bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Ezekiel 32
Ezekiel 32
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 31
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 33 →
1
দ্বাদস বছরের দ্বাদস মাসের প্রথম দিনে মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল,
2
হে মানুষের সন্তান, তুমি মিসরের বাদশাহ্ ফেরাউনের জন্য মাতম কর, আর তাকে বল, জাতিদের যুবা সিংহের সঙ্গে তোমার তুলনা করা হয়েছিল; কিন্তু তুমি নদীর মধ্যেকার কুমিরের মত; তুমি তোমার নদীগুলোর মধ্যে আস্ফালন করতে, নিজের পা দিয়ে পানি মলিন করতে ও সেখানকার নদনদী ঘোলা করতে।
3
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, আমি বহু জাতির সমাজ দ্বারা তোমার উপরে আমার জাল বিস্তার করবো, তারা আমার টানা জালে তোমাকে তুলবে।
4
পরে আমি তোমাকে স্থলে ছেড়ে দেব, তোমাকে মাঠের উপরে ফেলে দেব; আসমানের পাখিগুলোকে তোমার উপরে বসাব, সমস্ত ভূতলের পশুরা তোমাকে খেয়ে তৃপ্ত হবে।
5
আমি পর্বতমালার উপরে তোমার গোশ্ত ফেলবো ও তোমার দীর্ঘ শবে উপত্যকাগুলো পূর্ণ করবো।
6
আর তুমি যেখানে সাঁতার দিচ্ছ, সেই দেশকে পর্বত পর্যন্ত তোমার রক্তে সিক্ত করবো, আর পানির প্রবাহগুলো তোমাতে পরিপূর্ণ হবে।
7
তোমাকে নিভিয়ে ফেলবার সময়ে আমি আসমান আচ্ছাদন করবো, তার নক্ষত্রগুলো কালো রংয়ের করবো; আমি সূর্যকে মেঘাচ্ছন্ন করবো ও চন্দ্র জ্যোৎস্না দেবে না।
8
আসমানে যত উজ্জ্বল জ্যোতি আছে, সেগুলোকে আমি তোমার উপরে কালো রংয়ের করবো, তোমার দেশের উপরে অন্ধকার নিয়ে আসব; এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
9
আর আমি বহু জাতির মনে ত্রাস জন্মাব, যখন তোমার অজ্ঞাত নানা দেশে জাতিদের মধ্যে তোমার ধ্বংস উপস্থিত করবো।
10
হ্যাঁ, তোমার বিষয়ে বহু জাতিকে বিস্ময়াপন্ন করবো, তাদের বাদশাহ্রা তোমার জন্য রোমাঞ্চিত হবে, যখন তাদের সাক্ষাতেই আমি আমার তলোয়ার চালাব; তোমার পতনের দিনে তারা নিমিষে নিমিষে কেঁপে উঠবে, প্রত্যেকে নিজের প্রাণের বিষয়ে কাঁপতে থাকবে।
11
কেননা সার্বভৌম মাবুদ এই কথা বলেন, ব্যাবিলনের বাদশাহ্র তলোয়ার তোমার উপরে আসবে।
12
আমি বীরদের তলোয়ার দ্বারা তোমার সমস্ত লোককে নিপাত করবো; তারা সকলে জাতিদের মধ্যে পরাক্রমশালী; তারা মিসরের অহংকার চূর্ণ করবে, তার সমস্ত লোক ধ্বংস করবে।
13
আর আমি প্রচুর পানির পাশ থেকে তার সকল পশুর পাল মুছে ফেলব; তাতে মানুষের পা সেগুলোকে আর মলিন করবে না, পশুদের খুরও সেগুলোকে মলিন করবে না।
14
সেই সময় আমি সেখানকার পানি নির্মল করবো ও সেখানকার নদনদীগুলো তেলের মত প্রবাহিত করবো, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
15
যখন আমি মিসর দেশ ধ্বংসস্থান ও উৎসন্ন করবো এবং ভূমির সমস্ত বস্তু যখন আঘাতপ্রাপ্ত হবে, যখন আমি সেই স্থানের অধিবাসী সকলকে আঘাত করবো, তখন তারা জানবে যে, আমিই মাবুদ।
16
এ মাতম-গীত; লোকেরা গানের মধ্য দিয়ে তা গাইবে: জাতিদের কন্যারা এই গান করবে; তারা মিসরের ও তার সমস্ত লোকের উদ্দেশে এই গান করবে; এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
17
আর দ্বাদশ বছরে, সেই মাসের পঞ্চদশ দিনে মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল,
18
হে মানুষের সন্তান, তুমি মিসরের লোকদের বিষয়ে হাহাকার কর এবং তাদের অর্থাৎ সেই জাতিকে ও বিখ্যাত জাতিদের কন্যাদের দুনিয়ার গভীর স্থানে পাতালবাসীদের কাছে নামিয়ে দাও।
19
তুমি কার চেয়ে সুন্দর? নেমে যাও, খৎনা-না-করানোদের সঙ্গে শয়ন কর।
20
তারা তলোয়ারের আঘাতে নিহত লোকদের মধ্যে পড়ে থাকবে; তাকে তলোয়ারের হাতে তুলে দেওয়া হয়েছে; তোমরা সেই জাতি ও তার সমস্ত লোককে টেনে নিয়ে যাও।
21
বলবান বীরেরা পাতালের মধ্যে থেকে তার ও তার সহকারীদের সঙ্গে কথা বলবে; সেই খৎনা-না-করানো লোকেরা, সেই তলোয়ারের আঘাতে নিহত লোকেরা নেমে গেছে, শুয়ে আছে।
22
সেই স্থানে আসেরিয়া ও তার সমস্ত জনসমাজ আছে; তার কবরগুলো তার চারদিকে আছে; তারা সকলে নিহত, তলোয়ারের আঘাতে মারা পড়েছে।
23
গর্তের গভীর স্থানে তাদের কবর দেওয়া হয়েছে এবং তার সমাজ তার কবরের চারদিকে আছে; তারা সকলে নিহত, তলোয়ারের আঘাতে মারা পড়েছে, যারা জীবিতদের দেশে ত্রাস জন্মাত।
24
সেই স্থানে ইলাম ও তার কবরের চারদিকে তার সমস্ত লোকেরা আছে; তারা সকলে নিহত, তলোয়ারের আঘাতে মারা পড়েছে, তারা খৎনা-না-করানো অবস্থায় দুনিয়ার গভীর স্থানে নেমে গেছে; তারা জীবিতদের দেশে ত্রাস জন্মাত এবং পাতালবাসীদের সঙ্গে নিজেদের অপমান ভোগ করছে।
25
নিহত লোকদের মধ্যে তার সমস্ত লোকসহ তার বিছানা পাতা হয়েছে; তার চারদিকে তার কবরগুলো রয়েছে; তারা সকলে খৎনা-না-করানো অবস্থায় তলোয়ারের আঘাতে নিহত হয়েছে; কেননা জীবিতদের দেশে তারা ত্রাস জন্মাত, আর তারা পাতালবাসীদের সঙ্গে নিজেদের অপমান ভোগ করেছে; নিহত লোকদের মধ্যেই তাকে রাখা হয়েছে।
26
সেই স্থানে মেশক, তূবল ও তার সমস্ত জনগণ আছে; তার চারদিকে তার কবরগুলো রয়েছে; তারা সকলে খৎনা-না-করানো অবস্থায় তলোয়ারের আঘাতে নিহত হয়েছে; কেননা জীবিতদের দেশে তারা ত্রাস জন্মাত।
27
কিন্তু তারা খৎনা-না-করানো মারা যাওয়া সেই বীরদের সঙ্গে শয়ন করবে না, যারা তাদের যুদ্ধের সাজ-পোশাকসুদ্ধ পাতালে নেমে গেছে ও যাদের তলোয়ার তাদের মাথার নিচে রাখা গেছে ও যাদের অপরাধ তাদের অস্থির উপরে রয়েছে, কেননা জীবিতদের দেশে তারা বীরদের ত্রাসভূমি ছিল।
28
তুমিও খৎনা-না-করানো লোকদের মধ্যে ভেঙ্গে পড়বে ও তলোয়ারের আঘাতে নিহত লোকদের সঙ্গে শয়ন করবে।
29
সেই স্থানে ইদোম, তার বাদশাহ্রা ও তার সমস্ত নেতৃবর্গ আছে; পরাক্রান্ত হলেও তলোয়ারের আঘাতে নিহত লোকদের সঙ্গে তাদেরকে রাখা গেছে; তারা খৎনা-না-করানো লোকদের সঙ্গে ও পাতালবাসীদের সঙ্গে শয়ন করবে।
30
সেই স্থানে উত্তর দেশীয় নেতৃবর্গরা সকলে ও সীদোনীয় সকল লোক আছে; তারা নিহত লোকদের সঙ্গে নেমে গেছে; নিজেদের পরাক্রমে ভয়ানক হলেও তারা লজ্জিত হয়েছে; তারা তলোয়ারের আঘাতে নিহত লোকদের কাছে খৎনা-না-করানো অবস্থায় শুয়ে রয়েছে এবং পাতালবাসীদের সঙ্গে নিজেদের অপমান ভোগ করছে।
31
এই সমস্ত যখন ফেরাউন দেখবে তখন তার সমস্ত লোকদের বিষয়ে সে সান্ত্বনা পাবে— ফেরাউন ও তার সমস্ত সৈন্য তলোয়ারের আঘাতে নিহত হয়েছে; এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
32
কেননা আমি জীবিতদের দেশে তার দ্বারা ত্রাস উৎপন্ন করেছি; আর খৎনা-না-করানো লোকদের মধ্যে, তলোয়ারের আঘাতে নিহত লোকদের সঙ্গে, ফেরাউন ও তার সমস্ত লোক শায়িত হবে; এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
← Chapter 31
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 33 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48