bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Amos 1
Amos 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 2 →
1
আমোসের দিব্যদর্শন ও বাণী। আমোস ছিলেন তেকোয়া শহরের একজন মেষপালক। যিহুদীয়ার রাজা উষিয় ও যোয়াশের পুত্র ইসরায়েলের রাজা যারবিয়ামের আমলে ভূমিকম্পের দুবছর আগে ইসরায়েল সম্পর্কে তিনি এই দিব্যদর্শন লাভ করেন।
2
তাঁর উক্তি: সিয়োনে ধ্বনিত হচ্ছে প্রভুর সিংহনাদ, ধ্বনিত হচ্ছে জেরুশালেমে তাঁর বজ্রকণ্ঠ, মেষপালকদের চারণভূমি তাই শোকে ম্লান হয়েছে, কারমেল গিরিশিখর হয়েছে বিশুষ্কপ্রায়।
3
প্রভু বলছেনঃ দামাস্কাসের অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ড। লোহার মুষলে তারা পিষ্ট করেছে গিলিয়দ,
4
তাই হসায়েলের প্রাসাদে আমিঅগ্নি নিক্ষেপ করব সেই অগ্নি গ্রাস করবে বেন-হদদের দুর্গশ্রেণী।
5
আমি ভেঙ্গে ফেলব দামাসকাসের তোরণ, আবেন উপত্যকার অধিবাসীদের, বেথ-এদনের রাজদণ্ডধারীদের উচ্ছেদ করব সমূলে। সিরিয়ার অবশিষ্ট অধিবাসীরা বন্দী হয়ে নির্বাসিত হবে কীর দেশে। প্রভুই বলেছেন এ কথা।
6
প্রভু বলছেনঃ ফিলিস্তিয়ার অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ড। সমগ্র একটা জাতিকে বন্দী করে এরা বিক্রী করে দিয়েছিল ইদোমের কাছে।
7
তাই আমি ফিলিস্তিয়ার প্রাচীরে অগ্নি নিক্ষেপ করব,সেই অগ্নি গ্রাস করবে তার দুর্গরাজি।
8
আস্দোদের নাগরিকদের ও আস্কোলনের রাজদণ্ডধারীদেরআমি সমূলে উচ্ছেদ করব,এক্রোণের বিরুদ্ধে উদ্যত হবে আমার বাহু অবশিষ্ট ফিলিস্তিনীরা হবে ধ্বংসপ্রাপ্ত। প্রভুই বলেছেন এ কথা।
9
প্রভু বলেছেন, টায়ারের অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ডসমগ্র একটা জাতিকে তারা বিক্রী করেছে ইদোমের কাছে, জ্ঞাতি সম্বন্ধও তারা স্মরণে রাখেনি।
10
তাই টায়ারের প্রাচীরে আমি অগ্নি নিক্ষেপ করব সেই অগ্নি গ্রাস করবে তার হর্ম্যরাজি।
11
প্রভু বলছেন, ইদোমের অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ড। মায়া মমতা বিসর্জন দিয়ে সে তরবারি হাতে তার ভাইকে তাড়া করে ফিরেছে, তার ক্রোধের শেষ নেই, কখনও প্রশমিত হয়নি তার ক্রোধ।
12
তাই আমি তেমান নগরে অগ্নি নিক্ষেপ করব সেই অগ্নি গ্রাস করবে বসরার সকল প্রাসাদ।
13
প্রভু বলছেন,আম্মোনীদের অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ড। রাজ্য বিস্তারের সময়ে তারা গিলিয়দের অন্তঃসত্ত্বা নারীদের উদর করেছে বিদীর্ণ।
14
তাই রব্বার প্রাচীরে আমি অগ্নি নিক্ষেপ করব সেই অগ্নি গ্রাস করবে তার প্রতিটি প্রাসাদ। সেই যুদ্ধের দিনে উঠবে রণহুঙ্কার,ঘূর্ণিঝড়ের মত বয়ে যাবে যুদ্ধের ধ্বংসলীলা।
15
তাদের রাজা সপারিষদ যাবে নির্বাসনে। প্রভুই বলেছেন এ কথা।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9