bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Colossians 4
Colossians 4
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
1
মনিবেরা, তোমরা তোমাদের ক্রীতদাসদের প্রতি অন্যায় ব্যবহার করো না। মনে রেখ, স্বর্গে তোমাদেরও একজন মনিব রয়েছেন।
2
তোমরা সদাজাগ্রত চিত্তে ও কৃতজ্ঞ হৃদয়ে প্রার্থনা নিবিষ্ট থেক।
3
তোমরা আমাদের জন্যও প্রার্থনা করো। কারণ আমি খ্রীষ্টের নিগূঢ়তত্ত্ব প্রচারের জন্য আজ কারাগারে। ঈশ্বর যেন সেই তত্ত্ব প্রচারের জন্য আমাদের সম্মুখে পথ প্রশস্ত করে দেন।
4
প্রার্থনা করো, আমি যেন সেই তত্ত্ব যথাযথভাবে ব্যক্ত করতে পারি।
5
মণ্ডলীর বাইরে যারা রয়েছে তাদের সঙ্গে তোমাদের আচরণ হবে বিবেচনাপূর্ণ। সকল সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করবে তোমরা।
6
তোমাদের কথাবার্তা যেন সর্বদা মধুর এবং সরস হয়। কার সঙ্গে কিভাবে কথা বলা উচিত তাও তোমাদের জানতে হবে।
7
আমার গুরুভাই, বিশ্বস্ত সেবক ও সহকর্মী প্রিয় তুখিকাস্
8
আমার বিষয় সব কিছুই তোমাদের জানাবেন। তোমরা যাতে আমাদের বিষয় জানতে পার, সেইজন্যই তাঁকে তোমাদের কাছে পাঠালাম। তিনি তোমাদের অনুপ্রাণিত করবেন।
9
তাঁর সঙ্গে আমাদের বিশ্বস্ত ও প্রিয় ভ্রাতা ওনিসিমাস্কেও পাঠালাম। সে তোমাদেরই একজন। এঁরা এখানকার সব সংবাদ জানাবেন।
10
আমার কারাসঙ্গী আরিষ্টার্খস্ তোমাদের অভিবাদন জানাচ্ছেন। বার্ণবার আত্মীয় মার্ক (এঁর সম্পর্কে আগেই বলা হয়েছে যে ইনি তোমাদের কাছে গেলে তোমরা তাঁকে গ্রহণ করবে।)
11
এবং যীশু ওরফে যুষ্টাস্ তোমাদের অভিবাদন জানাচ্ছেন। ইহুদী খ্রীষ্টানদের মধ্যে শুধু এঁরাই ঐশরাজ্যের কাজে আমার সহকর্মী। এঁরা সঙ্গে থাকায় আমি মনে যথেষ্ট শক্তি সঞ্চয় করতে পেরেছি।
12
তোমাদের দেশের লোক ইপাফ্রা তোমাদের অভিবাদন জানাচ্ছেন। ইনি খ্রীষ্ট যীশুর দাস, তোমাদের জন্য সর্বদা ঐকান্তিকভাবে প্রার্থনা করে থাকেন, যেন তোমরা পরিণত ও প্রতিষ্ঠিত হয়ে ঈশ্বরের সর্ব ইচ্ছা পালন করতে পার।
13
আমি তাঁর সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি যে তিনি তোমাদের জন্য এবং লায়দেকিয়া ও হিয়েরাপলিতে যারা আছে তাদের জন্য কঠোর পরিশ্রম করে থাকেন।
14
আমাদের প্রিয় চিকিৎসুক লুক এবং দীমা তোমাদের অভিবাদন জানাচ্ছেন।
15
তোমরা লায়দেকিয়ানিবাসী ভ্রাতাদের, নুম্ফাকে এবং তাঁর গৃহে সমবেত মণ্ডলীকে আমার অভিবাদন জানিও।
16
এই পত্রটি তোমাদের কাছে পাঠ করার পর যেন লায়দেকিয়া মণ্ডলীতেও পাঠ করা হয় এবং লায়দেকিয়া মণ্ডলী থেকে যে পত্রটি পাঠানো হবে তোমরাও সেটি পাঠ করবে।
17
আখিপাস্কে বলবে, ‘প্রভু যে সেবাব্রতের দায়িত্ব তোমার উপর ন্যস্ত করেছেন তা সম্পূর্ণভাবে পালন করা সম্পর্কে সচেতন হও’।
18
আমি পৌল স্বহস্তে এই শুভ সম্ভাষণ লিখে জানাচ্ছি। আমার বন্দীদশার কথা তোমরা মনে রেখ। ঈশ্বরের অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
All chapters:
1
2
3
4