bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Joshua 6
Joshua 6
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 7 →
1
সেই সময়ে বনি-ইসরাইলদের কারণে জেরিকো নগর শক্তভাবে রুদ্ধ ছিল, কেউ ভিতরে আসত না, কেউ বাইরে যেত না।
2
আর মাবুদ ইউসাকে বললেন, দেখ, আমি জেরিকো, এর বাদশাহ্ ও বলবান বীর সকলকে তোমার হাতে তুলে দিলাম।
3
তোমরা সমস্ত যোদ্ধারা মিলে এই নগর বেষ্টন করে এক এক বার প্রদক্ষিণ করবে; এরকম ছয় দিন করবে।
4
আর সাত জন ইমাম সিন্দুকের অগ্রভাগে মহাশব্দকারী সাত তূরী বহন করবে; পরে সপ্তম দিনে তোমরা সাতবার নগর প্রদক্ষিণ করবে ও ইমামেরা তূরী বাজাবে।
5
আর তারা উচ্চৈঃস্বরে মহাশব্দকারী শিঙ্গা বাজালে তোমরা যখন সেই তূরীধ্বনি শুনবে, তখন সমস্ত লোক অতি উচ্চৈঃস্বরে সিংহনাদ করে উঠবে। তাতে নগরের প্রাচীর স্বস্থানে পড়ে যাবে এবং লোকেরা প্রত্যেকজন সামনের পথ দিয়ে উঠে যাবে।
6
পরে নূনের পুত্র ইউসা ইমামদের ডেকে বললেন, তোমরা শরীয়ত-সিন্দুক তোল এবং সাত জন ইমাম মাবুদের সিন্দুকের অগ্রভাগে মহাশব্দকারী সাত তূরী বহন করুক।
7
আর তিনি লোকদের বললেন, তোমরা অগ্রসর হয়ে নগর বেষ্টন কর এবং সৈন্যরা সসজ্জে সজ্জিত হয়ে মাবুদের সিন্দুকের অগ্রভাগে গমন করুক।
8
তখন লোকদের কাছে ইউসার কথা বলা শেষ হলে পর সেই সাত জন ইমাম মাবুদের অগ্রভাগে মহাশব্দকারী সাত তূরী বহন করে তূরী বাজাতে বাজাতে চলতে লাগল ও মাবুদের শরীয়ত-সিন্দুক তাদের পিছনে পিছনে চললো।
9
আর সসজ্জ সৈন্যরা তূরীবাদক ইমামদের আগে আগে চললো এবং পিছনের দিকের সৈন্য সিন্দুকের পিছনে পিছনে গমন করলো, আর ইমামেরা তূরীধ্বনি করতে করতে চললো।
10
আর ইউসা লোকদের বললেন, তোমরা সিংহনাদ করো না, নিজ নিজ ধ্বনি শুনো না, তোমাদের মুখ থেকে কোন কথা বের না হোক। পরে আমি যেদিন সিংহনাদ করতে তোমাদের হুকুম করবো সেদিন তোমরা তা করবে।
11
এভাবে তিনি নগরের চারদিকে একবার মাবুদের সিন্দুক প্রদক্ষিণ করালেন; আর তারা শিবিরে এসে সেখানে রাত্রি যাপন করলো।
12
আর ইউসা প্রত্যুষে উঠলেন এবং ইমামেরা মাবুদের সিন্দুক তুলে নিল।
13
আর সেই সাত জন ইমাম মাবুদের সিন্দুকের আগে আগে মহাশব্দকারী সাতটি তূরী বহন করতে করতে, বিরামহীনভাবে চলতে লাগল ও তূরী বাজাতে লাগল। আর অস্ত্রশস্ত্রে সজ্জিত সৈন্যরা তাদের আগে আগে চললো এবং পিছন দিকের সৈন্যরা মাবুদের সিন্দুকের পিছনে পিছনে চলতে লাগল, ইমামেরা তূরীধ্বনি করতে করতে চললো।
14
আর তারা দ্বিতীয় দিনে এক বার নগর প্রদক্ষিণ করে শিবিরে ফিরে এল; তারা ছয় দিন এরকম করলো।
15
পরে সপ্তম দিনে তারা প্রত্যুষে অরুণোদয় কালে উঠে সাতবার সেইভাবে নগর প্রদক্ষিণ করলো; কেবল সেই দিনে সাতবার নগর প্রদক্ষিণ করলো।
16
পরে ইমামেরা সপ্তমবার তূরী বাজালে ইউসা লোকদের বললেন, তোমরা সিংহনাদ কর, কেননা মাবুদ তোমাদের এই নগর দিয়েছেন।
17
আর নগর ও সেই স্থানের সমস্ত বস্তু মাবুদের উদ্দেশে বর্জিত হবে; কেবল পতিতা রাহব ও তার সঙ্গে যারা বাড়িতে আছে, সমস্ত লোক বাঁচবে, কেননা সে আমাদের প্রেরিত দূতদেরকে লুকিয়ে রেখেছিল।
18
আর তোমরা সেই বর্জিত দ্রব্য থেকে নিজেদের সাবধানে রক্ষা করো, নতুবা বর্জন করার পর বর্জিত দ্রব্য কিছু নিলে তোমরা ইসরাইলের শিবির বর্জিত করে ব্যাকুল করবে।
19
কিন্তু সমস্ত রূপা ও সোনা এবং ব্রোঞ্জের ও লোহার সমস্ত পাত্র মাবুদের উদ্দেশে পবিত্র; সেসব মাবুদের ভাণ্ডারে যাবে।
20
পরে ইমামেরা তূরী বাজানোর সঙ্গে সঙ্গে লোকেরা সিংহনাদ করলো। আর লোকেরা তূরীধ্বনি শুনে যখন অতি উচ্চৈঃস্বরে সিংহনাদ করে উঠলো তখন প্রাচীর স্বস্থানে পড়ে গেল; পরে লোকেরা প্রত্যেকজন সম্মুখের পথ দিয়ে নগরে উঠে গিয়ে নগর হস্তগত করলো।
21
আর তারা তলোয়ারের আঘাতে নগরের স্ত্রী পুরুষ আবালবৃদ্ধ এবং গরু, ভেড়া ও গাধা সকলই নিঃশেষে বিনষ্ট করলো।
22
কিন্তু যে দুই ব্যক্তি দেশ নিরীক্ষণ করেছিল, ইউসা তাদের বললেন, তোমরা সেই পতিতার বাড়িতে গমন কর এবং তার কাছে যে শপথ করেছ সেই অনুসারে সেই স্ত্রীলোক ও তার সমস্ত লোককে বের করে আন।
23
তাতে সেই দুই যুবক গোয়েন্দা প্রবেশ করে রাহব, তার পিতা-মাতা, ভাইদের ও তার সমস্ত লোককে বের করে আনলো; তার সমস্ত গোষ্ঠীকেও বের করে এনে ইসরাইলের শিবিরের বাইরে তাদের রাখল।
24
আর লোকেরা নগর ও সেই স্থানের সমস্ত বস্তু আগুনে পুড়িয়ে দিল, কেবল রূপা ও সোনা এবং ব্রোঞ্জের ও লোহার সমস্ত পাত্র মাবুদের গৃহের ভাণ্ডারে রাখল।
25
কিন্তু ইউসা পতিতা রাহব, তার পিতৃকুল ও তার স্বজন সকলকে জীবিত রাখলেন। সে আজও ইসরাইলের মধ্যে বসতি করছে; কারণ জেরিকো নিরীক্ষণ করার জন্য ইউসার প্রেরিত দুই দূতকে সে লুকিয়ে রেখেছিল।
26
সেই সময়ে ইউসা শপথ করে লোকদেরকে বললেন, যে কেউ উঠে এই জেরিকো নগর পুনঃনির্মাণ করবে, সে মাবুদের সাক্ষাতে বদদোয়াগ্রস্ত হোক; নগরের ভিত্তিমূল স্থাপনের দণ্ড হিসেবে সে নিজের জ্যেষ্ঠ পুত্রকে ও সমস্ত নগর-দ্বার স্থাপনের দণ্ড হিসেবে নিজের কনিষ্ঠ পুত্রকে দেবে।
27
এভাবে মাবুদ ইউসার সহবর্তী ছিলেন, আর তাঁর যশ সমস্ত দেশে ছড়িয়ে পড়লো।
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 7 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24