bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Amos 8
Amos 8
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 9 →
1
প্রভু পরমেশ্বর আমাকে আর একটি দৃশ্য দেখালেন। আমি দেখলাম এক ঝুড়ি গ্রীষ্মশেষের ফল। প্রভু বললেন, আমোস, তুমি কি কিছু দেখছ?
2
আমি বললাম, এক ঝুড়ি গ্রীষ্মশেষের ফল। তখন তিনি আমাকে বললেন, আমার প্রজা ইসরায়েলীদেরও শেষের দিন ঘনিয়ে এসেছে। আমি আর তাদের ক্ষমা করব না।
3
সেদিন প্রাসাদের সঙ্গীতধ্বনি হাহাকারেপরিণত হবেঅসংখ্য মৃতদেহ সর্বত্র ছড়িয়ে থাকবে—নীরব, নিঃসাড়।—প্রভু বলেছেন এ কথা।
4
তোমরা যারা দরিদ্রদের পদদলিত করছ, দেশের দীনদুঃখীদের উচ্ছেদ করছ,
5
তোমরা যারা বল, অমাবস্যা তিথি কখন গত হবে? কখন আমরা ফসল বিক্রী করতে পারব? বিশ্রামদিন কখন শেষ হবে? কখন আমরা আবার গম বেচা-কেনাশুরু করব? তখন আমরা এফার মাপ ছোট আর শেকেলের ওজন বেশী করব। দাঁড়িপাল্লায় 9 কম ওজনে জিনিস কেনা বেচা করে লোক ঠকাব।
6
টাকা দিয়ে অভাবী লোকদের এবং একজোড়া জুতোর বিনিময়ে গরীবদের কিনে রাখব, আর চিটে গম বিক্রী করব তাদের কাছে—তোমরা শুনে রাখ,
7
যাকোবের গর্বস্থল প্রভু শপথ করছেনঃ আমি এদের আচরণের কথা কখনও ভুলব না।
8
এর ফলে সারা দেশ কি কেঁপে উঠবে না? দেশের অধিবাসীরা কি শোকাকুল হবে না? সারা দেশ নীলনদের মত জোয়ারে উত্তাল হয়ে উঠবে, নীলনদের মতই আবারতার বুকে নামবে ভাটা।
9
প্রভু পরমেশ্বর বলেছেনঃ সেদিন মধ্যাহ্নে আমি সূর্যাস্ত ঘটাব, প্রখর দিবালোকময় সারা পৃথিবীকে করব অন্ধকারাচ্ছন্ন।
10
তোমাদের আনন্দোৎসবের দিনগুলিকে আমি পরিণত করব শোকদিবসে, তোমাদের রম্যগীতি পরিণত হবেশোক গাথায়। তোমাদের কটিদেশে আমি পরাব জীর্ণবসন, প্রত্যেকের মস্তক করব মুণ্ডিত। একমাত্র পুত্রের শোকে লোকে যেমন আকুল হয়,সারা দেশকে আমি তেমনই শোকাকুল করব, তীব্র দুঃখের মাঝে শেষ হবে সেই দিন।
11
প্রভু পরমেশ্বর বলেছেনঃ ঘনিয়ে আসছে সেই দিন যেদিন এই দেশে আমি এক দুর্ভিক্ষ সৃষ্টি করব, সেই দুর্ভিক্ষ অন্নের কিম্বা পানীয় জলের নয়, তা হবে এমন এক আকাল যখন প্রভুর বাণী শুনতে পাওয়া যাবে না।
12
এক সমুদ্র থেকে আর এক সমুদ্রের তীরে, উত্তরাঞ্চল থেকে পূর্বাঞ্চল পর্যন্ত লোকে খুঁজে বেড়াবে, প্রভুর নির্দেশ জানার জন্য এখানে সেখানে তারা ছুটাছুটি করবে, কিন্তু কোথাও পাবে না।
13
সুকোমলমতি তরুণ তরুণী সেদিন তৃষ্ণায় মূর্চ্ছা যাবে।
14
শমরীয়ার ইষ্টদেবী আশিমার নামে শফত করে যারা বলে ‘হে দান, তোমার দেবতাদের দিব্য’ কিম্বা ‘বের-শেবার ইষ্ট দেবতার দিব্য’—তাদের আমি রেহাই দেব না,তাদের পতন হবেই, আর কখনও উঠবে না তারা।
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 9 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9