bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Amos 3
Amos 3
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 4 →
1
হে ইসরায়েলকুল, প্রভু পরমেশ্বর মিশর থেকে যাদের উদ্ধার করে এনেছেন, সেই তোমাদেরই বিরুদ্ধে তিনি বলছেনঃ
2
পৃথিবীর সমস্ত জাতির মধ্যে কেবলমাত্র তোমাদেরই আমি আপন করে নিয়েছি, সেইজন্যই তোমাদের সমস্ত অপরাধের দণ্ডবিধান করব আমি।
3
একত্র না হয়ে কেউ কি একসাথে পথ চলে?
4
শিকার আয়ত্ত না করে কি সিংহ বনের মাঝে গর্জন করে? কোনও পশু শিকার না করে কি তরুণ কেশরী গুহার মধ্যে হুঙ্কার ছাড়ে?
5
মাটিতে ফাঁদ পাতা না থাকলে কি কোনও পাখি ধরা পড়ে? কোনও কিছু ধরা না পড়া পর্যন্ত কি মাটিতে পাতা ফাঁদের কল লাফিয়ে ওঠে?
6
নগরে বিপদসূচক তূরী বেজে উঠলে নগরবাসীরা কি ভয়ে কেঁপে ওঠে না? প্রভু না ঘটালে কি নগরে কোনও অঘটন ঘটে?
7
জগদীশ্বর প্রভু তাঁর দাস নবীদের কাছে তাঁর গূঢ় অভিপ্রায় ব্যক্ত না করে কিছুই করেন না।
8
সিংহ গর্জন করছে, কে না ভয় করবে? সর্বাধিপতি প্রভু কথা বলছেন, কার সাধ্য তাঁর বাণী ঘোষণা না করে?
9
আস্দোদের প্রাসাদশীর্ষ থেকে, মিশরের দুর্গ শিখর থেকে তোমরা ঘোষণা কর: ‘শমরিয়ার পর্বতশিখরে তোমরা সমবেত হও চেয়ে দেখ, সে দেশে কত বিক্ষোভ, কত কোলাহল, দেশের অভ্যন্তরে কত অন্যায়-অত্যাচার।
10
প্রভু বলেন, ন্যায়সঙ্গত আচরণ এরা জানে না, এদেরর প্রাসাদসমূহে সঞ্চিত হয়েছে উৎপীড়ন ও লুণ্ঠনলব্ধ ধন।
11
সেইজন্য প্রভু বলেন, শত্রু এসে অবরোধ করবে এ দেশ, সে তোমাদের প্রতিরোধ ব্যবস্থা চূর্ণ করবে, তোমাদের দুর্গরাজি হবে লুণ্ঠিত।
12
প্রভু বলেছেনঃ সিংহের মুখ থেকে মেষপালক যেমন মেষের দুটি পা কিম্বা একটি কান উদ্ধার করে আনে, শমরীয়ানিবাসী ইসরায়েলীদেরও তেমনি খাটের একটি বাজু বা পালঙ্কের একটা পায়ার মত সামান্য অংশই উদ্ধার করা হবে।
13
সর্বাধিপতি প্রভু বলেন, তোমরা একথা শোন আর যাকোব কুলের বিপক্ষে সাক্ষ্য দাও।
14
যেদিন আমি ইসরায়েলীদের অপরাধের প্রতিবিধান করব, সেদিন বেথেলের বেদীগুলিরও যোগ্য প্রতিফল দেব। বেদীর শৃঙ্গগুলি ভেঙ্গে পড়বে মাটিতে।
15
আমি এদের শৈত্যাবাস ও গ্রীষ্মাবাস উভয়ই ধ্বংস করব, এদের গজদন্ত নির্মিত হর্ম্যরাজি হবে বিধ্বস্ত, বিরাট অট্টালিকাসমূহ পরিণত হবে ধ্বংসস্তূপে। প্রভুই বলেছেন এ কথা।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9