bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Revelation 6
Revelation 6
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 7 →
1
পরে আমি দেখলাম, যখন সেই মেষশাবক সেই সাতটি সীলমোহরের মধ্যে প্রথম সীলমোহরটি খুললেন, তখন আমি সেই চার জন প্রাণীর মধ্যে এক জন প্রাণীর মেঘ-গর্জনের মত এই বাণী শুনলাম, এসো।
2
আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, একটি সাদা রংয়ের ঘোড়া এবং তার উপরে যিনি বসে আছেন, তিনি ধনুকধারী ও তাঁকে একটি মুকুট দেওয়া হল; এবং তিনি জয় করতে করতে ও জয় করার জন্য বের হলেন।
3
আর তিনি যখন দ্বিতীয় সীলমোহরটি খুললেন, তখন আমি দ্বিতীয় প্রাণীর এই বাণী শুনলাম, এসো।
4
পরে আর একটি ঘোড়া বের হল, সেটি লাল রংয়ের এবং যে তার উপরে বসে আছে, তাকে ক্ষমতা দেওয়া হল, যেন সে দুনিয়া থেকে শান্তি অপহরণ করে, আর যেন মানুষেরা পরস্পরকে হত্যা করে; এবং একটি বড় তলোয়ার তাকে দেওয়া হল।
5
পরে তিনি যখন তৃতীয় সীলমোহরটি খুললেন, তখন আমি তৃতীয় প্রাণীর এই বাণী শুনলাম, এসো। পরে আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, একটি কালো রংয়ের ঘোড়া এবং যে তার উপরে বসে আছে, তার হাতে একটি দাঁড়িপাল্লা।
6
পরে আমি চার জন প্রাণীর মধ্য থেকে বের হওয়া এরকম বাণী শুনলাম, এক সের গমের মূল্য এক সিকি, আর তিন সের যবের মূল্য এক সিকি এবং তুমি তেল ও আঙ্গুর-রসের ক্ষতি করো না।
7
পরে তিনি যখন চতুর্থ সীলমোহরটি খুললেন, তখন আমি চতুর্থ প্রাণীর এই বাণী শুনলাম, এসো।
8
পরে আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, একটি ফ্যাকাশে রংয়ের ঘোড়া এবং যে তার উপরে বসে আছে, তার নাম মৃত্যু এবং পাতাল তার পিছনে চলেছে; আর তাদের দুনিয়ার চতুর্থ অংশের উপরে কর্তৃত্ব দেওয়া হল, যেন তারা তরবারি, দুর্ভিক্ষ, মহামারী ও বন্য পশু দ্বারা হত্যা করে।
9
পরে তিনি যখন পঞ্চম সীলমোহরটি খুললেন, তখন আমি দেখলাম, কোরবানগাহ্র নিচে সেই লোকদের প্রাণ আছে, যাঁরা আল্লাহ্র কালামের জন্য এবং তাঁরা যে সাক্ষ্য দিয়েছিলেন সেই কারণে হত্যা করা হয়েছিল।
10
তাঁরা জোরে চিৎকার করে ডেকে বললেন, হে পবিত্র সত্যময় অধিপতি, বিচার করতে এবং দুনিয়া-নিবাসীদেরকে আমাদের রক্তপাতের প্রতিফল দিতে কত কাল বিলম্ব করবে?
11
তখন তাঁদের প্রত্যেককে সাদা কাপড় দেওয়া হল এবং তাঁদেরকে বলা হল যে, তাঁদের যে সহ-গোলাম ও ভাইদেরকে তাঁদের মত নিহত হতে হবে, যে পর্যন্ত তাঁদের সংখ্যা পূর্ণ না হয় সেই পর্যন্ত তাদের কিছুকাল অপেক্ষা করতে হবে।
12
পরে আমি দেখলাম, তিনি যখন ষষ্ঠ সীলমোহরটি খুললেন, তখন মহা ভূমিকমপ হল; এবং সূর্য চটের মত কালো রংয়ের ও পূর্ণচন্দ্র রক্তের মত হল;
13
আর ডুমুর গাছে প্রবল বায়ু বইলে ডুমুর যেমন অসময়ে পড়ে যায়, তেমনি আসমানের তারাগুলো দুনিয়ার উপর খসে পড়লো;
14
আর আসমান গুটানো পুস্তকের মত অপসারিত হল এবং সমস্ত পর্বত ও সমস্ত দ্বীপ স্থানচ্যুত হল।
15
আর দুনিয়ার বাদশাহ্রা, সম্ভ্রান্ত লোকেরা, সহস্রপতিরা, ধনবানেরা, বিক্রমশালীরা এবং সমস্ত গোলাম ও স্বাধীন লোকেরা গুহা ও পর্বতের শৈলে গিয়ে লুকাল,
16
আর পর্বত ও শৈলগুলোকে বলতে লাগল, আমাদের উপরে পড়, যিনি সিংহাসনে বসে আছেন, তাঁর সম্মুখ থেকে এবং মেষশাবকের গজব থেকে আমাদের লুকিয়ে রাখ;
17
কেননা তাঁদের গজব নাজেলের সেই মহাদিন এসে পড়লো, আর কে দাঁড়াতে পারে?
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 7 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22