bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Amos 2
Amos 2
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 3 →
1
প্রভু বলছেন,মোয়াবের অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ড। ইদোম রাজার অস্থি পুড়িয়ে ভস্মে পরিণত করেছিল সে।
2
তাই আমি অগ্নি নিক্ষেপ করব মোয়াবে সেই অগ্নি গ্রাস করবে কেরিয়োথের দুর্গশ্রেণী। কোলাহল, আর্তনাদ আর তূর্যধ্বনির মাঝে পতন হবে মোয়াবের।
3
আমি উচ্ছেদ করব তার শাসককে আর অমাত্যদেরও করব ধ্বংস। প্রভুই বলেছেন এ কথা।
4
প্রভু বলছেন, যিহুদীয়ার অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ডপ্রভুর বিধান তারা অবজ্ঞা ভরে করেছে প্রত্যাখ্যান, মানেনি তাঁর অনুশাসন। যে অলীক দেবতার অনুগামী হঠয়েছিল তাদের পিতৃপুরুষেরা তারাই তাদের নিয়ে গেছে বিপথে।
5
তাই আমি অগ্নি নিক্ষেপ করব যিহুদীয়ার উপরে, সেই অগ্নি গ্রাস করবে জেরুশালেমের দুর্গরাজি।
6
প্রভু বলেছেন, ইসরায়েলের অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ড। তারা নিরীহ ভালমানুষকে শোষণ করে, দারিদ্র্যের সুযোগ নিয়ে তাকে পরিণত করে ক্রীতদাসে।
7
দীনহীনের ধূলি লুণ্ঠিত মস্তকতারা করে পদদলিত, পথে বসায় গরীব দুঃখীকে পিতা পুত্র একই নারীতে হয় উপগত। এইভাবে তারা অপবিত্র করে আমার নাম।
8
বন্ধকী জামাকাপড় তারা অপব্যবহার করে, এমনকি প্রত্যেকটি বেদীর কাছে সেই জামাকাপড় পেতে তারা শুয়ে থাকে তাদের ঈশ্বরের মন্দিরে। তারা পান করে জরিমানার টাকায় কেনা মদ।
9
অথচ তোমাদের জন্য আমিই উচ্ছেদ করেছিলাম ইমোরীদের, যারা ছিল বৃক্ষের মত দীর্ঘকায় এবং সেগুনের মত সুদৃঢ়। কিন্তু আমি তাদের সমূলে উৎপাটিত করেছিলাম।
10
ইমোরীদের দেশে তোমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমিই তোমাদের মিশর থেকে উদ্ধার করে এনেছিলাম, চল্লিশ বছর প্রান্তরে তোমাদের করেছিলাম পরিচালনা।
11
তোমাদের সন্তানদের মধ্যে কয়েকজনকে নবীরূপে আমি মনোনীত করেছিলাম, তোমাদের তরুণদের মধ্যে কয়েকজনকে আমার সেবার জন্যে নাসীরীয় ব্রতধারী রূপে গড়ে তুলেছিলাম, এ সব কথা কি সত্য নয় হে ইসরায়েল কুল? প্রভুই বলেন এ কথা।
12
কিন্তু তোমরা সেই নাসীরীয় ব্রতধারীদের সুরাপানে প্ররোচিত করেছ,নবীদের উপর নিষেধাজ্ঞা জারী করে বলেছ, ‘প্রভুর বাণী উচ্চারণ করো না।’
13
দেখ, আমি তোমাদের ভূমিতে পিষ্ট করব, শস্যভারে অবনত শকটের মত তোমরা যন্ত্রণায় আর্তনাদ করবে।
14
তখন দ্রুতগামী লোকদের পলায়নের পথ থাকবে না, বলবান হবে হীনবল, বীরপুরুষেরা আত্মরক্ষায় হবে অসমর্থ।
15
ধনুর্ধারী তিষ্ঠাতে পারবে না স্বস্থানে, ক্ষিপ্রগামী পদাতিক সৈন্য কিম্বা অশ্বারোহী কেউ-ই রক্ষা পাবে না প্রাণে।
16
অমিত সাহস বীরশ্রেষ্ঠ যে, সে-ও সেদিন নগ্ন হয়ে করবে পলায়ন। —প্রভুই বলেছেন এ কথা।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9