bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Daniel 12
Daniel 12
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
1
সেই মূল্যবান বস্ত্র পরিহিত দূত আরও বললেন, সেই সময়ে তোমার স্বজাতির রক্ষক দূত মীখায়েল আসবেন। সেই সময় কঠিন সঙ্কটের সময়। জগতের নানা জাতির অভ্যুত্থানের সময় থেকে সেই দিন পর্যন্ত এমন ভয়াবহ সময় কখনও উপস্থিত হয়নি। সে সময়ে তোমার স্বজাতির মধ্যে যাদের নাম ঈশ্বরের পুস্তকে লেখা আছে তারা মুক্তি পাবে।
2
যারা মারা গেছে তাদের অনেকে বেঁচে উঠবে। কেউ অনন্তজীবন লাভ করবে আবার কেউ চির অধঃপতনে যাবে।
3
বিজ্ঞজনেরা যারা লোকদের বুদ্ধিচেতনা দিয়েছিল তারা আকাশে উজ্জ্বল জ্যোতিষ্কের মত চির ভাস্বর হয়ে থাকবে।
4
দানিয়েল, এখন তুমি এইসব কথা গোপন রাখ। জগতের শেষদিন পর্যন্ত প্রকাশ করো না। পুঁথিটি শীলমোহর দিয়ে বন্ধ করে রাখ। ইতিমধ্যে অনেকে ঘটনাগুলির অর্থ বুঝবার চেষ্টা করে ব্যর্থ হবে।
5
সেই সময়ে আমি দুই ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, একজন নদীর এপারে, অন্যজন ওপারে।
6
তাদের মধ্যে একজন নদীর উজানে যে দাঁড়িয়ে ছিলেন, তাঁকে প্রশ্ন করলেন, এই সব আশ্চর্য ঘটনার অবসান হতে আর কতদিন বাকী?
7
দূত স্বর্গের দিকে দুহাত তুলে শাশ্বত ঈশ্বরের নাম উচ্চারণ করে বললেন, আরও সাড়ে তিন বছর লাগবে। যখন ঈশ্বরের প্রজাদের উপর অত্যাচার শেষ হবে তার মধ্যে এইসব ঘটনা ঘটে যাবে।
8
আমি শুনলাম তিনি কি বললেন কিন্তু কিছুই বোধগম্য হল না। তাই বললাম, মহাশয়, শেষ পর্যন্ত এসব কোথায় গিয়ে দাঁড়াবে?
9
তিনি বললেন, দানিয়েল, তুমি এবার যাও। এসব কথা শেষকাল না আসা পর্যন্ত প্রকাশ করা হবে না।
10
অনেকে পরিশুদ্ধ হয়ে উঠবে। দুষ্টেরা কিছুই বুঝবে না আর নিজেদের কুপথও পরিত্যাগ করবে না। একমাত্র বিচক্ষণ ও সুবিবেচক ব্যক্তিরাই বুঝবে।
11
নিত্য নৈবেদ্য বন্ধ হয়ে যাবার পরে অর্থাৎ ঘৃণ্য প্রতীক সেখানে স্থাপিত হওয়ার পর থেকে এক হাজার দুশো নব্বই দিন কেটে যাবে।
12
যারা এক হাজার তিনশো পঁয়ত্রিশ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকবে তারা ধন্য।
13
দানিয়েল, তুমি শেষ পর্যন্ত বিশ্বস্ত থেক। এরপর তুমি দেহরক্ষা করবে। কিন্তু কালের অন্তে তুমি জেগে উঠবে ও যোগ্য পুরস্কার লাভ করবে।
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12