bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Ezekiel 45
Ezekiel 45
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 44
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 46 →
1
আর যখন তোমরা অধিকারের জন্য গুলিবাঁট করে দেশ বিভাগ করবে, সেই সময়ে মাবুদের উদ্দেশে একটি পবিত্র ভূমিখণ্ড উপহার হিসেবে নিবেদন করবে; তার লম্বা পঁচিশ হাজার হাত ও চওড়া বিশ হাজার হাত হবে; এর সমস্ত পরিসীমা পবিত্র হবে।
2
তার মধ্যে পাঁচ শত হাত লম্বা ও পাঁচ শত হাত চওড়া, চারদিকে চতুঙ্কোণ ভূমি পবিত্র স্থানের জন্য থাকবে; আবার তার বহির্ভাগে চারদিকে পঞ্চাশ হাত পরিমিত পরিসর থাকবে।
3
ঐ পরিমিত অংশের মধ্যে তুমি পঁচিশ হাজার হাত লম্বা ও দশ হাজার হাত চওড়া ভূমি মাপবে; তারই মধ্যে পবিত্র স্থানটি মহা-পবিত্র স্থান হবে।
4
দেশের এই অংশটি পবিত্র হবে; তা ইমামদের, পবিত্র স্থানের পরিচারকদের, যারা মাবুদের পরিচর্যার জন্য তাঁর কাছে আগমন করে তাদের হবে; তা তাদের জন্য বাড়ি নির্মাণের স্থান ও পবিত্র স্থানের জন্য পবিত্র হবে।
5
আবার পঁচিশ হাজার হাত লম্বা ও দশ হাজার হাত চওড়া ভূমি এবাদতখানার পরিচারক লেবীয়দের জন্য হবে, বাস করার নগর তাদের অধিকারের জন্য হবে।
6
আর নগরের অধিকারের জন্য তোমরা পবিত্র উপহারের পাশে পাঁচ হাজার হাত চওড়া ও পঁচিশ হাজার হাত লম্বা ভূমি দেবে, এ সব ইসরাইল-কুলের জন্য হবে।
7
আবার পবিত্র উপহারের এবং নগরের অধিকারের উভয় পাশে সেই পবিত্র উপহারের সম্মুখে ও নগরের অধিকারের সম্মুখে অর্থাৎ পশ্চিম প্রান্তের পশ্চিমে ও পূর্ব প্রান্তের আগে এবং লম্বায় পশ্চিম সীমা থেকে পূর্ব সীমা পর্যন্ত বিস্তৃত অংশগুলোর মধ্যে কোন অংশের সমতুল্য ভূমি শাসনকর্তাকে দেবে।
8
দেশে এই স্থানটি ইসরাইলের মধ্যে তাঁর অধিকার হবে; এবং আমার নিযুক্ত শাসনকর্তারা আর আমার লোকদের উপরে দৌরাত্ম্য করবে না, কিন্তু ইসরাইল-কুলকে নিজ নিজ বংশানুসারে দেশের ভূমি ভোগ করতে দেবে।
9
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, হে ইসরাইলের শাসনকর্তারা, এ-ই তোমাদের যথেষ্ট হোক; তোমরা দৌরাত্ম্য ও বল প্রয়োগ দূর কর, ন্যায় ও ধার্মিকতার অনুষ্ঠান কর, আমার লোকদেরকে অধিকারচ্যুত করতে ক্ষান্ত হও, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
10
ন্যায্য পাল্লা, ন্যায্য ঐফা ও ন্যায্য বাৎ তোমাদের হোক।
11
ঐফার ও বাৎ-এর একই মাপ হবে; বাৎ হোমরের দশ ভাগের এক ভাগ, ঐফাও হোমরের দশ ভাগের এক ভাগ, এই উভয়ের পরিমাণ হোমরের অনুরূপ হবে।
12
আর শেকল বিশ গেরা পরিমিত হবে; বিশ শেকলে, পঁচিশ শেকলে ও পনের শেকলে তোমাদের মানি হবে।
13
তোমরা এই উপহার উৎসর্গ করবে; তোমরা গমের হোমর থেকে ঐফার ষষ্ঠাংশ ও যবের হোমর থেকে ঐফার ষষ্ঠাংশ দেবে।
14
আর তেলের, বাৎ পরিমিত তেলের নির্দিষ্ট অংশ এক কোর থেকে বাতের দশ ভাগের এক ভাগ; কোর দশ বাৎ পরিমিত অথচ হোমরের সমান, কেননা দশ বাৎ-এ এক হোমর হয়।
15
আর ইসরাইলের জলসিক্ত ভূমিতে চরে, এমন ছাগল-ভেড়ার পাল থেকে দুই শত ভেড়ার মধ্যে একটি ভেড়া দেবে; লোকদের জন্য কাফ্ফারা করার জন্য তা-ই শস্য-উৎসর্গের, পোড়ানো-কোরবানীর ও মঙ্গল-কোরবানীর জন্য হবে, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
16
দেশের সমস্ত লোক ইসরাইলের নেতাকে এই উপহার দিতে বাধ্য হবে।
17
আর ঈদে, অমাবস্যায় ও বিশ্রামবারে, ইসরাইল-কুলের সমস্ত উৎসবে, পোড়ানো-কোরবানী এবং খাদ্য ও পেয়-নৈবেদ্য কোরবানী করা শাসনকর্তার কর্তব্য হবে; তিনি ইসরাইল-কুলের জন্য কাফ্ফারা করার জন্য গুনাহ্-কোরবানী ও শস্য-উৎসর্গ এবং পোড়ানো-কোরবানী ও মঙ্গল-কোরবানী করবেন।
18
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, প্রথম মাসের প্রথম দিনে তুমি নিখুঁত একটি ষাঁড় নিয়ে পবিত্র স্থান পবিত্র করবে।
19
আর ইমাম সেই গুনাহ্-কোরবানীর রক্তের কিছু পরিমাণ নিয়ে এবাদতখানার চৌকাঠে, কোরবানগাহ্র সিঁড়ির চার প্রান্তে এবং ভিতরের প্রাঙ্গণের দ্বারের চৌকাঠে দেবে।
20
আর যে কেউ ভুলবশত গুনাহ্ করে ও যে কেউ অবোধ, তার জন্য তুমি মাসের সপ্তম দিনেও তেমনি করবে, এই ভাবে তোমরা এবাদতখানার জন্য কাফ্ফারা দেবে।
21
প্রথম মাসের চতুর্থ দিনে তোমাদের ঈদুল ফেসাখ হবে, তা সাত দিনের উৎসব; খামিহীন রুটি খেতে হবে।
22
সেই দিনে শাসনকর্তা নিজের জন্য ও দেশস্থ সকল লোকের জন্য গুনাহ্-কোরবানী হিসেবে একটি ষাঁড় কোরবানী করবেন।
23
সেই উৎসবের সারা সপ্তাহ ধরে তিনি সাত দিনের প্রতিদিন নিখুঁত সাতটি ষাঁড় ও সাতটি ভেড়া দিয়ে মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী করবেন এবং প্রতিদিন একটি করে ছাগল দিয়ে গুনাহ্-কোরবানী করবেন।
24
আর শস্য-উৎসর্গের জন্য ষাঁড়ের প্রতি এক ঐফা ও ভেড়ার প্রতি এক ঐফা সুজি ও ঐফার প্রতি এক হিন তেল দেবেন।
25
সপ্তম মাসের পঞ্চদশ দিনে, ঈদের সময়ে তিনি সাত দিন পর্যন্ত সেরকম করবেন; গুনাহ্-কোরবানী ও পোড়ানো-কোরবানী এবং শস্য-উৎসর্গ ও তেল উৎসর্গ করবেন।
← Chapter 44
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 46 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48