bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Joshua 19
Joshua 19
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 18
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 20 →
1
আর গুলিবাঁটক্রমে দ্বিতীয় অংশ শিমিয়োনের নামে, নিজ নিজ গোষ্ঠী অনুসারে শিমিয়োন-বংশের নামে উঠলো; তাদের অধিকার এহুদা-বংশের লোকদের অধিকারের মধ্যে হল।
2
তাদের অধিকারের মধ্যে রইলো বের্-শেবা, (বা শেবা), মোলাদা,
3
হৎসর-শূয়াল, বালা, এৎসম,
4
ইল্তোলদ, বথূল, হর্মা,
5
সিক্লগ, বৈৎ-মর্কাবোৎ, হৎসর-সুষা,
6
বৈৎ-লবায়োৎ ও শারূহণ; স্ব স্ব গামের সঙ্গে তেরটি নগর।
7
ঐন, রিম্মোণ, এথর ও আশন; স্ব স্ব গামের সঙ্গে চারটি নগর;
8
আর বালৎ-বের, (অর্থাৎ) দক্ষিণ দেশস্থ রামা পর্যন্ত ঐ নগরের চারদিকের সমস্ত গ্রাম। নিজ নিজ গোষ্ঠী অনুসারে শিমিয়োন-বংশের এই অধিকার।
9
শিমিয়োন-বংশের অধিকার এহুদা-বংশের লোকদের অধিকারের এক ভাগ ছিল, কেননা এহুদা-বংশের লোকদের অংশ তাদের প্রয়োজনের চেয়ে বেশি ছিল; অতএব শিমিয়োন-বংশ তাদের অধিকারের মধ্যে অধিকার পেল।
10
পরে গুলিবাঁটক্রমে তৃতীয় অংশ নিজ নিজ গোষ্ঠী অনুসারে সবূলূন-বংশের লোকদের নামে উঠলো; সারীদ পর্যন্ত তাদের অধিকারের সীমা হল।
11
তাদের সীমা পশ্চিম দিকে অর্থাৎ মারালা পর্যন্ত এবং দব্বেশৎ ও যক্নিয়ামের সম্মুখস্থ স্রোত পর্যন্ত গেল।
12
আর সারীদ থেকে পূর্ব দিকে, সূর্যোদয় দিকে, ফিরে কিশলোৎ-তাবোরের সীমা পর্যন্ত গেল; পরে দাবরৎ পর্যন্ত বের হয়ে যাফিয়ে উঠে গেল।
13
আর সেখান থেকে পূর্বদিক, সূর্যোদয়ের দিক, হয়ে গাৎ-হেফর দিয়ে এৎ-কাৎসীন পর্যন্ত গেল; এবং নেয়ের দিকে বিস্তৃত রিম্মোণে গেল।
14
আর ঐ সীমা হন্নাথোনের উত্তর দিকে তা বেষ্টন করলো, আর যিপ্তহেল উপত্যকা পর্যন্ত গেল।
15
আর কটৎ, নহলাল, শিম্রোণ, যিদালা ও বৈৎ-লেহম; স্ব স্ব গ্রামের সঙ্গে বারোটি নগর।
16
নিজ নিজ গোষ্ঠী অনুসারে সবূলূন-বংশের লোকদের এই অধিকার; স্ব স্ব গ্রামের সঙ্গে এসব নগর।
17
পরে গুলিবাঁটক্রমে চতুর্থ অংশ ইষাখরের নামে, স্ব স্ব গোষ্ঠী অনুসারে ইষাখর-বংশের লোকদের নামে উঠলো।
18
তাদের সীমার মধ্যে পড়লো যিষ্রিয়েল, কসুল্লোৎ, শূনেম,
19
হফারয়িম, শীয়োন, অনহরৎ,
20
রব্বীৎ, কিশিয়োন, এবস,
21
রেমৎ, ঐন-গন্নীম, ঐন-হদ্দা ও বৈৎ-পৎসেস তাদের অধিকার হল।
22
আর সেই সীমা তাবোর, শহৎসূমা ও বৈৎ-শেমশ পর্যন্ত গেল, আর জর্ডান তাদের সীমার প্রান্ত হল; স্ব স্ব গামের সঙ্গে ষোলটি নগর।
23
নিজ নিজ গোষ্ঠী অনুসারে ইষাখর-বংশের এই অধিকার; স্ব স্ব গ্রামের সঙ্গে এসব নগর।
24
পরে গুলিবাঁটক্রমে পঞ্চম অংশ স্ব স্ব গোষ্ঠী অনুসারে আশের-বংশের নামে উঠলো।
25
তাদের সীমা হিল্কৎ, হলী, বেটন, অক্ষফ,
26
অলম্মেলক, অমাদ ও মিশাল এবং পশ্চিম দিকে কর্মিল ও শীহোর-লিব্নৎ পর্যন্ত গেল।
27
আর সূর্যোদয় দিকে বৈৎ-দাগোনের অভিমুখে ঘুরে সবূলুন ও উত্তর দিকে যিপ্তহেল উপত্যকা, বৈৎ-এমক ও ন্যীয়েল পর্যন্ত গেল, পরে বামদিকে কাবূলে,
28
এবং এব্রোণে, রহোবে, হম্মোনে ও কান্নাতে এবং মহাসীদোন পর্যন্ত গেল।
29
পরে সে সীমা ঘুরে রামা ও প্রাচীর-বেষ্টিত টায়ার নগরে গেল, পরে সেই সীমা ঘুরে হোষাতে গেল এবং অক্ষীব প্রদেশস্থ সমুদ্রতীর,
30
আর উম্মা, অফেক ও রহোব তার প্রান্ত হল; স্ব স্ব গামের সঙ্গে বাইশটি নগর।
31
নিজ নিজ গোষ্ঠী অনুসারে আশের-বংশের এই অধিকার; স্ব স্ব গামের সঙ্গে এসব নগর।
32
পরে গুলিবাঁটক্রমে ষষ্ঠ অংশ নপ্তালি-বংশের লোকদের নামে নিজ নিজ গোষ্ঠী অনুসারে নপ্তালি-বংশের লোকদের নামে উঠলো।
33
তাদের সীমা হেলফ থেকে, সানন্নীমস্থ অলোন গাছ থেকে, অদামীনেকব ও যব্নিয়েল দিয়ে লক্কুম পর্যন্ত গেল ও তার অন্তভগে ছিল জর্ডানে।
34
আর ঐ সীমা পশ্চিম দিকে ফিরে অস্নোৎ-তাবোর পর্যন্ত গেল; এবং সেখান থেকে হূক্কোক পর্যন্ত গেল; আর দক্ষিণে সবূলূন ও পশ্চিমে আশের পর্যন্ত ও সূর্যোদয় দিকে জর্ডান সমীপস্থ এহুদা পর্যন্ত গেল।
35
আর প্রাচীর বেষ্টিত নগর সিদ্দীম, সের, হম্মৎ, রক্কৎ, কিন্নেরৎ,
36
অদামা, রামা, হাৎসোর,
37
কেদশ, ইদ্রিয়ী, ঐন-হাৎসোর,
38
যিরোণ, মিদ্গল-এল, হোরেম, বৈৎ-অনাৎ ও বৈৎশেমশ; স্ব স্ব গ্রামের সঙ্গে ঊনিশটি নগর।
39
নিজ নিজ গোষ্ঠী অনুসারে নপ্তালি-বংশের এই অধিকার; স্ব স্ব গ্রামের সঙ্গে এসব নগর।
40
আর গুলিবাঁটক্রমে সপ্তম অংশ নিজ নিজ গোষ্ঠী অনুসারে দান-বংশের লোকদের বংশের নামে উঠলো।
41
তাদের অধিকারের সীমা সরা, ইষ্টায়োল, ঈর-শেমশ,
42
শালবীন, অয়ালোন, যিৎলা,
43
এলোন, তিম্না, ইক্রোণ,
44
ইল্তকী, গিব্বথোন, বালৎ,
45
যিহূদ, বনে-বরক, গাৎ-রিম্মোণ,
46
মেয়র্কোন, রক্কোন ও যাফোর সম্মুখস্থ অঞ্চল।
47
আর দান-বংশের লোকদের সীমা সেসব স্থান অতিক্রম করলো; কারণ দান-বংশের লোকেরা লেশম নগরের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করলো এবং তা অধিকার করে তলোয়ারের আঘাতে শেষ করে দিল, আর অধিকারপূর্বক সেখানে বাস করলো এবং তাদের পূর্বপুরুষ দানের নাম অনুসারে লেশমের নাম রাখল।
48
নিজ নিজ গোষ্ঠী অনুসারে দান-বংশের এই অধিকার; স্ব স্ব গ্রামের সঙ্গে এসব নগর।
49
এভাবে স্ব স্ব সীমানুসারে অধিকার করে তারা দেশ ভাগ করার কাজ সমাপ্ত করলো; আর বনি-ইসরাইল নিজেদের মধ্যে নূনের পুত্র ইউসাকে একটি অধিকার দিল।
50
তারা মাবুদের কালাম অনুসারে তাঁর প্রার্থিত নগর অর্থাৎ পর্বতময় আফরাহীম প্রদেশস্থ তিম্মৎ-সেরহ তাঁকে দিল; তাতে তিনি ঐ নগর নির্মাণ করে সেখানে বাস করলেন।
51
ইলিয়াসর ইমাম, নূনের পুত্র ইউসা ও বনি-ইসরাইলদের বংশগুলোর পিতৃকুল-পতিরা শীলোতে মাবুদের সম্মুখে জমায়েত-তাঁবুর দরজার কাছে গুলিবাঁট দ্বারা এসব অধিকার দিলেন। এভাবে তাঁরা দেশ ভাগের কাজ সমাপ্ত করলেন।
← Chapter 18
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 20 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24