bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Ezekiel 36
Ezekiel 36
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 35
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 37 →
1
আর, হে মানুষের সন্তান, তুমি ইসরাইলের পর্বতমালার কাছে ভবিষ্যদ্বাণী বল, তুমি বল, হে ইসরাইলের পর্বতমালা, মাবুদের কালাম শোন।
2
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দুশমন তোমাদের বিরুদ্ধে বলেছে, ‘বাহবা!’ আর, ‘সেই চিরন্তন উচ্চস্থলীগুলো আমাদের অধিকার হল;’
3
এজন্য তুমি ভবিষ্যদ্বাণী বল, তুমি বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, লোকেরা তোমাদেরকে জাতিদের অবশিষ্ট অংশের অধিকার করার জন্য ধ্বংস ও চারদিকে গ্রাস করেছে এবং তোমরা লোকদের টিটকারির ও নিন্দার পাত্র হয়েছ;
4
এজন্য, হে ইসরাইলের পর্বতমালা, তোমরা সার্বভৌম মাবুদের কালাম শোন; সার্বভৌম মাবুদ সেই পর্বত, উপপর্বত, পানির প্রবাহ ও উপত্যকা সবকিছুকে এবং সেই ধ্বংসপ্রাপ্ত কাঁথড়া ও পরিত্যক্ত নগরগুলোকে এই কথা বলেন, তোমরা চারদিকের জাতিদের অবশিষ্ট অংশের লুটদ্রব্য ও হাসির পাত্র হয়েছ;
5
এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, নিশ্চয়ই আমি সেই জাতিদের অবশিষ্ট অংশের বিরুদ্ধে, বিশেষত সমস্ত ইদোমের বিরুদ্ধে আমার অন্তর্জ্বালার আগুনেই কথা বলেছি, কেননা তারা তাদের সমস্ত অন্তরের উল্লাসে ও প্রাণের অবজ্ঞায় লুটের আশায় শূন্য করার জন্য আমার দেশ নিজেদের অধিকার বলে নির্ধারণ করেছে।
6
অতএব তুমি ইসরাইল দেশের বিষয়ে ভবিষ্যদ্বাণী বল এবং সেই পর্বত, উপপর্বত, পানির প্রবাহ ও উপত্যকার সকলকে বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, আমি আমার অর্ন্তজ্বালায় ও আমার কোপে বলেছি, তোমরা জাতিদের কাছে অপমান বহন করেছ;
7
এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, আমি আমার হাত তুলে শপথ করেছি, তোমাদের চারদিকে যে জাতিরা আছে, তারাই নিশ্চয় নিজেদের অপমান বহন করবে।
8
কিন্তু হে ইসরাইলের পর্বতমালা, তোমরা নিজেদের শাখা বাড়িয়ে আমার লোক ইসরাইলকে নিজ নিজ ফল দেবে, কেননা তাদের আগমন সন্নিকট।
9
কারণ দেখ, আমি তোমাদের সপক্ষ; এবং আমি তোমাদের প্রতি ফিরব, তাতে তোমাদের মধ্যে চাষ ও বীজবপন হবে।
10
আর আমি তোমাদের উপরে লোকজনকে, সমস্ত ইসরাইল-কুলকে, তার সকলকেই বহুসংখ্যক করবো; আর নগরগুলো বসতিবিশিষ্ট হবে এবং ধ্বংস হয়ে যাওয়া স্থানগুলো নির্মিত হবে।
11
আর আমি তোমাদের উপরে মানুষ ও পশুকে বহুসংখ্যক করবো, তাতে তারা বৃদ্ধি পাবে ও বহুসংখ্যক হবে; এবং আমি তোমাদের আগেকার দিনের মত বসতিস্থান করবো এবং তোমাদের আগের দশার চেয়ে বেশি মঙ্গল তোমাদের দেব; তাতে তোমরা জানবে যে, আমিই মাবুদ।
12
আমি তোমাদের উপর দিয়ে লোকজনকে, আমার লোক ইসরাইলকে, যাতায়াত করাব; তারা তোমাকে ভোগ করবে ও তুমি তাদের অধিকার-ভূমি হবে, এখন থেকে তাদেরকে আর সন্তানহীন করবে না।
13
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তারা তোমাকে মানুষ গ্রাসকারী ও নিজের জাতির সন্তাননাশক বলে;
14
এজন্য তুমি আর মানুষকে গ্রাস করবে না এবং তোমার জাতিকে আর সন্তানহীন করবে না, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
15
আমি তোমাকে আর জাতিদের অপমনের কথা শোনাব না, তুমি আর লোকদের উপহাসের ভার বহন করবে না এবং তোমার জাতির উচোট খাবার কারণ হবে না, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
16
আর মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল,
17
হে মানুষের সন্তান, ইসরাইল-কুল যখন নিজেদের ভূমিতে বাস করতো, তখন তাদের আচরণ ও কাজ দ্বারা তা নাপাক করতো; তাদের আচরণ আমার দৃষ্টিতে স্ত্রীলোকের মাসিক ঋতুকালীন নাপাকীতার মত মনে হল।
18
অতএব সেই দেশে তাদের রক্তপাতের কারণে এবং তাদের মূর্তিগুলো দ্বারা দেশ নাপাক করার কারণে, আমি তাদের উপরে আমার গজব ঢেলে দিলাম।
19
আর আমি তাদেরকে জাতিদের মধ্যে ছিন্নভিন্ন করলাম এবং তারা নানা দেশে ছড়িয়ে পড়লো; তাদের আচরণ ও কাজ অনুসারে আমি তাদের বিচার করলাম।
20
আর তারা যেখানে গেল, সেখানে জাতিদের কাছে গিয়ে আমার পবিত্র নাম নাপাক করলো; কেননা লোকে তাদের বিষয়ে বলতো ওরা মাবুদের লোক এবং তাঁরই দেশ থেকে বের হয়েছে।
21
কিন্তু আমার নামের পবিত্রতা রক্ষার বিষয়ে আমার মনোযোগ ছিল, কারণ ইসরাইল-কুল, জাতিদের মধ্যে যেখানে গেছে, সেখানেই আমার নাম নাপাক করেছে।
22
অতএব তুমি ইসরাইল-কুলকে বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, হে ইসরাইল-কুল, আমি তোমাদের জন্য কাজ করছি, তা নয়, কিন্তু আমার সেই পবিত্র নামের অনুরোধে কাজ করছি, যা তোমরা যেখানে গিয়াছ, সেখানে জাতিদের মধ্যে নাপাক করেছ।
23
আমি আমার সেই মহৎ নাম পবিত্র করবো, যা জাতিদের মধ্যে নাপাক করা হয়েছে, যা তোমরা তাদের মধ্যে নাপাক করেছ; আর জাতিরা জানবে যে, আমিই মাবুদ, যখন আমি তাদের সাক্ষাতে তোমাদের কাছে পবিত্র বলে মান্য হব, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
24
কারণ আমি জাতিদের মধ্য থেকে তোমাদেরকে গ্রহণ করবো, নানা দেশ থেকে তোমাদেরকে সংগ্রহ করবো ও তোমাদেরই দেশে তোমাদেরকে উপস্থিত করবো।
25
আর আমি তোমাদের উপরে পবিত্র পানি ছিটাব, তাতে তোমরা পাক-পবিত্র হবে; আমি তোমাদের সকল নাপাকীতা ও তোমাদের সকল মূর্তি থেকে তোমাদেরকে পাক-পবিত্র করবো।
26
আর আমি তোমাদের নতুন অন্তর দেব ও তোমাদের অন্তরে নতুন রূহ্ স্থাপন করবো; আমি তোমাদের মাংস থেকে প্রস্তরময় অন্তর দূর করবো ও তোমাদেরকে মাংসময় অন্তর দেব।
27
আর আমার রূহ্কে তোমাদের অন্তরে স্থাপন করবো এবং তোমাদের আমার বিধিপথে চালাব, তোমরা আমার অনুশাসনগুলো রক্ষা ও পালন করবে।
28
আর আমি তোমাদের পূর্বপুরুষদের যে দেশ দিয়েছি, সেই দেশে তোমরা বাস করবে; আর তোমরা আমার লোক হবে এবং আমিই তোমাদের আল্লাহ্ হব।
29
আমি তোমাদের সমস্ত নাপাকীতা থেকে তোমাদের উদ্ধার করবো; এবং শস্য আহ্বান করে প্রচুর করে দেব, তোমাদের উপরে দুর্ভিক্ষ পাঠাব না।
30
আমি গাছের ফল ও ক্ষেতে উৎপন্ন দ্রব্য প্রচুর করে দেব, যেন জাতিদের মধ্যে তোমরা আর দুর্ভিক্ষের দরুন টিটকারি ভোগ না কর।
31
তখন তোমরা নিজেদের মন্দ আচরণ ও অসৎ কাজগুলো স্মরণ করবে এবং নিজেদের অপরাধ ও জঘন্য কাজের কারণে নিজেদের দৃষ্টিতে নিজদেরকে অতিশয় ঘৃণা করবে।
32
সার্বভৌম মাবুদ বলেন, তোমরা জেনো, আমি তোমাদের জন্য এই কাজ করছি, তা নয়; হে ইসরাইল-কুল, তোমরা নিজেদের আচরণের কারণেই লজ্জিত ও বিষণ্ন হও।
33
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, যেদিন আমি তোমাদের সকল অপরাধ থেকে তোমাদেরকে পাক-পবিত্র করবো, সেদিন নগরগুলোকে বসতিবিশিষ্ট করবো এবং উৎসন্ন স্থানগুলো নির্মিত হবে।
34
আর যে দেশ পথিকদের সাক্ষাতে ধ্বংসস্থান ছিল, সেই ধ্বংসিত দেশে কৃষিকর্ম চলবে।
35
আর লোকে বলবে, এই ধ্বংসিত দেশ আদন বাগানের মত হল এবং উচ্ছিন্ন, ধ্বংসিত ও উৎপাটিত নগরগুলো প্রাচীরবেষ্টিত ও বসতিস্থান হল।
36
তখন তোমাদের চারদিকে অবশিষ্ট জাতিরা জানতে পাবে যে, আমি মাবুদ উৎপাটিত স্থানগুলো নির্মাণ করেছি ও ধ্বংসিত স্থান বাগানে পরিণত করেছি; আমি মাবুদ এই কথা বলেছি এবং এ সিদ্ধ করবো।
37
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তাদের পক্ষে তা করার জন্য আমি ইসরাইল-কুলকে আমার কাছে খোঁজ করতে দেব; আমি তাদের ভেড়ার পালের মত লোকজনে বৃদ্ধি করবো।
38
যেমন পবিত্র ভেড়ার পালে, যেমন জেরুশালেমে ঈদের সময়ের ভেড়ার পালে, তেমনি লোকজন দ্বারা এই উচ্ছিন্ন নগরগুলো পরিপূর্ণ হবে; তাতে তারা জানবে যে, আমিই মাবুদ।
← Chapter 35
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 37 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48