bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
2 Kings 2
2 Kings 2
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 3 →
1
পরে যখন মাবুদ ইলিয়াসকে ঘূর্ণি-বাতাশে বেহেশতে তুলে নিতে উদ্যত হলেন, তখন ইলিয়াস ও আল-ইয়াসা গিল্গল থেকে যাত্রা করলেন।
2
আর ইলিয়াস আল-ইয়াসাকে বললেন, আরজ করি, তুমি এই স্থানে থাক, কেননা মাবুদ আমাকে বেথেল পর্যন্ত পাঠালেন। আল-ইয়াসা বললেন, জীবন্ত মাবুদের কসম এবং আপনার জীবিত প্রাণের কসম, আমি আপনাকে ছাড়ব না। পরে তাঁরা বেথেলে নেমে গেলেন।
3
তখন বেথেলের সাহাবী-নবীরা বাইরে আল-ইয়াসার কাছে এসে বললেন, আজ মাবুদ আপনার কাছ থেকে আপনার প্রভুকে তুলে নেবেন, এ কথা কি আপনি জানেন? তিনি বললেন, হ্যাঁ, আমি তা জানি; তোমরা নীরব হও।
4
পরে ইলিয়াস তাঁকে বললেন, হে আল-ইয়াসা, আরজ করি, তুমি এই স্থানে থাক; কেননা মাবুদ আমাকে জেরিকোতে পাঠালেন। তিনি বললেন, জীবন্ত মাবুদের কসম এবং আপনার জীবিত প্রাণের কসম, আমি আপনাকে ছাড়ব না। পরে তাঁরা জেরিকোতে আসলেন।
5
তখন জেরিকোর সাহাবী-নবীরা আল-ইয়াসার কাছে এসে বললেন, আজ মাবুদ আপনার কাছ থেকে আপনার প্রভুকে তুলে নেবেন, এই কথা কি আপনি জানেন? তিনি জবাবে বললেন, হ্যাঁ, আমি তা জানি; তোমরা নীরব হও।
6
পরে ইলিয়াস তাঁকে বললেন, আরজ করি, তুমি এই স্থানে থাক, কেননা মাবুদ আমাকে জর্ডানে পাঠালেন। তিনি বললেন, জীবন্ত মাবুদ এবং আপনার জীবিত প্রাণের কসম, আমি আপনাকে ছাড়ব না। পরে তাঁরা দু’জন চললেন।
7
তখন সাহাবী-নবীদের মধ্যে পঞ্চাশ জন লোক গিয়ে দূরে তাঁদের সম্মুখে দাঁড়ালেন, আর জর্ডানের ধারে ঐ দু’জন দাঁড়ালেন।
8
পরে ইলিয়াস তাঁর শাল ধরে গুটিয়ে নিয়ে পানিতে আঘাত করলেন, তাতে পানি এদিকে ওদিকে বিভক্ত হল এবং তাঁরা দু’জন শুকনো ভূমি দিয়ে পার হলেন।
9
পার হওয়ার পর ইলিয়াস আল-ইয়াসাকে বললেন, তোমার জন্য আমি কি করবো? তা তোমার কাছ থেকে আমাকে নিয়ে যাবার আগে যাচ্ঞা কর। ইলিশায় বললেন, আরজ করি, আপনার রূহের দুই অংশ আমার উপর অধিষ্ঠিত হোক।
10
তিনি বললেন, কঠিন বর যাচ্ঞা করলে; যদি তোমার কাছ থেকে নিয়ে যাবার সময়ে আমাকে দেখতে পাও, তবে তোমার প্রতি তা ঘটবে; কিন্তু না দেখলে ঘটবে না।
11
পরে এরকম ঘটলো; তাঁরা যেতে যেতে কথা বলছেন, ইতোমধ্যে দেখ, আগুনের একটি রথ ও আগুনের ঘোড়াগুলো এসে তাঁদেরকে পৃথক করলো এবং ইলিয়াস ঘূর্ণি-বাতাসে বেহেশতে উঠে গেলেন।
12
আর আল-ইয়াসা তা দেখলেন এবং উচ্চৈঃস্বরে বললেন, হে আমার পিতা, হে আমার পিতা, হে ইসরাইলের রথগুলো ও তার ঘোড়-সওয়ারগণ! পরে তিনি তাঁকে আর দেখতে পেলেন না; তখন তাঁর কাপড় ধরে ছিঁড়ে দু’ভাগ করলেন।
13
আর তিনি ইলিয়াসের শরীর থেকে পড়ে যাওয়া শালখানি তুলে নিলেন এবং ফিরে গিয়ে জর্ডানের ধারে দাঁড়ালেন।
14
পরে তিনি ইলিয়াসের শরীর থেকে পড়ে যাওয়া সেই শালখানি নিয়ে পানিতে আঘাত করে বললেন, ইলিয়াসের আল্লাহ্ মাবুদ কোথায়? আর তিনিও পানিতে আঘাত করলে পানি এদিকে ওদিকে বিভক্ত হল এবং আল-ইয়াসা পার হয়ে গেলেন।
15
তখন জেরিকোর সাহাবী-নবীরা সম্মুখে থাকায় তা দেখে বললেন, ইলিয়াসের রূহ্ আল-ইয়াসার উপর অধিষ্ঠিত হয়েছেন। পরে তারা তাঁর সঙ্গে দেখা করে তাঁর সম্মুখে ভূমিতে উবুড় হয়ে সালাম করলেন।
16
আর তাঁকে বললেন, দেখুন, আপনার গোলামদের এখানে পঞ্চাশ জন বলবান লোক আছে; আরজ করি, তারা আপনার প্রভুর সন্ধানে যাক; কে জানে, মাবুদের রূহ্ তাঁকে উঠিয়ে কোন পর্বতে কিংবা কোন উপত্যকাতে ফেলে গেছেন। তিনি বললেন, পাঠিও না।
17
তবুও তারা তাঁকে পীড়াপীড়ি করলে তিনি লজ্জিত হয়ে বললেন, পাঠিয়ে দাও। অতএব তারা পঞ্চাশ জন লোক পাঠিয়ে দিল; ওরা তিন দিন পর্যন্ত তাঁর সন্ধান করলো, কিন্তু তাঁকে পেল না।
18
পরে ওরা আল-ইয়াসার কাছে ফিরে এল; তখনও তিনি জেরিকোতে ছিলেন। তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলি নি, যেও না!
19
পরে নগরের লোকেরা আল-ইয়াসাকে বললো, হে মালিক, আপনি তো দেখছেন যে, নগরের স্থান চমৎকার বটে, কিন্তু পানি মন্দ ও ভূমি ফলনাশক।
20
তিনি বললেন, আমার কাছে নতুন একটি ভাঁড় এনে তাতে লবণ রাখ। পরে তাঁর কাছে তা আনা হল।
21
তিনি বের হয়ে পানির ফোয়ারার কাছ গিয়ে তাতে লবণ ফেললেন এবং বললেন, মাবুদ এই কথা বলেন, আমি এই পানি ভাল করলাম, আজ থেকে তা আর কোন মৃত্যুর কারণ বা ফলনাশক হবে না।
22
আল-ইয়াসার বলা সেই কথা অনুসারে সেই পানি আজ পর্যন্ত ভাল হয়ে আছে।
23
পরে তিনি সেই স্থান থেকে বেথেলে চললেন; আর তিনি পথ দিয়ে উপরে যাচ্ছেন, এমন সময়ে নগর থেকে কতগুলো বালক এসে তাঁকে বিদ্রূপ করে বললো, রে টাক্পড়া, উঠে আয়; রে টাক্পড়া, উঠে আয়।
24
তখন তিনি পিছনের দিকে মুখ ফিরিয়ে তাদেরকে দেখলেন এবং মাবুদের নামে তাদেরকে বদদোয়া দিলেন; আর বন থেকে দু’টা ভল্লুকী এসে তাদের মধ্যে বেয়াল্লিশ জন বালককে ছিঁড়ে ফেললো।
25
পরে তিনি সেই স্থান থেকে কর্মিল পর্বতে গেলেন এবং কর্মিল থেকে সামেরিয়ায় ফিরে আসলেন।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25