bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Ezekiel 37
Ezekiel 37
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 36
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 38 →
1
মাবুদের হাত আমার উপরে আসল এবং তিনি তাঁর রূহে আমাকে বাইরে নিয়ে গিয়ে উপত্যকার মধ্যে রাখলেন; তা অস্থিতে পরিপূর্ণ ছিল।
2
পরে তিনি চারদিকে তাদের কাছ দিয়ে আমাকে গমন করালেন; আর দেখ, সেই উপত্যকায় বিস্তর অস্থি ছিল; এবং দেখ, সেইগুলো খুবই শুকনো।
3
পরে তিনি আমাকে বললেন, হে মানুষের সন্তান, এসব অস্থি কি জীবিত হবে? আমি বললাম, হে সার্বভৌম মাবুদ, আপনি জানেন।
4
তখন তিনি আমাকে বললেন, তুমি এসব অস্থির উদ্দেশে ভবিষ্যদ্বাণী বল, তাদেরকে বল, হে শুকনো অস্থিগুলো, মাবুদের কালাম শোন।
5
সার্বভৌম মাবুদ এসব অস্থিকে এই কথা বলেন, দেখ, আমি তোমাদের মধ্যে নিশ্বাস প্রবেশ করাব, তাতে তোমরা জীবিত হবে।
6
আর আমি তোমাদের উপরে শিরা দেব, তোমাদের উপরে মাংস উৎপন্ন করবো, চামড়া দ্বারা তোমাদের আচ্ছাদন করবো ও তোমাদের মধ্যে রূহ্ দেব, তাতে তোমরা জীবিত হবে, আর তোমরা জানবে যে, আমিই মাবুদ।
7
তখন আমি যেমন হুকুম পেলাম, সেই অনুসারে ভবিষ্যদ্বাণী বললাম; আর আমার ভবিষ্যদ্বাণী বলবার সময়ে আওয়াজ হল, আর দেখ, মড় মড় ধ্বনি হল এবং সেসব অস্থির মধ্যে প্রত্যেক অস্থি নিজ নিজ অস্থির সঙ্গে সংযুক্ত হল।
8
পরে আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, তাদের উপরে শিরা হল ও মাংস উৎপন্ন হল এবং চামড়া তাদেরকে আচ্ছাদন করলো, কিন্তু তাদের মধ্যে নিশ্বাস ছিল না।
9
পরে তিনি আমাকে বললেন, নিশ্বাসের উদ্দেশে ভবিষ্যদ্বাণী বল, হে মানুষের সন্তান, ভবিষ্যদ্বাণী বল এবং নিশ্বাসকে বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, হে নিশ্বাস চারদিক থেকে বায়ু এসো এবং এই নিহত লোকদের মধ্যে প্রবাহিত হও, যেন তারা জীবিত হয়।
10
তখন, তিনি আমাকে যে হুকুম দিলেন, সেই অনুসারে আমি ভবিষ্যদ্বাণী বললাম; তাতে রূহ্ তাদের মধ্যে প্রবেশ করলো এবং তারা জীবিত হল ও নিজ নিজ পায়ে ভর দিয়ে দাঁড়াল; সে এক বিশাল বাহিনী।
11
পরে তিনি আমাকে বললেন, হে মানুষের সন্তান, এ সমস্ত অস্থিগুলো হল ইসরাইল-কুল; দেখ, তারা বলছে, আমাদের অস্থিগুলো শুকিয়ে গেছে এবং আমাদের আশা নষ্ট হয়েছে; আমরা একেবারে উচ্ছিন্ন হলাম।
12
এজন্য তুমি ভবিষ্যদ্বাণী বল, তাদেরকে বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, আমি তোমাদের কবরগুলো খুলে দেব, হে আমার লোকবৃন্দ, তোমাদের কবর থেকে তোমাদের উত্থাপন করবো এবং ইসরাইল দেশে নিয়ে যাব।
13
তখন তোমরা জানবে যে, আমিই মাবুদ, কেননা আমি তোমাদের কবরগুলো খুলে দেব এবং হে আমার লোকবৃন্দ, তোমাদের কবর থেকে তোমাদেরকে উত্থাপন করবো।
14
আর আমি তোমাদের মধ্যে আমার রূহ্ দেব, তাতে তোমরা জীবিত হবে; এবং আমি তোমাদের দেশে তোমাদের বসাব, তাতে তোমরা জানবে যে, আমি মাবুদ এই কথা বলেছি এবং তা সিদ্ধ করেছি; মাবুদ এই কথা বলেন।
15
পরে মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল,
16
হে মানুষের সন্তান, তুমি নিজের জন্য একখানি কাঠ নিয়ে তার উপরে এই কথা লেখ, ‘এহুদার জন্য এবং তার সখা সঙ্গে যুক্ত বনি-ইসরাইলদের জন্য।’ পরে আর একখানি কাঠ নিয়ে তার উপরে লেখ, ‘ইউসুফের জন্য, তা আফরাহীম ও তার সঙ্গে যুক্ত সমস্ত ইসরাইল-কুলের কাঠ।’
17
পরে সেই দু’খানি কাঠ পরস্পর জোড়া দিয়ে তোমার জন্য একটি কাঠ কর, দু’খানি কাঠ তোমার হাতে একীভূত হোক।
18
আর যখন তোমার জাতির সন্তানেরা তোমাকে বলবে, ‘এতে আপনার অভিপ্রায় কি, তা কি আমাদেরকে জানাবেন না?’
19
তখন তুমি তাদের বলো, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, আফরাহীমের হাতে ইউসুফের যে কাঠ আছে, আমি তা গ্রহণ করবো ও তার সঙ্গে যুক্ত ইসরাইলের বংশদেরকে গ্রহণ করবো, তাদেরকে ওর অর্থাৎ এহুদার কাঠের সঙ্গে জোড়া দেব এবং তাদেরকে একটি কাঠ করবো, তাতে সেই সকল আমার হাতে একীভূত হবে।
20
আর তুমি সেই যে দু’টি কাঠে লিখবে, তা তাদের সাক্ষাতে তোমার হাতে থাকবে।
21
আর তুমি তাদেরকে বলো, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, বনি-ইসরাইলেরা যেখানে যেখানে গমন করেছে, আমি সেখানকার জাতিদের মধ্য থেকে তাদেরকে গ্রহণ করবো এবং চারদিক থেকে তাদের একত্র করে তাদের দেশে নিয়ে যাব।
22
আর আমি সেই দেশে, ইসরাইলের পর্বতগুলোতে, তাদের একই জাতি করবো ও একই বাদশাহ্ তাদের সকলের বাদশাহ্ হবেন; তারা আর দুই জাতি হবে না, আর কখনও দুই রাজ্যে বিভক্ত হবে না।
23
আর তারা নিজেদের মূর্তি ও জঘন্য বস্তু দ্বারা এবং নিজেদের কোন অধর্ম দ্বারা নিজেদের আর নাপাক করবে না; হ্যাঁ, যেসব স্থানে তারা গুনাহ্ করেছে, তাদের সেসব বাসস্থান থেকে আমি তাদেরকে নিস্তার করবো এবং পাক-পবিত্র করবো; তাতে তারা আমার লোক হবে এবং আমি তাদের আল্লাহ্ হব।
24
আর আমার গোলাম দাউদ তাদের উপরে বাদশাহ্ হবেন; তাদের সকলের এক জনই পালক হবে এবং তারা আমার অনুশাসন পথে চলবে, আর আমার বিধিকলাপ রক্ষা করে তদনুযায়ী আচরণ করবে।
25
আর আমি আমার গোলাম ইয়াকুবকে যে দেশ দিয়েছি, যার মধ্যে তোমাদের পূর্বপুরুষেরা বাস করতো, সেই দেশে তারা বাস করবে, তারা ও তাদের পুত্রপৌত্ররা চিরকাল বাস করবে এবং আমার গোলাম দাউদ চিরকালের জন্য তাদের নেতা হবেন।
26
আর আমি তাদের জন্য শান্তির একটি নিয়ম স্থির করবো; তাদের সঙ্গে তা চিরস্থায়ী নিয়ম হবে; আমি তাদের বসাব ও বাড়াব এবং আমার পবিত্র স্থান চিরকালের জন্য তাদের মধ্যে স্থাপন করবো।
27
আর আমার আবাস তাদের উপরে অবস্থান করবে এবং আমি তাদের আল্লাহ্ হব ও তারা আমার লোক হবে।
28
তখন আমি যে ইসরাইলের পবিত্রকারী মাবুদ, তা জাতিরা জানবে, কেননা তখন আমার পবিত্র স্থান তাদের মধ্যে চিরকাল থাকবে।
← Chapter 36
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 38 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48