bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Hosea 10
Hosea 10
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 11 →
1
ইসরাইল ফলভারে সমৃদ্ধ একটি আঙ্গুরলতার মত, তার ফল ধরে; সে তার ফলের আধিক্য অনুসারে অনেক কোরবানগাহ্ তৈরি করেছে, নিজ দেশের উৎকর্ষ অনুসারে বহু উৎকৃষ্ট স্তম্ভ নির্মাণ করেছে।
2
তাদের অন্তঃকরণ বিভক্ত; এখন তারা দোষী প্রতিপন্ন হবে। তিনিই তাদের কোরবানগাহ্ সব ধ্বংস করবেন, তাদের সমস্ত স্তম্ভই নষ্ট করবেন।
3
অবশ্য এখন তারা বলবে, আমাদের বাদশাহ্ নেই, কারণ আমরা মাবুদকে ভয় করি না, তবে বাদশাহ্ আমাদের জন্য কি করতে পারে?
4
তারা মিথ্যা কথা বলে, নিয়ম করার সময় মিথ্যা শপথ করে; তাই মকদ্দমা ভূমির আলিস্থ বিষবৃক্ষের মত অঙ্কুরিত হয়।
5
সামেরিয়া-নিবাসীরা বৈৎ-আবনের বাছুরের মূর্তির জন্য ভয় পাবে; কারণ তার লোকেরা তার জন্য শোকার্ত হবে এবং তার যে ইমামেরা তার জন্য আনন্দ করতো, তারাও তার জন্য, তার গৌরবের জন্য শোকার্ত হবে, কারণ গৌরব তাকে ছেড়ে নির্বাসিত হবে।
6
সেও বিবাদ-রাজ্যের উপঢৌকন দ্রব্য বলে আশেরিয়া দেশ নীত হবে; আফরাহীম লজ্জা পাবে, ইসরাইল আপন মন্ত্রণায় লজ্জিত হবে।
7
সামেরিয়ার বাদশাহ্ উচ্ছিন্ন হল, সে পানির উপরের ফেনার মত হল।
8
ইসরাইলের গুনাহ্স্বরূপ আবনের উচ্চ-স্থলীগুলোও বিনষ্ট হবে, তাদের কোরবানগাহ্গুলোর উপরে কাঁটা ও শেয়ালকাঁটা জন্মাবে; এবং তারা পর্বত-মালাকে বলবে, আমাদেরকে ঢেকে রাখ ও উপপর্বতগুলোকে বলবে, আমাদের উপরে পড়।
9
হে ইসরাইল, গিবিয়ার সময় থেকে তুমি গুনাহ্ করে আসছ; তোমার লোকেরা সেই স্থানে দাঁড়িয়ে রয়েছে; অন্যায়ী বংশের প্রতিকুলে কৃত যুদ্ধ কি গিবিয়াতে তাদেরকে ধরবে না?
10
আমি যখন ইচ্ছা, তাদের শাস্তি দেব; আর তারা যখন তাদের দু’টি অপরাধরূপ জোয়ালিতে আবদ্ধ রয়েছে, তখন তাদের বিপক্ষে জাতিদের সংগৃহীত হবে।
11
আর আফরাহীম এমন শিক্ষিতা গাভীস্বরূপ, যে শস্য মাড়াই করতে ভালবাসে, কিন্তু আমি তার সুন্দর ঘাড়ে হস্তক্ষেপ করেছি, আমি আফরাহীমের উপরে এক জন আরোহীকে বসাব; এহুদা হাল টানবে, ইয়াকুব তার ঢেলা ভাঙ্গবে।
12
তোমরা নিজেদের জন্য ধার্মিকতার বীজ বপন কর, অটল মহব্বত অনুযায়ী শস্য কাট, নিজেদের জন্য পতিত ভূমি চাষ কর; কেননা মাবুদের খোঁজ করার সময় আছে, যে পর্যন্ত তিনি এসে তোমাদের উপর ধার্মিকতা না বর্ষান।
13
তোমরা দুষ্টতারূপ চাষ করেছ, অধর্মরূপ শস্য কেটেছ, মিথ্যার ফল ভোজন করেছ; কারণ তুমি নিজের পথে, নিজের বীরদের উপর নির্ভর করেছ।
14
এজন্য তোমার লোকবৃন্দের বিরুদ্ধে কোলাহল উঠবে; তোমার দৃঢ় দুর্গগুলোর সর্বনাশ হবে; যেমন যুদ্ধের দিনে শল্মন বৈৎ-অর্বেলের সর্বনাশ করেছিল; মা ও বালকদেরকে আছাড় মেরে খণ্ড খণ্ড করা হয়েছিল।
15
তোমাদের মহাদুষ্টতার দরুন বেথেল তোমাদের প্রতি তা ঘটাবে; অরুণোদয় কালে ইসরাইলের বাদশাহ্ উচ্ছিন্ন হবে।
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 11 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14