bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Joshua 13
Joshua 13
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 14 →
1
ইউসা বৃদ্ধ ও গতবয়স্ক হয়েছিলেন; আর মাবুদ তাঁকে বললেন, তুমি বৃদ্ধ ও গতবয়স্ক হলে; কিন্তু এখনও দেশের অনেক স্থান অধিকার করতে অবশিষ্ট আছে।
2
এখনও দেশের যে সমস্ত স্থান অবশিষ্ট রইল তার মধ্যে রয়েছে: ফিলিস্তিনীদের সমস্ত প্রদেশ এবং গশূরীয়দের সমস্ত অঞ্চল;
3
মিসরের সম্মুখস্থ সীহোর নদী থেকে ইক্রোণের উত্তরসীমা পর্যন্ত, যা কেনানীয়দের অধিকার হিসেবে ধরা হয়; গাজা, অসদোদ, অস্কিলোন, গাত ও ইক্রোণ— ফিলিস্তিনীদের এই পাঁচ জন শাসনকর্তার দেশ,
4
আর দক্ষিণ দিকস্থ অব্বীয়দের দেশ, কেনানীয়দের সমস্ত দেশ ও আমোরীয়দের সীমাস্থিত অফেক পর্যন্ত সীদোনীয়দের অধীন মিয়ারা;
5
গিবলীয়দের দেশ ও হর্মোণ পর্বতের তলস্থিত বালগাদ থেকে হমাতের প্রবেশ স্থান পর্যন্ত, সূর্যোদয় দিকস্থ সমস্ত লেবানন;
6
লেবানন থেকে মিষ্রফোৎ-ময়িম পর্যন্ত পর্বতময় প্রদেশ-নিবাসী সীদোনীয়দের সমস্ত দেশ। আমি বনি-ইসরাইলদের সম্মুখ থেকে তাদের অধিকারচ্যুত করবো; তুমি কেবল তা অধিকার হিসেবে ইসরাইলের জন্য নির্ধারণ কর, যেমন আমি তোমাকে হুকুম করলাম।
7
এখন অধিকার হিসেবে নয়টি বংশকে ও মানশার অর্ধেক বংশকে এই দেশ ভাগ করে দাও।
8
মানশার সঙ্গে রূবেণীয় ও গাদীয়েরা জর্ডানের পূর্বপারে মূসার দেওয়া নিজ নিজ অধিকার পেয়েছিল, যেমন মাবুদের গোলাম মূসা তাদের দান করেছিলেন;
9
অর্থাৎ অর্ণোন উপত্যকার সীমাস্থ আরোয়ের ও উপত্যকার মধ্যস্থিত নগর থেকে এবং দীবোন পর্যন্ত মেদবার সমস্ত সমভূমি;
10
এবং অম্মোনীয়দের সীমা পর্যন্ত হিষবোনে রাজত্বকারী আমোরীয়দের সীহোন বাদশাহ্র সমস্ত নগর;
11
এবং গিলিয়দ ও গশূরীয়দের ও মাখাথীয়দের অঞ্চল ও সমস্ত হর্মোণ পর্বত এবং সলখা পর্যন্ত সমস্ত বাশন,
12
অর্থাৎ রফায়ীয়দের মধ্যে অবশিষ্ট যে উজ অষ্টারোতে ও ইদ্রিয়ীতে রাজত্ব করতেন, তাঁর সমস্ত বাশন রাজ্য দিয়েছিলেন; কেননা মূসা এদের আঘাত করে অধিকারচ্যুত করেছিলেন।
13
তবুও বনি-ইসরাইল গশূরীয়দের ও মাখাথীয়দেরকে অধিকারচ্যুত করে নি; গশূর ও মাখাথ্ আজও ইসরাইলের মধ্যে বাস করছে।
14
কেবল লেবি বংশকে মূসা কোন স্থান অধিকার হিসেবে দেন নি; ইসরাইলের আল্লাহ্ মাবুদের অগ্নিকৃত উপহার তার অধিকার, যেমন তিনি মূসাকে বলেছিলেন।
15
মূসা রূবেণ-বংশের লোকদেরকে তাদের গোষ্ঠী অনুসারে অধিকার দিয়েছিলেন।
16
অর্ণোন উপত্যকার সীমাস্থ অরোয়ের থেকে তাদের সীমা ছিল এবং উপত্যকার মধ্যস্থিত নগর ও মেদবার নিকটস্থ সমস্ত সমভূমি;
17
হিষবোন ও সমভূমিস্থ তার সমস্ত নগর, দীবোন,
18
বামোৎ-বাল ও বৈৎ-বাল-মিয়োন, ষহস,
19
কদেমোৎ ও মেফাৎ, কিরিয়াথয়িম, সিবমা ও উপত্যকার পর্বতস্থ সেরৎ শহর,
20
বৈৎ-পিয়োর, পিস্গা-পার্শ্ব ও বৈৎ-যিশীমোৎ;
21
এবং সমভূমিস্থ সমস্ত নগর ও হিষবোনে রাজত্বকারী আমোরীয়দের সীহোন বাদশাহ্র সমুদয় রাজ্য; মূসা তাঁকে এবং মাদিয়ানের নেতাদের, অর্থাৎ সেই দেশ-নিবাসী ইবি, রেকম, সুর, হূর ও রেবা নামে সীহোনের রাজ পুরুষদের আঘাত করেছিলেন।
22
বনি-ইসরাইল তলোয়ার দ্বারা যাদের হত্যা করেছিল, তাদের মধ্যে বিয়োরের পুত্র মন্ত্রজ্ঞ বালামকেও হত্যা করেছিল।
23
আর জর্ডান ও তার সীমা রূবেণ-বংশের লোকদের সীমা ছিল; রূবেণ সন্তানদের গোষ্ঠী অনুসারে স্ব স্ব গ্রামের সঙ্গে এসব নগর তাদের অধিকারে এল।
24
আর মূসা গাদ-বংশের লোকদের গোষ্ঠী অনুসারে গাদ বংশকে অধিকার দিয়েছিলেন।
25
যাস ও গিলিয়দের সমস্ত নগর এবং রব্বার সম্মুখস্থ অরোয়ের পর্যন্ত অম্মোনীয়দের অর্ধেক দেশ তাদের অঞ্চল হল।
26
আর হিসবোন থেকে রামৎ-মিস্পী ও বটোনীম পর্যন্ত এবং মহনয়িম থেকে দবীরের সীমা পর্যন্ত;
27
আর উপত্যকাতে বৈৎ-হারম, বৈৎ-নিম্রা, সুক্কোৎ, সাফোন, হিষবোনের সীহোন বাদশাহ্র অবশিষ্ট রাজ্য এবং জর্ডানের পূর্বতীর অর্থাৎ কিন্নেরৎ হ্রদের প্রান্ত পর্যন্ত জর্ডান ও তার অঞ্চল।
28
গাদ-বংশের লোকদের গোষ্ঠী অনুসারে স্ব স্ব গ্রামের সঙ্গে এসব নগর তাদের অধিকারে এল।
29
আর মূসা মানশার অর্ধেক বংশকে অধিকার দিয়েছিলেন; তা মানশা সন্তানদের অর্ধেক বংশের জন্য তাদের গোষ্ঠী অনুসারে দেওয়া হয়েছিল।
30
তাদের সীমা মহনয়িম থেকে সমস্ত বাশন, বাশনের বাদশাহ্ উজের সমস্ত রাজ্য ও বাশনস্থ যায়ীরের সমস্ত নগর অর্থাৎ ষাটটি নগর;
31
এবং অর্ধেক গিলিয়দ, অষ্টারোৎ ও ইদ্রিয়ী, উজের বাশনস্থ রাজ্যের এসব নগর মানশার পুত্র মাখীরের সন্তানদের, অর্থাৎ গোষ্ঠী অনুসারে মাখীরের সন্তানদের অর্ধ-সংখ্যার অধিকারে এল।
32
জেরিকোর সমীপে জর্ডানের পূর্বপারে মোয়াবের সমভূমিতে মূসা এসব অধিকার অংশ করে দিয়েছেন।
33
কিন্তু লেবির বংশকে মূসা কোন স্থান অধিকার হিসেবে দেন নি; ইসরাইলের আল্লাহ্ মাবুদ তাদের অধিকার, যেমন তিনি তাদের বলেছিলেন।
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 14 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24