bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
2 Kings 21
2 Kings 21
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 22 →
1
মানশা বারো বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করেন এবং পঞ্চান্ন বছরকাল জেরুশালেমে রাজত্ব করেন; তাঁর মায়ের নাম হিফ্সীবা।
2
মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা-ই তিনি করতেন; মাবুদ বনি-ইসরাইলদের সম্মুখ থেকে যে জাতিদেরকে অধিকারচ্যূত করেছিলেন, তিনি তাদের ঘৃণিত কাজ অনুসারেই করতেন।
3
বাস্তবিক তাঁর পিতা হিষ্কিয় যেসব উচ্চস্থলী বিনষ্ট করেছিলেন, তিনি সেগুলো পুনর্বার নির্মাণ করলেন এবং ইসরাইলের বাদশাহ্ আহাব যেমন করেছিলেন, তেমনি তিনি বালের জন্য কোরবানগাহ্ প্রস্তুত করলেন এবং আশেরা-মূর্তি নির্মাণ করলেন, আর আসমানের সমস্ত বাহিনীর কাছে সেজ্দা ও তাদের সেবা করতেন।
4
আর মাবুদ যে গৃহের উদ্দেশে বলেছিলেন, আমি জেরুশালেমে আমার নাম স্থাপন করবো, মাবুদের সেই গৃহে তিনি কতকগুলো কোরবানগাহ্ তৈরি করলেন।
5
আর তিনি মাবুদের গৃহের দুই প্রাঙ্গণে আসমানের সমস্ত বাহিনীর জন্য কোরবানগাহ্ তৈরি করলেন।
6
আর তিনি তাঁর পুত্রকে আগুনের মধ্য দিয়ে গমন করালেন ও গণকতা ও মোহকের ব্যবহার করতেন এবং ভূতড়িয়াদের ও গুনিনদেরকে রাখতেন। তিনি মাবুদের দৃষ্টিতে ভীষণ কদাচরণ করে তাঁকে অসন্তুষ্ট করলেন।
7
আর তিনি আশেরার যে খোদাই-করা মূর্তি তৈরি করেছিলেন, তা সেই গৃহে স্থাপন করলেন, যার বিষয়ে মাবুদ দাউদ ও তাঁর পুত্র সোলায়মানকে এই কথা বলেছিলেন, আমি এই গৃহে এবং ইসরাইলের সমস্ত বংশের মধ্যে আমার মনোনীত এই জেরুশালেমে আমার নাম চিরকালের জন্য স্থাপন করবো;
8
আর আমি তাদের পূর্বপুরুষদেরকে যে দেশ দিয়েছি, সেই দেশ থেকে ইসরাইলকে আর ঘুরে বেড়াতে দেব না; যদি কেবল তারা আমি তাদেরকে যেসব হুকুম দিয়েছি এবং আমার গোলাম মূসা তাদেরকে যে সমস্ত ব্যবস্থা দিয়েছে সেই অনুসারে যত্নপূর্বক চলে।
9
কিন্তু তারা শুনল না, আর মাবুদ বনি-ইসরাইলদের সম্মুখ থেকে যে জাতিদেরকে বিনষ্ট করেছিলেন, তাদের চেয়ে বেশি কদাচরণ করতে মানশা তাদেরকে কুপ্রবৃত্তি দিতেন।
10
আর মাবুদ তাঁর গোলাম নবীদের দ্বারা এই কথা বললেন,
11
এহুদার বাদশাহ্ মানশা এসব ঘৃণিত কাজ করেছে; তার আগে যে ইমোরীয়েরা ছিল, তাদের কৃত সমস্ত কাজ থেকেও সে বেশি দুষ্কর্ম করেছে এবং তার পুত্তলিদের দ্বারা এহুদাকেও গুনাহ্ করিয়েছে।
12
অতএব ইসরাইলের আল্লাহ্ মাবুদ এই কথা বলেন, দেখ, আমি জেরুশালেম ও এহুদার উপরে এমন অমঙ্গল আনবো যে, তা যে কেউ শুনবে, তার কর্ণযুগল শিহরিত হয়ে উঠবে।
13
আর আমি জেরুশালেমের উপরে সামেরিয়ার সুতা ও আহাব-কুলের ওলন বিস্তার করবো; যেমন কেউ থালা মুছে ফেলে এবং মোছার পর তা উল্টিয়ে উবুড় করে, তেমনি আমি জেরুশালেমকে মুছে ফেলবো।
14
আর আমি আমার অধিকারের অবশিষ্টাংশ ত্যাগ করবো ও তাদের দুশমনদের হাতে তাদেরকে তুলে দেব; তারা তাদের সমস্ত দুশমনের শিকারের ও লুটের বস্তুস্বরূপ হবে।
15
এর কারণ হল আমার দৃষ্টিতে যা মন্দ তারা তা-ই করেছে এবং যেদিন তাদের পূর্বপুরুষেরা মিসর থেকে বের হয়ে এসেছিল, সেদিন থেকে আজ পর্যন্ত আমাকে অসন্তুষ্ট করে এসেছে।
16
মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা করে মানশা এহুদাকে গুনাহ্ করিয়েছিলেন, তাঁর এই গুনাহ্ ছাড়াও তিনি আবার অনেক নির্দোষের রক্তপাতও করেছিলেন, এমন কি, জেরুশালেমের এক সীমা থেকে অন্য সীমা পর্যন্ত রক্তে পরিপূর্ণ করেছিলেন।
17
মানশার অবশিষ্ট কাজের বৃত্তান্ত, সমস্ত কাজের বিবরণ ও তাঁর কৃত গুনাহ্ কি এহুদা-বাদশাহ্দের ইতিহাস-পুস্তকে লেখা নেই?
18
পরে মানশা তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন এবং তাঁর বাড়ির বাগানে, উষের বাগানে তাঁকে দাফন করা হল; আর তাঁর পুত্র আমোন তাঁর পদে বাদশাহ্ হলেন।
19
আমোন বাইশ বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করেন এবং জেরুশালেমে দু’বছর কাল রাজত্ব করেন; তাঁর মায়ের নাম মশুল্লেমৎ, তিনি ষট্বাস্থ হারুষের কন্যা।
20
তাঁর পিতা মানশা যেমন করেছিলেন, তিনিও তেমনি মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা-ই করতেন।
21
তাঁর পিতা যে পথে চলেছিলেন, তিনিও সেসব পথে চলতেন এবং তাঁর পিতা যেসব মূর্তির সেবা করেছিলেন, তিনিও সেই সবের সেবা ও তাদের কাছে সেজ্দা করতেন;
22
তিনি তাঁর পূর্বপুরুষদের আল্লাহ্ মাবুদকে ত্যাগ করেছিলেন; মাবুদের পথে চলতেন না।
23
পরে আমোনের গোলামেরা তাঁর বিরুদ্ধে চক্রান্ত করলো, আর তারা বাদশাহ্কে তাঁর বাড়িতে হত্যা করলো।
24
কিন্তু দেশের লোকেরা আমোন বাদশাহ্র বিরুদ্ধে চক্রান্তকারী সকলকে হত্যা করলো; পরে দেশের লোকেরা তাঁর পুত্র ইউসিয়াকে তাঁর পদে বাদশাহ্ করলো।
25
আমোনের কৃত অবশিষ্ট কাজের বৃত্তান্ত এহুদা-বাদশাহ্দের ইতিহাস-পুস্তকে কি লেখা নেই?
26
উষের বাগানে অবস্থিত তাঁর নিজের কবরে তাঁকে দাফন করা হল এবং তাঁর পুত্র ইউসিয়া তাঁর পদে বাদশাহ্ হলেন।
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 22 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25