চস্থলী উচ্ছিন্ন হল না; লোকেরা তখনও উচ্চস্থলীতে কোরবানী করতো ও ধূপ জ্বালাত।
5
রাজ্য তাঁর হাতে স্থির হওয়ার পর তাঁর যে গোলামেরা তাঁর পিতা বাদশাহ্কে হত্যা করেছিল তাদেরকে তিনি হত্যা করলেন।
6
কিন্তু তিনি মূসার শরীয়ত-কিতাবে লেখা নির্দেশ অনুসারে সেই হত্যাকারীদের সন্তানদেরকে হত্যা করলেন না, যেমন মাবুদ হুকুম দিয়েছিলেন, “সন্তানের জন্য পিতার, কিংবা পিতার জন্য সন্তানের প্রাণদণ্ড করা যাবে না; প্রত্যেক জন যার যার গুনাহ্র দরুণই মরতে হবে।”
7
তিনি লবণ-উপত্যকায় ইদোমের দশ হাজার লোককে হত্যা করলেন ও যুদ্ধ দ্বারা সেলা অধিকার করে তার নাম যক্তেল রাখলেন; আজও তা রয়েছে।
8
সেই সময় অমৎসিয় দূত পাঠিয়ে যেহূর পৌত্র যিহোয়াহসের পুত্র ইসরাইলের বাদশাহ্ যিহোয়াশকে বললেন, এসো, আমরা পরস্পর মুখ দেখাদেখি করি।
9
ইসরাইলের বাদশাহ্ যিহোয়াশ এহুদার বাদশাহ্ অমৎসিয়ের কাছে লোক পাঠিয়ে বললেন, লেবাননস্থ শিয়ালকাঁটা লেবাননস্থ এরস গাছের কাছে বলে পাঠাল, আমার পুত্রের সঙ্গে তোমার কন্যার বিয়ে দাও; ইতোমধ্যে লেবাননস্থ একটি বন্য পশু চলতে চলতে সেই শিয়ালকাঁটা দলন করে ফেলে।
10
তুমি ইদোমকে আঘাত করেছ বলে তোমার অন্তর গর্বিত হয়েছে; নিজের বড়াই কর ও ঘরে বসে থাক; অমঙ্গল চেয়ে বিরোধ করতে কেন প্রবৃত্ত হবে? এবং তোমার ও এহুদার উভয়ের কেন ধ্বংস ডেকে আনবে? কিন্তু অমৎসিয় কথা শুনলেন না।
11
অতএব ইসরাইলের বাদশাহ্ যিহোয়াশ যুদ্ধযাত্রা করলেন এবং এহুদার অধিকারস্থ বৈৎশেমশে তিনি ও এহুদার বাদশাহ্ অমৎসিয় পরস্পর মুখ দেখাদেখি করলেন।
12
তখন ইসরাইলের সম্মুখে এহুদা পরাজিত হল, আর প্রত্যেকে যার যার তাঁবুতে পালিয়ে গেল।
13
আর ইসরাইলের বাদশাহ্ যিহোয়াশ বৈৎ-শেমশে অহসিয়ের পৌত্র যিহোয়াশের পুত্র এহুদার বাদশাহ্ অমৎসিয়কে বন্দী করে জেরুশালেমে আসলেন এবং আফরাহীমের দ্বার থেকে কোণের দ্বার পর্যন্ত জেরুশালেমের চার শত হাত প্রাচীর ভেঙ্গে ফেললেন।
14
আর তিনি মাবুদের গৃহে ও রাজপ্রাসাদের ভাণ্ডারে পাওয়া সমস্ত সোনা ও রূপা ও সমস্ত পাত্র এবং বন্ধক হিসেবে কতকগুলো মানুষকে নিয়ে সামেরিয়াতে ফিরে গেলেন।
15
যিহোয়াশের কৃত অবশিষ্ট কাজের বৃত্তান্ত ও তাঁর বিক্রম এবং এহুদার বাদশাহ্ অমৎসিয়ের সঙ্গে তিনি কিরূপ যুদ্ধ করলেন, এসব কি ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস পুস্তকে লেখা নেই?
16
পরে যিহোয়াশ তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন এবং সামেরিয়াতে ইসরাইলের বাদশাহ্দের সঙ্গে তাঁকে দাফন করা হল, আর তাঁর পুত্র ইয়ারাবিম তাঁর পদে বাদশাহ্ হলেন।
17
ইসরাইলের বাদশাহ্ যিহোয়াহসের পুত্র যিহোয়াশের মৃত্যুর পর এহুদার বাদশাহ্ যোয়াশের পুত্র অমৎসিয় আর পনের বছর জীবিত ছিলেন।
18
অমৎসিয়ের অবশিষ্ট কাজের বৃত্তান্ত কি এহুদা-বাদশাহ্দের ইতিহাস-পুস্তকে লেখা নেই?
19
পরে লোকেরা জেরুশালেমে তাঁর বিরুদ্ধে চক্রান্ত করলো, তাতে তিনি লাখীশে পালিয়ে গেলেন; কিন্তু তারা তাঁর পেছন পেছন লাখীশে লোক পাঠিয়ে সেখানে তাঁকে হত্যা করাল।
20
আর ঘোড়ার পিঠে করে তাঁকে এনে, দাউদ-নগরে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে জেরুশালেমে তাঁকে দাফন করলো।
21
আর এহুদার সমস্ত লোক ষোল বছর বয়স্ক অসরিয়কে নিয়ে তাঁর পিতা অমৎসিয়ের পদে বাদশাহ্ করলো।
22
বাদশাহ্ অমৎসিয় পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলে পর তিনি এলৎ নগর নির্মাণ এবং তা পুনর্বার এহুদার অধীন করলেন।
23
এহুদার বাদশাহ্ যোয়াশের পুত্র অমৎসিয়ের পনের বছরে ইসরাইলের বাদশাহ্ যোয়াশের পুত্র ইয়ারাবিম সামেরিয়ায় রাজত্ব করতে আরম্ভ করেন এবং একচল্লিশ বছর রাজত্ব করেন।
24
মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তিনি তা-ই করতেন; নবাটের পুত্র ইয়ারাবিম যেসব গুনাহ্ দ্বারা ইসরাইলকে গুনাহ্ করিয়েছিলেন, তিনি তাঁর সেসব গুনাহ্ ত্যাগ করলেন না।
25
ইসরাইলের আল্লাহ্ মাবুদ তাঁর গোলাম গাৎ-হেফরীয় অমিত্তয়ের পুত্র ইউনুস নবীর দ্বারা যে কথা বলেছিলেন, সেই অনুসারে তিনি হমাতের প্রবেশস্থান থেকে অরাবার সমুদ্র পর্যন্ত ইসরাইলের সীমা পুনর্বার অধিকার করলেন।
26
কারণ মাবুদ দেখেছিলেন যে, ইসরাইলের দুঃখ অতিশয় তীব্র; ফলে, গোলাম বা স্বাধীন মানুষ কেউ ছিল না, ইসরাইলের সাহায্যকারীও কেউ ছিল না।
27
আর মাবুদ এমন কথা বলেন নি যে, তিনি ইসরাইলের নাম আসমানের নিচে থেকে লোপ করবেন; কিন্তু তিনি যোয়াশের পুত্র ইয়ারাবিমের মধ্য দিয়ে তাদেরকে নিস্তার করলেন।
28
ইয়ারাবিমের অবশিষ্ট কাজের বৃত্তান্ত এবং সমস্ত কাজ, তিনি সবিক্রমে কিভাবে যুদ্ধ করলেন এবং এহুদার পুরানো অধিকার দামেস্ক ও হমাৎ পুনর্বার কিভাবে ইসরাইলের অধিকারে আনলেন, এসব কথা কি ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস-পুস্তকে লেখা নেই?
29
পরে ইয়ারাবিম তাঁর পূর্বপুরুষদের, ইসরাইলের বাদশাহ্দের সঙ্গে নিদ্রাগত হইলেন এবং তাঁর পুত্র জাকারিয়া তাঁর পদে বাদশাহ্ হলেন।
← Chapter 13
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 15 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25