bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Colossians 2
Colossians 2
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 3 →
1
আমি তোমাদের জানাতে চাই যে তোমাদের জন্য, লায়দেকিয়ানিবাসী এবং অন্যান্য যারা আমাকে এখনও চোখে দেখেনি তাদের জন্য আমি কত উদ্বেগ বোধ করছি।
2
আমি চাই, তারা যেন মনে প্রাণে অনুপ্রাণিত হয়, ভালবাসায় এক হয়, বোধশক্তির আলোকে সবকিছু সুনিশ্চিতভাবে উপলব্ধি করার ক্ষমতা অর্জন করে। এভাবেই তারা ঈশ্বরের নিগূঢ়তত্ত্ব —খ্রীষ্টকে হৃদয়ঙ্গম করতে পারবে।
3
কারণ খ্রীষ্টেই সর্ববিধ ঐশ্বরিক প্রজ্ঞা ও জ্ঞানের ঐশ্বর্য নিহিত রয়েছে।
4
এ কথা আমি এইজন্যই বলছি, আপাতদৃষ্টিতে সুন্দর কথার মায়াজালে কেউ যেন তোমাদের বিভ্রান্ত করতে না পারে।
5
কারণ যদিও দৈহিকভাবে আমি অনুপস্থিত কিন্তু আত্মিকভাবে আমি তোমাদের সঙ্গে আছি এবং তোমাদের সুশৃঙ্খল জীবন ও খ্রীষ্টের প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে তোমরা যে সংঘবদ্ধ হয়ে আছ, তা দেখে আনন্দ লাভ করছি।
6
সুতরাং তোমরা যেমনভাবে খ্রীষ্ট যীশুকে ‘প্রভু’ বলে গ্রহণ করেছ ঠিক সেইভাবে তাঁকে আশ্রয় করে জীবনযাপন কর।
7
তাঁর মাঝেই তোমাদের মূল গভীরভাবে প্রোথিত হোক, তাঁর ওপরেই গড়ে উঠুক তোমাদের জীবন। যে শিক্ষা তোমরা লাভ করেছ সেই অনুযায়ী বিশ্বাসে দৃঢ় এবং কৃতজ্ঞতায় উচ্ছল হও।
8
সাবধান, কোন শূন্যগর্ভ দর্শন বা মতবাদ যা মানব সমাজের পরম্পরাগত প্রথা কিম্বা জগতের প্রাকৃতিক শক্তিকে কেন্দ্র করে রচিত, তার দ্বারা কেউ যেন তোমাদের বশীভূত না করে কারণ তা খ্রীষ্ট থেকে উৎসারিত নয়।
9
কারণ খ্রীষ্টেই ঈশ্বরের পূর্ণ সত্তা দৈহিকরূপে অধিষ্ঠিত।
10
তাঁর মাঝেই তোমরা পূর্ণতা লাভ করেছ। তিনিই বিশ্বজগতের সবর্ক্ষমতা ও আধিপত্যের শীর্ষে।
11
তাঁর সঙ্গে যুক্ত হয়ে তোমাদের সুন্নত সংস্কার হয়েছে। এই সংস্কার মানুষের দ্বারা নয়, স্বয়ং খ্রীষ্টের দ্বারা সম্পাদিত। এর ফলে আদিম জৈব প্রবৃত্তির বন্ধন থেকে তোমরা মুক্ত হয়েছ।
12
বাপ্তিষ্মের মাধ্যমে তোমরা তাঁর সঙ্গে সমাধিলাভ করেছ এবং যিনি তাঁকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন সেই ঈশ্বরের সক্রিয় শক্তিতে বিশ্বাস করে তোমরাও তাঁর সঙ্গে পুনরুত্থিত হয়েছ।
13
যদিও একসময় তোমাদের অপরাধের ফলে এবং তোমাদের সুন্নত সংস্কার না হওয়ায় তোমরা ছিলে মৃত, তবুও ঈশ্বর খ্রীষ্টের সঙ্গেই তোমাদের সঞ্জীবিত করেছেন। তিনি আমাদের সকল অপরাধ ক্ষমা করেছেন।
14
বিধানের শর্তসংবলিত যে দাবী আমাদের উপরে আরোপিত ছিল তা তিনি ক্রুশে বিদ্ধ করে সম্পূর্ণভাবে বাতিল করেছেন।
15
ক্রুশে খ্রীষ্ট সর্বপ্রকার আধিদৈবিক আধিপত্য ও কর্তৃত্বের প্রভাব থেকে নিজেকে মুক্ত করে তাদের স্বরূপ প্রকাশ করলেন এবং তাদের বন্দী করে বিজয় মিছিলে নিয়ে গেলেন।
16
সুতরাং খাদ্য, পানীয়ের বিধিব্যবস্থা, কিম্বা পালা-পার্বণ, অমাবস্যা, সাব্বাথ দিন পালন নিয়ে কেউ যেন তোমাদের সমালোচনা না করে।
17
এ সবই আসন্ন ঘটনার পূর্বাভাস মাত্র, বস্তুত খ্রীষ্টই হচ্ছেন পূর্ণ সত্য।
18
ছদ্ম বিনয় ও দেবদূত উপাসনা যারা করে, তোমাদের যোগ্যতা বিচারের অধিকার তাদের নেই। তারা নিজেদের কল্পিত দিব্যদর্শনের উপর আস্থা স্থাপন করে এবং মানুষী ধ্যান-ধারণার বশে অসার আস্ফালন করে থাকে।
19
তারা সেই মস্তকস্বরূপ খ্রীষ্টের সঙ্গে সংযোগ রাখে না। অথচ তাঁর দ্বারাই সমগ্র দেহ গ্রন্থি ও পেশীর সাহায্যে সন্নিবদ্ধ ও পুষ্ট হয় এবং ঈশ্বরের অভিপ্রায় অনুযায়ী সমৃদ্ধি লাভ করে।
20
তোমরা যদি খ্রীষ্টের সঙ্গে মৃত্যুবরণ করে জাগতিক অশুভ শক্তির কবল থেকে মুক্ত হয়ে থাক তাহলে তোমরা কেন এখনও জগতের রীতি অনুযায়ী জীবন যাপন করছ? কেন তোমরা বল, ‘এটা করো না, ওটা খেও না, সেটা ছুঁয়ো না'–?
22
এ সবই তো ব্যবহার করার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। মানুষের গড়া মতবাদ ও নির্দেশ থেকেই এই সমস্ত বিধিনিষেধের উৎপত্তি।
23
মনগড়া আচার-বিচার, অহেতুক বিনয় ও কঠোর কৃচ্ছসাধনের জন্য এ সবের মধ্যে প্রজ্ঞার ভাণ আছে কিন্তু দৈহিক প্রবৃত্তি দমনের জন্য এ সবের কোনই সার্থকতা নেই।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 3 →
All chapters:
1
2
3
4