bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
2 Kings 15
2 Kings 15
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 16 →
1
ইসরাইলের বাদশাহ্ ইয়ারাবিমের সাতাশ বছরে এহুদার বাদশাহ্ অমৎসিয়ের পুত্র অসরিয় রাজত্ব করতে আরম্ভ করেন।
2
তিনি ষোল বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করে জেরুশালেমে বাহান্ন বছর রাজত্ব করেন; তাঁর মায়ের নাম যিথলিয়া, তিনি জেরুশালেম-নিবাসীনী।
3
অসরিয় তাঁর পিতা অমৎসিয়ের মতই মাবুদের দৃষ্টিতে যা ন্যায্য, তা-ই করতেন।
4
তবুও সমস্ত উচ্চস্থলী উচ্ছিন্ন হল না, তখনও লোকেরা উচ্চস্থলীতে কোরবানী করতো ও ধূপ জ্বালাত।
5
পরে মাবুদ বাদশাহ্কে আঘাত করলেন, তাতে তিনি মরণ দিন পর্যন্ত কুষ্ঠরোগী হয়ে রইলেন ও স্বতন্ত্র বাড়িতে বাস করলেন; আর বাদশাহ্র পুত্র যোথম বাড়ির মালিক হয়ে দেশ শাসন করতে লাগলেন।
6
অসরিয়ের অবশিষ্ট কাজের বৃত্তান্ত ও সমস্ত কাজের বিবরণ কি এহুদা-বাদশাহ্দের ইতিহাস-পুস্তকে লেখা নেই?
7
পরে অসরিয় তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন, আর দাউদ-নগরে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে তাঁকে দাফন করা হল এবং তাঁর পুত্র যোথম তাঁর পদে বাদশাহ্ হলেন।
8
এহুদার বাদশাহ্ অসরিয়ের আটত্রিশ বছরে ইয়ারাবিমের পুত্র জাকারিয়া ছয় মাস সামেরিয়াতে ইসরাইলে উপরে রাজত্ব করলেন।
9
তাঁর পূর্বপুরুষেরা যেমন করতেন, তেমনি তিনি মাবুদের দৃষ্টিতে যা মন্দ তা-ই করতেন; নবাটের পুত্র ইয়ারাবিম যেসব গুনাহ্ দ্বারা ইসরাইলকে গুনাহ্ করিয়েছিলেন, তিনি তাঁর সেসব গুনাহ্ ত্যাগ করলেন না।
10
পরে যাবেশের পুত্র শল্লুম তাঁর বিরুদ্ধে চক্রান্ত করলেন ও লোকদের সম্মুখে তাঁকে আক্রমণ করে হত্যা করলেন এবং তাঁর পদে বাদশাহ্ হলেন।
11
জাকারিয়ার অবশিষ্ট কাজের বৃত্তান্ত, দেখ, ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস পুস্তকে লেখা আছে।
12
মাবুদ যেহূকে এই কথা বলেছিলেন, চতুর্থ পুরুষ পর্যন্ত তোমার বংশ ইসরাইলের সিংহাসনে বসবে; তা সফল হল।
13
এহুদার বাদশাহ্ উষিয়ের ঊনচল্লিশ বছরে যাবেশের পুত্র শল্লুম রাজত্ব করতে আরম্ভ করেন এবং এক মাস সামেরিয়াতে রাজত্ব করেন।
14
পরে গাদির পুত্র মনহেম তির্সা থেকে উঠে গেলেন, সামেরিয়াতে উপস্থিত হলেন, আর যাবেশের পুত্র শল্লুমকে সামেরিয়াতে আঘাত করে হত্যা করলেন এবং তাঁর পদে বাদশাহ্ হলেন।
15
শল্লুমের অবশিষ্ট কাজের বৃত্তান্ত ও তাঁর কৃত চক্রান্ত, দেখ, ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস-পুস্তকে লেখা আছে।
16
পরে মনহেম তির্সা থেকে গিয়ে তিপ্সহ ও তার মধ্যস্থিত সকলকে ও তার অঞ্চলগুলোতে আক্রমণ করলেন; লোকেরা তাঁর জন্য দ্বার খুলে দেয় নি, তাই তিনি আক্রমণ করলেন ও সেখানকার গর্ভবতী স্ত্রীলোক সকলের উদর বিদীর্ণ করলেন।
17
এহুদার বাদশাহ্ অসরিয়ের ঊনচল্লিশ বছরে গাদির পুত্র মনহেম ইসরাইলের রাজত্ব করতে আরম্ভ করেন এবং দশ বছর সামেরিয়াতে রাজত্ব করেন।
18
মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা-ই তিনি করতেন; নবাটের পুত্র ইয়ারাবিম যেসব গুনাহ্ দ্বারা ইসরাইলকে গুনাহ্ করিয়েছিলেন, তাঁর সেসব গুনাহ্ থেকে তিনি তাঁর সারা জীবনও ফিরলেন না।
19
আসেরিয়ার বাদশাহ্ পূল দেশের বিরুদ্ধে আসলেন; তাতে পূলের সাহায্যে রাজ্য যেন তাঁর হাতে স্থিত থাকে সেজন্য মনহেম তাঁকে এক হাজার তালন্ত রূপা দিলেন।
20
আর আসেরিয়ার বাদশাহ্কে দেবার জন্য মনহেম ইসরাইল থেকে ও সমস্ত ধনশালী ব্যক্তির কাছ থেকে ঐ রূপা আদায় করলেন, প্রত্যেকের কাছ থেকে পঞ্চাশ পঞ্চাশ শেকল রূপা নিলেন। তখন আসেরিয়ার বাদশাহ্ ফিরে গেলেন, দেশে রইলেন না।
21
মনহেমের অবশিষ্ট কাজের বৃত্তান্ত ও সমস্ত কাজের বিবরণ কি ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস-পুস্তকে লেখা নেই?
22
পরে মনহেম তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন এবং তাঁর পুত্র পকহিয় তাঁর পদে বাদশাহ্ হলেন।
23
এহুদার বাদশাহ্ অসরিয়ের পঞ্চাশ বছরে মনহেমের পুত্র পকহিয় সামেরিয়াতে ইসরাইলে রাজত্ব করতে আরম্ভ করেন এবং দু’বছর রাজত্ব করেন।
24
মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা-ই তিনি করতেন, নবাটের পুত্র ইয়ারাবিম যেসব গুনাহ্ দ্বারা ইসরাইলকে গুনাহ্ করিয়েছিলেন, তিনি তাঁর সেসব গুনাহ্ থেকে ফিরলেন না।
25
পরে রমলিয়ের পুত্র পেকহ নামক তাঁর সেনানী তাঁর বিরুদ্ধে চক্রান্ত করলেন এবং সামেরিয়ায় রাজ-প্রাসাদের দুর্গে তাঁকে, অর্গোব ও অরিয়িকে আক্রমণ করলেন, আর গিলিয়দীয়দের পঞ্চাশজন লোক তাঁর সঙ্গে ছিল; তিনি তাঁকে হত্যা করে তাঁর পদে বাদশাহ্ হলেন।
26
পকহিয়ের অবশিষ্ট কাজের বৃত্তান্ত ও সমস্ত কাজের বিবরণ, দেখ, ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস পুস্তকে লেখা আছে।
27
এহুদার বাদশাহ্ অসরিয়ের বাহান্ন বছরে রমলিয়ের পুত্র পেকহ সামেরিয়াতে ইসরাইলে রাজত্ব করতে আরম্ভ করেন এবং কুড়ি বছর রাজত্ব করেন।
28
মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা-ই তিনি করতেন, নবাটের পুত্র ইয়ারাবিম যেসব গুনাহ্ দ্বারা ইসরাইলকে গুনাহ্ করিয়েছিলেন, তিনি তাঁর সেসব গুনাহ্ থেকে ফিরলেন না।
29
ইসরাইলের বাদশাহ্ পেকহের সময়ে আসেরিয়ার বাদশাহ্ তিগ্লৎপিলেষর এসে ইয়োন, আবেল-বৈৎ-মাখা, যানোহ, কেদশ, হাৎসোর, গিলিয়দ, গালীল ও নপ্তালীর সমস্ত দেশ অধিকার করলেন, আর জনগণকে আসেরিয়া দেশ বন্দী করে নিয়ে গেলেন।
30
পরে উষিয়ের পুত্র যোথমের বিশ বছরে এলার পুত্র হোসিয়া রমলিয়ের পুত্র পেকহের বিরুদ্ধে চক্রান্ত করলেন এবং তাঁকে আক্রমণ করে হত্যা করলেন ও তাঁর পদে বাদশাহ্ হলেন।
31
পেকহের অবশিষ্ট কাজের বৃত্তান্ত ও সমস্ত কাজের বিবরণ, দেখ, ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস-পুস্তকে লেখা আছে।
32
রমলিয়ের পুত্র ইসরাইলের বাদশাহ্ পেকহের দ্বিতীয় বছরে উষিয়ের পুত্র যোথম রাজত্ব করতে আরম্ভ করেন।
33
তিনি পঁচিশ বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করে জেরুশালেমে ষোল বছর রাজত্ব করেন; তাঁর মায়ের নাম যিরূশা, তিনি সাদোকের কন্যা।
34
যোথম মাবুদের দৃষ্টিতে যা ন্যায্য, তা-ই করতেন; তাঁর পিতা উষিয় যে সমস্ত কাজ করতেন তিনিও সেই রকম কাজ করতেন।
35
তবুও সমস্ত উচ্চস্থলী উচ্ছিন্ন হয় নি; লোকেরা তখনও উচ্চস্থলীতে কোরবানী করতো ও ধূপ জ্বালাত। তিনি মাবুদের গৃহের উচ্চতর দ্বার নির্মাণ করলেন।
36
যোথমের অবশিষ্ট কাজের বৃত্তান্ত ও সমস্ত কাজের বিবরণ এহুদার বাদশাহ্দের ইতিহাস-পুস্তকে কি লেখা নেই?
37
ঐ সময়ে মাবুদ অরামের বাদশাহ্ রৎসীন ও রমলিয়ের পুত্র পেকহকে এহুদার বিরুদ্ধে পাঠাতে আরম্ভ করলেন।
38
পরে যোথম তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন, আর তাঁর পূর্বপুরুষ দাউদের নগরে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে তাঁকে দাফন করা হল এবং তাঁর পুত্র আহস তাঁর পদে বাদশাহ্ হলেন।
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 16 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25