bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Hosea 6
Hosea 6
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 7 →
1
চল, আমরা মাবুদের কাছে ফিরে যাই, কারণ তিনিই বিদীর্ণ করেছেন, তিনি আমাদেরকে সুস্থও করবেন; তিনি আঘাত করেছেন, তিনি আমাদের ক্ষত বেঁধেও দিবেন।
2
দুই দিন পরে তিনি আমাদেরকে সঞ্জীবিত করবেন, তৃতীয় দিনে উঠাবেন, তাতে আমরা তাঁর সাক্ষাতে বেঁচে থাকব।
3
এসো, আমরা মাবুদকে জানি, তাঁকে জানবার জন্য তাঁর পেছনে চলি; অরুণোদয়ের মত তাঁর উদয় নিশ্চিত; আর তিনি আমাদের কাছে বৃষ্টির মত আসবেন, ভূমি-সেচনকারী শেষ বর্ষার মত আসবেন।
4
হে আফরাহীম, তোমার জন্য আমি কি করবো? হে এহুদা, তোমার জন্য কি করবো? তোমাদের সাধুতা তো সকাল বেলার মেঘের মত, শিশিরের মত, যা প্রত্যুষে উড়ে যায়।
5
এজন্য আমি নবীদের দ্বারা লোকদেরকে টুকরা টুকরা করেছি, আমার মুখের কালাম দ্বারা হত্যা করেছি; এবং আমার বিচার বিদ্যুতের মত বের হয়।
6
কারণ আমি অটল মহব্বতই চাই, কোরবানী নয়; এবং পোড়ানো-কোরবানীর চেয়ে আল্লাহ্বিষয়ক জ্ঞান চাই।
7
কিন্তু এরা আদমে আমার নিয়ম লঙ্ঘন করেছে; ঐ স্থানে আমার বিরুদ্ধে বেঈমানী করেছে।
8
গিলিয়দ দুর্বৃত্তদের নগর, তা রক্তে রঞ্জিত।
9
যেমন দস্যুদল মানুষের অপেক্ষায় ঘাঁটি বসিয়ে থাকে, তেমনি ইমাম সমাজ শিখিমে যাবার পথে হত্যা করে, হ্যাঁ, তারা কুকর্ম করেছে।
10
আমি ইসরাইলকুলে রোমাঞ্চকর ব্যাপার দেখেছি; ঐ স্থানে আফরাহীমের পতিতাবৃত্তি প্রচলিত, ইসরাইল নাপাক হয়েছে।
11
আর হে এহুদা, আমি যখন আমার লোকদের বন্দীদশা ফিরাই, তখন তোমার জন্যও ফসল নিরূপিত।
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 7 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14