bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Hosea 4
Hosea 4
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 5 →
1
হে বনি-ইসরাইল, তোমরা মাবুদের কালাম শোন, কেননা দেশ-নিবাসীদের সঙ্গে মাবুদের ঝগড়া আছে, কারণ দেশে বিশ্বস্ততা নেই, রহম নেই, আল্লাহ্র জ্ঞানও নেই।
2
শপথ, মিথ্যা কথা, খুন, চুরি ও জেনা চলছে, লোকেরা জুলুম করে এবং রক্তপাতের উপরে রক্তপাত হয়।
3
এজন্য দেশ শোকাকুল হবে এবং মাঠের পশু ও আসমানের পাখিসহ দেশনিবাসীরা সকলে ম্লান হবে, আর সমুদ্রের সমস্ত মাছও মরে যাবে।
4
তবুও কেউ ঝগড়া না করুক ও কেউ অনুযোগ না করুক; কারণ তোমার জাতি ইমামের সঙ্গে বিবাদকারী লোকদের মত।
5
আর তুমি দিনে হোঁচট খাবে ও নবী রাতের বেলায় তোমার সঙ্গে হোঁচট খাবে এবং আমি তোমার মাকে বিনাশ করবো।
6
জ্ঞানের অভাবের দরুন আমার লোকেরা বিনষ্ট হচ্ছে; তুমি তো জ্ঞান অগ্রাহ্য করেছ, এজন্য আমিও তোমাকে নিতান্ত অগ্রাহ্য করলাম, তুমি আর আমার ইমাম থাকবে না; তুমি তোমার আল্লাহ্র শরীয়ত ভুলে গেছ, আমিও তোমার সন্তানদেরকে ভুলে যাব।
7
তারা যত বেশি বৃদ্ধি পেত, আমার বিরুদ্ধে তত বেশি গুনাহ্ করতো; আমি তাদের সম্মান অপমানে পরিণত করবো।
8
এরা আমার লোকদের গুনাহ্র দ্বারা জীবিকা অর্জন করে, আর এরা তাদের অপরাধের প্রতি নিজেদের অন্তর নিবদ্ধ করে।
9
ঘটবে এই, যেমন লোক তেমনি ইমাম; আমি তাদের প্রত্যেকের কর্মপথ অনুযায়ী দণ্ড দেব ও প্রত্যেকের কাজের প্রতিফল দেব।
10
তারা ভোজন করবে, অথচ তৃপ্ত হবে না; জেনা করবে, অথচ বহুবংশ হবে না; কেননা তারা মাবুদকে ত্যাগ করেছে।
11
জেনা, মদ ও নতুন আঙ্গুর-রস, এসব বুদ্ধি হরণ করে।
12
আমার লোকেরা নিজেদের কাঠের টুকরার সাথে পরামর্শ করে ও তাদের লাঠি তাদেরকে দৈববাণী দেয়; কারণ জেনার রূহ্ তাদেরকে ভ্রান্ত করেছে, আর তারা নিজেদের আল্লাহ্র অধীনতা ছেড়ে জেনা করছে।
13
তারা পর্বতশৃঙ্গের উপরে কোরবানী করে এবং উপপর্বতের উপরে অলোন, লিব্নী ও এলা গাছের তলে ধূপ জ্বালায়, কেননা তার ছায়া উত্তম। এজন্য তোমাদের কন্যারা পতিতা হয় ও তোমাদের পুত্রবধূরা জেনা করে।
14
তোমাদের কন্যারা পতিতা হলে এবং পুত্রবধূরা জেনা করলে আমি তাদের দণ্ড দেব না, কেননা লোকেরা নিজেরাও পতিতাদের সঙ্গে গুপ্ত স্থানে যায় ও গণিকাদের সঙ্গে কোরবানী করে; এই নির্বোধ জাতি নিপাতিত হবে।
15
হে ইসরাইল, তুমি যদিও জেনাকারী হও, তবুও এহুদা দণ্ডনীয় না হোক; হ্যাঁ, তোমরা গিল্গলে পদার্পণ করো না, বৈৎ-আবনে উপস্থিত হয়ো না এবং ‘জীবন্ত মাবুদের কসম’ বলে শপথ করো না।
16
কারণ স্বেচ্ছাচারিণী গাভীর মত ইসরাইল স্বেচ্ছাচারী হয়েছে; এখন প্রশস্ত ময়দানে যেমন ভেড়ার বাচ্চাকে, তেমনি মাবুদ তাদেরকে চরাবেন।
17
আফরাহীম মূর্তিগুলোর প্রতি আসক্ত; তাকে থাকতে দাও।
18
তাদের মদ্যপান শেষ হলে তারা অবিরত পতিতার কাছ গমন করে; তার নেতৃবর্গ অপমান অতিশয় ভালবাসে।
19
বায়ু তার পক্ষদ্বয়ে সেই জাতিকে তুলেছে, তাতে তারা নিজেদের কোরবানীর বিষয়ে লজ্জিত হবে।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14