bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Revelation 5
Revelation 5
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 6 →
1
আর, যিনি সিংহাসনে বসে আছেন, আমি তাঁর ডান হাতে একটি কিতাব দেখলাম; তা ভিতরে ও বাইরে লেখা এবং সাতটি মোহর দিয়ে সীলমোহর করা ছিল।
2
পরে আমি দেখলাম, এক শক্তিশালী ফেরেশতা জোর গলায় এই কথা ঘোষণা করছেন, ঐ কিতাব ও তার সীলমোহরগুলো খুলবার যোগ্য কে?
3
কিন্তু বেহেশতে বা দুনিয়াতে বা দুনিয়ার নিচে সেই কিতাব খুলতে অথবা তার প্রতি দৃষ্টিপাত করতে কারো সাধ্য হল না।
4
তখন আমি ভীষণভাবে কাঁদতে লাগলাম, কারণ সেই কিতাব খুলবার ও তার প্রতি দৃষ্টিপাত করার যোগ্য কাউকেও পাওয়া গেল না।
5
তাতে সেই প্রাচীনদের মধ্যে এক জন আমাকে বললেন, কেঁদো না; দেখ, যিনি এহুদা-বংশীয় সিংহ, দাউদের মূলস্বরূপ, তিনি ঐ কিতাব ও তার সাতটি সীলমোহর খুলবার জন্য বিজয়ী হয়েছেন।
6
পরে আমি দেখলাম, ঐ সিংহাসন ও চার জন প্রাণীর মধ্যে ও প্রাচীনদের মধ্যে একটি মেষশাবক দাঁড়িয়ে আছে, তাঁকে যেন হত্যা করা হয়েছিল; তাঁর সাতটি শিং ও সাতটি চোখ; সেই চোখ সারা দুনিয়াতে প্রেরিত আল্লাহ্র সাতটি রূহ্।
7
পরে তিনি এসে, যিনি সিংহাসনে বসে আছেন, তাঁর ডান হাত থেকে সেই কিতাবটি গ্রহণ করলেন।
8
তিনি যখন কিতাবখানি গ্রহণ করেন, তখন ঐ চার প্রাণী ও চব্বিশ জন প্রাচীন মেষশাবককের সাক্ষাতে সেজ্দা করলেন; তাঁদের প্রত্যেকের কাছে একটি বীণা ও সুগন্ধি ধূপে পরিপূর্ণ সোনার বাটি ছিল; সেই ধূপ পবিত্র লোকদের মুনাজাত-স্বরূপ।
9
আর তাঁরা একটি নতুন গজল গাইলেন, বললেন, ‘তুমি ঐ কিতাব গ্রহণ করার ও তার সীলমোহরগুলো খুলবার যোগ্য; কেননা তুমি হত হয়েছ এবং নিজের রক্ত দ্বারা সমস্ত বংশ ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ থেকে আল্লাহ্র জন্য লোকদেরকে ক্রয় করেছ;
10
এবং আমাদের আল্লাহ্র উদ্দেশে তাদেরকে রাজ্য দিয়েছ ও ইমাম করেছ; আর তারা দুনিয়ার উপরে রাজত্ব করবে।’
11
পরে আমি দৃষ্টিপাত করলাম এবং সেই সিংহাসন ও প্রাণীদের ও প্রাচীনদের চারদিকে অনেক ফেরেশতার কণ্ঠস্বর শুনলাম; তাঁদের সংখ্যা হাজার হাজার, কোটি কোটি। তাঁরা উচ্চৈঃস্বরে বললেন,
12
‘মেষশাবক, যিনি হত হয়েছিলেন, তিনিই পরাক্রম ও ধন ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব ও শুকরিয়া, এসব গ্রহণ করার যোগ্য।’
13
পরে আমি আরও শুনলাম, বেহেশতে ও দুনিয়াতে ও দুনিয়ার নিচে ও সমুদ্রের উপরে যেসব সৃষ্ট বস্তু এবং এই সকলের মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছুই এই কথা বলছে, ‘যিনি সিংহাসনে বসে আছেন, তাঁর প্রতি ও মেষশাবকের প্রতি শুকরিয়া ও সমাদর ও গৌরব ও কর্তৃত্ব যুগপর্যায়ের যুগে যুগে বর্তুক।’
14
আর সেই চার জন প্রাণী বললেন, আমিন। আর সেই প্রাচীনেরা ভূমিতে উবুড় হয়ে সেজদা করলেন।
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 6 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22