bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Hosea 5
Hosea 5
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 6 →
1
হে ইমামেরা, এই কথা শোন; হে ইসরাইল-কুল, মনোযোগ দাও; হে রাজকুল, কান দাও, কারণ তোমাদেরই বিচার হচ্ছে; কেননা তোমরা মিস্পাতে ফাঁদস্বরূপ ও তাবোরে বিস্তৃত জালস্বরূপ হয়েছ।
2
জুলুমবাজেরা হত্যাকাণ্ডের গভীরে নেমেছে, কিন্তু আমি তাদের সকলকে শাস্তি দেব।
3
আমি আফরাহীমকে জানি, ইসরাইলও আমার অগোচর নয়; বস্তুত হে আফরাহীম, তুমি এখন জেনা করেছ, ইসরাইল নাপাক হয়েছে।
4
তাদের কাজগুলো তাদেরকে তাদের আল্লাহ্র প্রতি ফিরে আসতে দেয় না, কেননা তাদের অন্তরে জেনার রূহ্ থাকে এবং তারা মাবুদকে জানে না।
5
আর ইসরাইলের অহংকার তার মুখের উপরে প্রমাণ দিচ্ছে, এজন্য ইসরাইল ও আফরাহীম নিজেদের অপরাধে হোঁচট খাবে এবং তাদের সঙ্গে এহুদাও হোঁচট খাবে।
6
তারা নিজ নিজ গোমেষপাল নিয়ে মাবুদের খোঁজ করতে যাবে, কিন্তু তাঁর উদ্দেশ পাবে না; তিনি তাদের কাছ থেকে চলে গেছেন।
7
তারা মাবুদের বিরুদ্ধে বেঈমানী করেছে, কারণ বিজাতীয় সন্তান উৎপন্ন করেছে; এখন অমাবস্যা তাদেরকে ও তাদের অধিকার গ্রাস করবে।
8
তোমরা গিবিয়াতে ভেরী বাজাও, রামাতে তুরীধ্বনি কর, বৈৎ-আবনে সিংহনাদ করে বল, হে বিন্ইয়ামীন, তোমার পিছনে দুশমন।
9
ভর্ৎসনার দিনে আফরাহীম ধ্বংসস্থান হবে; যা নিশ্চয় ঘটবে, তা-ই আমি ইসরাইল-বংশগুলোর মধ্যে ঘোষণা করেছি।
10
এহুদার শাসনকর্তারা তাদের মত হয়েছে, যারা সীমার চিহ্ন স্থানান্তর করে; তাদের উপরে আমি পানির মত আমর গজব ঢেলে দেব।
11
আফরাহীম নির্যাতিত ও বিচারে চুরমার হচ্ছে, কারণ সে নিজের ইচ্ছায় মিথ্যা বিধানের অনুসারী হয়েছে।
12
এজন্য আমি আফরাহীমের পক্ষে কীটস্বরূপ, এহুদা-কুলের পক্ষে ক্ষয়স্বরূপ হয়েছি।
13
যখন আফরাহীম নিজের রোগ ও এহুদা নিজের ক্ষত দেখতে পেল, তখন আফরাহীম আশেরিয়া দেশের কাছে গমন করলো ও মহান বাদশাহ্র কাছে লোক পাঠাল; কিন্তু সে তোমাদেরকে সুস্থ করতে পারে না, তোমাদের ক্ষত ভাল করতে পারবে না।
14
কারণ আমি আফরাহীমের পক্ষে সিংহের মত ও এহুদাকুলের পক্ষে যুবা কেশরীর মত হব; আমি, আমিই বিদীর্ণ করে চলে যাব; আমি নিয়ে যাব, কেউ উদ্ধার করবে না।
15
আমি নিজের স্থানে ফিরে যাব, যে পর্যন্ত তারা দোষ স্বীকার না করে ও আমার উপস্থিতির খোঁজ না করে; সঙ্কটের সময়ে তারা সযত্নে আমার খোঁজ করবে।
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 6 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14