bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Colossians 3
Colossians 3
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 4 →
1
তোমরা যদি খ্রীষ্টের সঙ্গে পুনরুজ্জীবিত হয়ে থাক তাহলে স্বর্গীয় বিষয়ের অন্বেষণ কর, কারণ সেখানে খ্রীষ্ট ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে সমাসীন।
2
তোমরা স্বর্গীয় বিষয়ে মনোযোগী হও, পার্থিব বিষয়ে নয়,
3
কারণ তোমরা মৃত এবং তোমাদের জীবন খ্রীষ্টের সঙ্গে ঈশ্বরে নিহিত রয়েছে।
4
আমাদের জীবনধারা খ্রীষ্ট যখন প্রকাশিত হবেন তখন তাঁর সঙ্গে তোমরা সগৌরবে প্রকাশিত হবে।
5
সেইজন পার্থিব সমস্ত প্রবৃত্তি —অনাচার, ব্যভিচার, ভোগবাসনা, কাম এবং লোভ, যা পৌত্তলিকতার নামান্তর মাত্র, সেগুলি নাশ কর।
6
কারণ এগুলির জন্যই ঈশ্বরের ক্রোধের দণ্ড নেমে আসে।
7
একসময় তোমরা এ সবের মাঝেই জীবন যাপন করতে এবং তখন তোমরা এইরকম আচরণই করতে,
8
কিন্তু এখন তোমরা আক্রোশ, ক্রোধ, ঈর্ষা পরিহার কর, পরনিন্দা এবং অশ্লীল কথাবার্তা মুখে এনো না।
9
তোমরা একে অপরের কাছে মিথ্যা বলো না। তোমরা তোমাদের পুরাতন সত্তা ও তার কার্যকলাপ বর্জন করে নতুন সত্তা ধারণ করেছ। সেই সত্তা তার স্রষ্টার প্রতিমূর্তিতে নবায়িত এবং ঐশ্বরিক জ্ঞানে পূর্ণতা লাভ করে চলেছে।
11
এই বিষয়ে গ্রীক কিম্বা ইহুদী, সুন্নত-সংস্কারপ্রাপ্ত কি সুন্নতহীন, বর্বর, শক, ক্রীতদাস বা স্বাধীন বলে কোন ভেদাভেদ নেই, খ্রীষ্টই সর্বময় এবং সর্বেসর্বা।
12
তোমরা ঈশ্বরের মনোনীত প্রজা, পবিত্র ও তাঁর প্রিয় পাত্র। করুণা, মমতা, নম্রতা, সৌজন্য এবং সহিষ্ণুতাই হোক তোমাদের ভূষণ।
13
তোমরা পরস্পরের প্রতি সহিষ্ণু হও, কারও বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তাকে ক্ষমা কর। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন তেমনি তোমাদেরও পরস্পরকে ক্ষমা করা উচিত।
14
সবার উপরে থাকুক প্রেম। কারণ প্রেমই সবকিছু সংহত করে, সবকিছুকে প্রেমই দান করে পূর্ণতা।
15
খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়ে বিরাজ করুক, এইজন্যই তোমরা এক দেহের অঙ্গীভূত এবং সেই উদ্দেশ্যেই আহুত। তাই তোমরা কৃতজ্ঞ হও।
16
খ্রীষ্টের বাণীর অতুল ঐশ্বর্যে তোমাদের জীবন সমৃদ্ধ হোক। পূর্ণ জ্ঞানে তোমরা পরস্পরকে খ্রীষ্টকথা শিক্ষা দাও, সচেতন কর। স্তোত্র, গীত এবং বন্দনা গানে তোমরা ঈশ্বরের কাছে নিবেদন কর তোমাদের অন্তরের কৃতজ্ঞতা।
17
কথায় কিম্বা কাজে তোমরা যা কিছু কর না কেন, সবই প্রভু যীশুর নামে করবে। তাঁরই মাধ্যমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাবে।
18
গৃহিণীরা, তোমরা পতিব্রতা হও। এ-ই তোমাদের খ্রীষ্টীয় কর্তব্য। তোমরা স্বামীর অনুগত হও।
19
স্বামীরা, তোমরা নিজেদের স্ত্রীকে ভালবাস, তাদের সঙ্গে রূঢ় আচরণ করো না।
20
সন্তানেরা, তোমরা সর্ববিষয়ে পিতামাতার বাধ্য হও, ঈশ্বর এতেই তুষ্ট হন।
21
পিতারা, তোমরা সন্তানদের উত্যক্ত করো না, তাহলে তারা হতাশ হয়ে পড়বে।
22
ক্রীতদাসেরা, তোমরা মনিবদের অনুগত হও, লোকদেখানো সেবায় মানুষকে তুষ্ট করার চেষ্টা না করে বরং সরল মনে প্রভুর দিকে দৃষ্টি রেখে তোমরা তাদের সেবা কর।
23
মানুষের নয়, কিন্তু প্রভুরই সেবা করছ মনে করে তোমরা আন্তরিকভাবে সমস্ত কাজ কর।
24
জেনো, তোমরা প্রভুর কাছ থেকেই তোমাদের প্রাপ্য পুরস্কার পাবে, কারণ তোমরা তোমাদের প্রভু খ্রীষ্টেরই সেবা করছ।
25
যে অন্যায় করে সে তার প্রতিফল অবশ্যই পাবে, কারণ প্রভুর কাছে কোন পক্ষপাতিত্ব নেই।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 4 →
All chapters:
1
2
3
4