bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Colossians 1
Colossians 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 2 →
1
কলোসী নগরের খ্রীষ্টাশ্রিত সকল ভক্তজন ও বিশ্বস্ত ভ্রাতৃবৃন্দ সমীপেষু: আমাদের পিতার ঈশ্বর তোমাদের মঙ্কল করুন, শান্তি দিন!
2
ঈশ্বরের ইচ্ছানুসারে নিযুক্ত প্রভু যীশু খ্রীষ্টের প্রেরিত শিষ্য পৌল এবং ভ্রাতা তিমথী।
3
তোমাদের জন্য যখন প্রার্থনা করি সেই সময় প্রভু যীশু খ্রীষ্টের পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই।
4
কারণ খ্রীষ্ট যীশুর প্রতি তোমাদের বিশ্বাস এবং ভক্তজনদের প্রতি তোমাদের ভালবাসার কথা আমরা শুনেছি।
5
বাস্তবিক এর উৎপত্তি সেই প্রত্যাশা থেকে যা স্বর্গে তোমাদের জন্য সংরক্ষিত। এ কথা তোমরা শুনেছিলে যখন সুসমাচারের সত্যের বাণী
6
তোমাদের কাছে প্রচারিত হয়েছিল। যেদিন তোমরা ঈশ্বরের অনুগ্রহের কথা শুনে তাঁর স্বরূপ ও অন্তর্নিহিত সত্য উপলব্ধি করেছিলে, তখন থেকে তা যেমন তোমাদের মধ্যে সক্রিয় হয়ে উঠেছে তেমনই সারা জগতে ফলপ্রসূ হচ্ছে এবং বৃদ্ধিলাভ করে চলেছে।
7
আমাদের প্রিয় সহকর্মী ইপাফ্রার কাছে তোমরা এই শিক্ষাই লাভ করেছ। তিনি খ্রীষ্টের দাস ও আমাদের বিশ্বস্ত প্রতিনিধি।
8
পবিত্র আত্মার প্রেরণায় তোমাদের মধ্যে যে ভালবাসা সঞ্চারিত হয়েছে, সেকথা তিনিই আমাদের জানিয়েছেন।
9
এই কথা শুনে সেই দিন থেকে আমরা তোমাদের জন্য ঈশ্বরের কাছে অবিরত এই বিনতি ও প্রাথর্না করেছি, তোমরা যেন তাঁর অভিপ্রায় উপলব্ধি করার জন্য সবর্প্রকার আধ্যাত্মিক জ্ঞান ও বোধে পরিপূর্ণ হও।
10
তাহলে তোমরা এমন আচরণ করবে যা হবে প্রভুর কাছে সর্বতোভাবে গ্রহণযোগ্য ও তাঁর প্রীতিজনক। আমাদের প্রার্থনা এই যেন তোমরা সবর্প্রকার সৎ কাজে সফল হ্য এবং ঈশ্বর সম্পর্কিত প্রজ্ঞায় পূর্ণতা লাভ কর।
11
তাঁর পরাক্রান্ত মহিমায় তোমরা পূর্ণমাত্রায় শক্তিমান হও। সানন্দে সর্ব বিষয়ে সহিষ্ণুতা ও ধৈর্য অবলম্বন কর।
12
সেই পিতা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা নিবেদন কর যিনি তোমাদের জ্যোতির্লোকে খ্রীষ্ট ভক্তদের উত্তরাধিকারের অংশীদার করেছেন।
13
তিনি আমাদের অন্ধকারের রাজ্য থেকে উদ্ধার করে তাঁর প্রিয়তম পুত্রের রাজা এনেছেন,
14
তাঁরই মাঝে আমরা লাভ করেছি পাপের ক্ষমা ও মুক্তি।
15
খ্রীষ্ট অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সর্বসৃষ্টির পূর্বে প্রথম জাতক।
16
তাঁর মাঝেই স্বর্গ ও মর্ত্যের সবকিছুর উৎপত্তি। দৃশ্য কিম্বা অদৃশ্য সর্ববস্তু, সিংহাসন, সার্বভৌমত্ব, প্রাধান্য ও কর্তৃত্ব সবকিছুই, তাঁর দ্বারা এবং তাঁরই জন্য সৃষ্টি হয়েছে।
17
সৃষ্টির পূর্ব থেকেই ছিল তাঁর অস্তিত্ব এবং সমগ্র সৃষ্টি তাঁরই মাঝে সন্নিবদ্ধ।
18
তিনিই মণ্ডলীরূপে দেহের মস্তক, তিনিই আদি, মৃতলোক থেকে সর্বপ্রথম পুনরুত্থিত যেন সর্ববিষয়ে তিনিই হতে পারেন অগ্রগণ্য।
19
কারণ ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী তাঁরই মাঝে ঐশী সত্তা পূর্ণরূপে অধিষ্ঠিত।
20
ক্রুশে সিঞ্চিত তাঁর রক্তে স্বস্ত্যয়ন করে ঈশ্বর তাঁরই মাধ্যমে স্বর্গ ও পৃথিবীর সবকিছুকে নিজের সঙ্গে পুনর্মিলিত করেন।
21
এক কালে তোমরা তোমাদের দুষ্কর্মের জন্য ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলে এবং তাঁর প্রতি শত্রুভাবাপন্ন ছিলে,
22
কিন্তু এখন খ্রীষ্টের মানবদেহে, তাঁর মৃত্যুবরণের দ্বারা ঈশ্বর তোমাদের নিজের সঙ্গে পুনর্মিলিত করেছেন যেন তিনি পবিত্র, নিষ্কলঙ্ক ও নির্দোষ অবস্থায় তোমাদের নিজের কছে নিয়ে যেতে পারেন।
23
অবশ্য এটা তখনই সম্ভব তোমরা যদি বিশ্বাসের ভিত্তিতে দৃঢ়প্রতিজ্ঞ ও অবিচল থাক এবং যে সুসমাচার তোমরা শুনেছ তার অন্তর্নিহিত লব্ধ প্রত্যাশা থেকে বিচলিত না হ্য। আকাশের নীচে সমগ্র সৃষ্টির কাছে এই সুসমাচার প্রচারিত হচ্ছে। আমি পৌল —এই সুসমাচার প্রচারই আমার জীবনের ব্রত।
24
তোমাদের জন্য আমাকে যে দুঃখকষ্ট ভোগ করতে হয়েছে তাতে আমি আনন্দিত। খ্রীষ্টের দেহরূপী মণ্ডলীর জন্য খ্রীষ্টের ক্লেশবরণের পরও যা অসম্পূর্ণ থেকে গেছে, নিজের দেহপাত করে আমি তা-ই পূর্ণ করছি।
25
ঈশ্বরের কাছ থেকে যে দায়িত্ব আমি গ্রহণ করেছি তা পালনের জন্যই আমি সেই মণ্ডলীর সেবক হয়েছি যেন তোমাদের মঙ্গলের জন্য ঈশ্বরের বাণী সম্পূর্ণভাবে প্রচার করতে পারি।
26
ঐশী নিগূঢ়তত্ত্ব যুগ যুগ ধরে ও পুরুষানুক্রমে গুপ্ত ছিল কিন্তু এখন তাঁর ভক্ত প্রজাবৃন্দের কাছে তা ব্যক্ত হয়েছে।
27
সর্বজাতির মঙ্গলের জন্য তাঁর ভক্তদের কাছেই এই নিগূঢ়তত্ত্বের ঐশ্বর্য প্রকাশ করার সঙ্কল্প ঈশ্বর করেছেন। তেআমাদের অন্তরে বিরাজমান খ্রীষ্টই সেই নিগূঢ়তত্ত্ব —তোমাদের ভাবী মহিমার প্রত্যাশার আধার।
28
তাঁকেই আমরা প্রচার করি, তাই আমরা সকল মানুষকে সচেতন করি, সকলকে সর্ববিধ জ্ঞানে শিক্ষিত করে তুলি যেন প্রত্যেকজনকে খ্রীষ্টের জ্ঞানে পূর্ণ পরিণত রূপে ঈশ্বরের কাছে উপস্থিত করতে পারি।
29
সেই উদ্দেশ্যেই খ্রীষ্টের যে মহাশক্তি আমার মধ্যে সক্রিয়, তারই প্রভাবে আমি প্রাণপণ পরিশ্রম করে চলেছি।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 2 →
All chapters:
1
2
3
4