bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Joshua 7
Joshua 7
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 8 →
1
কিন্তু বনি-ইসরাইল বর্জিত বস্তু সম্বন্ধে সত্য লঙ্ঘন করলো; ফলত এহুদা-বংশীয় সেরহের সন্তান সব্দির সন্তান কর্মির পুত্র আখন বর্জিত বস্তুর কিছু নিজের জন্য নিয়েছিল; তাতে বনি-ইসরাইলদের প্রতি মাবুদের ক্রোধ প্রজ্বলিত হল।
2
আর ইউসা জেরিকো থেকে বেথেলের পূর্ব দিকে অবস্থিত বৈৎ-আবনের পাশে অবস্থিত অয়ে লোক প্রেরণ করলেন, তাদের বললেন, তোমরা উঠে গিয়ে দেশ নিরীক্ষণ কর। তাতে তারা গিয়ে অয় নিরীক্ষণ করলো।
3
পরে তারা ইউসার কাছে ফিরে এসে বললো, সেই স্থানে সকল লোক না গেলেও হয়, দুই কিংবা তিন হাজার লোক উঠে গিয়ে অয় পরাজিত করুক। সেই স্থানে সকল লোক কষ্ট না করলেও হয়, কেননা সেই স্থানের লোক অল্প।
4
অতএব লোকদের মধ্য থেকে অনুমান তিন হাজার জন সেই স্থানে যাত্রা করলো, কিন্তু তারা অয়ের লোকদের সম্মুখ থেকে পালিয়ে গেল।
5
আর অয়ের লোকেরা তাদের মধ্যে প্রায় ছত্রিশ জনকে আঘাত করলো; নগর-দ্বার থেকে শবারীম পর্র্যন্ত তাদের তাড়া করে অবরোহণের পথে আঘাত করলো, তাতে লোকদের মনোবল একেবারে ভেঙে গেল।
6
তখন ইউসা ও ইসরাইলের প্রাচীনবর্গরা নিজ নিজ কাপড় ছিঁড়ে মাবুদের সিন্দুকের সম্মুখে অধোমুখ হয়ে সন্ধ্যা পর্র্যন্ত ভূমিতে পড়ে রইলেন এবং নিজ নিজ মাথায় ধুলা ছড়ালেন।
7
আর ইউসা বললেন, হায় হায়, হে সার্বভৌম মাবুদ, বিনাশ করার উদ্দেশ্যে আমোরীয়দের হাতে আমাদেরকে তুলে দেবার জন্য তুমি কেন এই লোকদের জর্ডান পার করে আনলে? হায় হায়, আমরা কেন সন্তুষ্ট হয়ে জর্ডানের ওপারে থাকি নি!
8
হে প্রভু, ইসরাইল তার দুশমনদের সম্মুখে হটে যাওয়ার পর আমি কি বলবো?
9
কেনানীয়েরা এবং সমস্ত দেশবাসী এই কথা শুনবে, আর আমাদের বেষ্টন করে দুনিয়া থেকে আমাদের নাম উচ্ছেদ করবে, তা হলে তুমি তোমার মহানামের জন্য কি করবে?
10
তখন মাবুদ ইউসাকে বললেন, তুমি উঠ, কেন তুমি অধোমুখ হয়ে পড়ে আছ?
11
ইসরাইল গুনাহ্ করেছে, এ ছাড়াও তারা আমার নির্দেশিত নিয়ম লঙ্ঘন করেছে; এমন কি, তারা সেই বর্জিত দ্রব্যের কিছু নিয়েছে; কিছু চুরি করেছে, আবার প্রতারণা করেছে এবং নিজেদের সামগ্রীর মধ্যে তা রেখেছে।
12
এজন্য বনি-ইসরাইল তার দুশমনদের সম্মুখে দাঁড়াতে পারে না, দুশমনদের সম্মুখ থেকে হটে যায়, কেননা তারা বর্জিত হয়েছে; তোমাদের মধ্য থেকে সেই বর্জিত বস্তু উৎপাটন না করলে আমি আর তোমাদের সঙ্গে থাকব না।
13
উঠ, লোকদের পবিত্র কর, বল তোমরা আগামীকালের জন্য পবিত্র হও, কেননা ইসরাইলের আল্লাহ্ মাবুদ এই কথা বলেন, হে ইসরাইল, তোমার মধ্যে বর্জিত বস্তু আছে; তোমাদের মধ্য থেকে সেই বর্জিত বস্তু দূর না করলে তুমি তোমার দুশমনদের সম্মুখে দাঁড়াতে পারবে না।
14
অতএব সকালবেলা নিজ নিজ বংশ অনুসারে তোমরা এগিয়ে আসবে; তাতে মাবুদের হাতে যে বংশ ধরা পড়বে সেই বংশের এক এক গোষ্ঠী এগিয়ে আসবে; ও মাবুদের হাতে যে গোষ্ঠী ধরা পড়বে তার এক এক কুল এগিয়ে আসবে; ও মাবুদের হাতে যে কুল ধরা পড়বে তার এক এক পুরুষ এগিয়ে আসবে।
15
আর যে ব্যক্তি বর্জিত দ্রব্য রেখেছে বলে ধরা পড়বে, তাকে ও তার সম্পর্কীয় সকলকেই আগুনে পুড়িয়ে দিতে হবে, কেননা সে মাবুদের নিয়ম লঙ্ঘন করেছে ও ইসরাইলের মধ্যে মূঢ়তার কাজ করেছে।
16
পরে ইউসা প্রত্যুষে উঠে ইসরাইলকে নিজ নিজ বংশ অনুসারে কাছে আনালেন; তাতে এহুদা-বংশ ধরা পড়লো;
17
পরে তিনি এহুদার গোষ্ঠী সকলকে কাছে আনালে সেরহীয় গোষ্ঠী ধরা পড়লো; পরে তিনি সেরহীয় গোষ্ঠীকে পুরুষানুসারে কাছে আনালে সব্দি ধরা পড়লো।
18
পরে তিনি তার কুলকে পুরুষানুসারে আনালে এহুদা-বংশীয় সেরহের সন্তান সব্দির সন্তান কর্মির পুত্র আখন ধরা পড়লো।
19
তখন ইউসা আখনকে বললেন, হে আমার সন্তান, আরজ করি, তুমি ইসরাইলের আল্লাহ্ মাবুদের মহিমা স্বীকার কর, তাঁর প্রশংসা কর এবং তুমি কি করেছ আমাকে বল; আমার কাছ থেকে তা গোপন করো না।
20
আখন জবাবে ইউসাকে বললো, সত্যি, আমি ইসরাইলের আল্লাহ্ মাবুদের বিরুদ্ধে গুনাহ্ করেছি, আমি এই-এই কাজ করেছি;
21
আমি লুণ্ঠিত দ্রব্যের মধ্যে উত্তম একখানি ব্যাবিলনীয় শাল, দুই শত শেকল রূপা ও পঞ্চাশ শেকল পরিমিত এক থান সোনা দেখে লোভে পড়ে সেগুলো নিয়েছি; আর দেখুন, সেসব আমার তাঁবুর মধ্যে ভূমিতে লুকান রয়েছে, আর নিচে রূপা আছে।
22
তখন ইউসা দূত প্রেরণ করলে তারা তার তাঁবুতে দৌড়ে গেল, আর দেখ, তার তাঁবুর মধ্যে তা লুকান রয়েছে, আর নিচে রূপা ছিল।
23
আর তারা তাঁবুর মধ্য থেকে সেসব নিয়ে ইউসা ও সমস্ত বনি-ইসরাইলের কাছে আনলো এবং মাবুদের সম্মুখে তা বিছিয়ে রাখল।
24
পরে ইউসা ও সমস্ত ইসরাইল সেরহের সন্তান আখনকে ও সেই রূপা, শাল, সোনার থান ও তার পুত্রকন্যাদের এবং তার গরু, গাধা, ভেড়া ও তাঁবু এবং তার যা কিছু ছিল, সমস্তই নিলেন; আর আখোর উপত্যকাতে আনলেন।
25
পরে ইউসা বললেন, তুমি আমাদেরকে কেন বিপদে ফেললে? আজ মাবুদ তোমাকে বিপন্ন করবেন। পরে সমস্ত ইসরাইল তাকে পাথর ছুঁড়ে হত্যা করলো; এরপর তারা তার পরিবারের লোকদের পাথর ছুড়ে হত্যা করে আগুনে পুড়িয়ে দিল।
26
পরে তারা তার উপরে পাথরের বড় রাশি করলো, তা আজও রয়েছে। এভাবে মাবুদ তাঁর প্রচণ্ড ক্রোধ থেকে নিবৃত্ত হলেন। অতএব সেই স্থান আজও আখোর (বিপদ) উপত্যকা নামে আখ্যাত রয়েছে।
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 8 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24