bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Daniel 7
Daniel 7
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 8 →
1
ব্যাবিলনরাজ বেলশৎসরের রাজত্বের তখন প্রথম বছর চলছে। একদিন রাতে আমি স্বপ্নে একটি দর্শন পেলাম।
2
স্বপ্নটির সারমর্ম এই: প্রচণ্ড তুফান বইছে। চারদিক থেকে ঝড়ো হাওয়া এসে সমুদ্রের জল তোলপাড় করছে।
3
এমন সময় সমুদ্র থেকে উঠে এল চারটি অতিকায় জন্তু। একটির সঙ্গে আর একটির কোন মিল নেই।
4
প্রথমটি দেখতে সিংহের মত। কিন্তু তার ঈগলপাখির মত ডানা। আমি তাকিয়ে আছি, দেখলাম, তার ডানাগুলি উপড়ে ফেলা হল। তারপর জন্তুটিকে টেনে তুলে দুপায়ে ভর দিয়ে মানুষের মত দাঁড় করিয়ে দেওয়া হল। তাকে দেওয়া হল মানুষের মন ও বুদ্ধি।
5
দ্বিতীয় জন্তুটি আকারে প্রকারে ভল্লুকের মত। পেছনের পাদুটিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে সে। দাঁতে কামড়ে ধরে আছে তিনটি হাড়। সেগুলি পাঁজরের হাড়। তাকে বলা হল, খাও। মনের সুখে মাংস ভক্ষণ কর।
6
আমি চেয়ে দেখছি। আরেকটি জন্তু দেখলাম। সেটি চিতাবাঘের মত দেখতে। কিন্তু তার পিঠে পাখির ডানার মত চারটি ডানা। এর আবার চারটি মাথা। হাবভাবে বেশ কর্তৃত্বের ছাপ।
7
আমি চেয়ে আছি। দেখলাম, চতুর্থ এক জন্তু। সাংঘাতিক তার দৈহিক শক্তি, বিকট, বীভৎস তার চেহারা। লোহার মত শক্ত বিরাট রাক্ষুসে দাঁত দিয়ে সে তার শিকারকে চিবিয়ে গুঁড়িয়ে ফেলছিল আর বাকী অংশ পা দিয়ে দলে পিষে ফেলছিল। এই জন্তুটি আগেকার জন্তুগুলির মত নয়। এর মাথায় আবার দশটি শিং।
8
আমার তখন ঐ শিংগুলির দিকেই মন। দেখি, সেগুলির মাঝে আরেকটি শিং গজিয়ে উঠল। সেটা অবশ্য অপেক্ষাকৃত ছোট আকারের। এটি গজিয়ে উঠতেই আগেকার শিংগুলির মধ্যে তিনটি শিং সমূলে উপড়ে বেরিয়ে এল। ছোট শিংটির গায়ে ছিল ঠিক মানুষের চোখের মত দুটি চোখ আর একটি মুখ। মুখটি সদর্পে আস্ফালন করছে এবং আপন মাহাত্ম্য প্রচার করছে।
9
আমি তখনও দেখছি। কয়েকটি সিংহাসন এনে রাখা হল। তার একটিতে এসে বসলেন একজন যিনি অনাদি অনন্তকাল ধরে আছেন। পরণে তাঁর তুষারশুভ্র বসন। মাথার চুল পশমের মত সাদা। তাঁর সিংহাসনটি আগুনের শিখার মত জ্বলছে। সিংহাসনটি রাখা আছে জ্বলন্ত আগুনের চাকার উপর।
10
স্রোতের মত আগুন বেরিয়ে আসছে সেখান থেকে। হাজার হাজার লোক তাঁর সেবায় ব্যস্ত। লক্ষ লক্ষ লোক তাঁর আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে। শুরু হল বিচারসভা। সব নথিপত্র খোলা হল।
11
সেই ছোট শিংটির আস্ফালন আমার দৃষ্টি আকর্ষণ করল। দেখলাম, চতুর্থ জন্তুটিকে বধ করে কেটে, ছিঁড়ে আগুনে ফেলে দেওয়া হল।
12
বাকী সব জন্তুগুলির ক্ষমতা কেড়ে নেওয়া হল। কিন্তু তাদের জীবননাশ করা হল না। কিছুদিনের জন্য তারা অব্যাহতি পেল।
13
রাতের সেই দর্শনে দেখলাম মনুষ্যরূপী একজনকে। মেঘবাহনে এলেন তিনি। এগিয়ে গেলেন সুপ্রাচীন সেই ব্যক্তির কাছে। সেই ব্যক্তির সামনে তাঁকে উপস্থিত করা হল।
14
তাঁকে অর্পণ করা হল কর্তৃত্ব, মাহাত্ম্য ও শাসনক্ষমতা, যেন সমস্ত ভাষাভাষী মানুষ সব জাতি ও গোষ্ঠীর লোকেরা তাঁর পদানত হয়। চিরস্থায়ী হবে তাঁর কর্তৃত্ব। পতন হবে না তাঁর রাজদণ্ডের।
15
দর্শনগুলি দেখে আমি আতঙ্কিত হলাম গভীর উদ্বেগে মনটা চঞ্চল হয়ে উঠল।
16
যাঁরা সেখানে দাঁড়িয়ে ছিলেন তাঁদের একজনের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম এগুলির অর্থ কি? তিনি আমাকে বুঝিয়ে দিলেন।
17
বললেন, পৃথিবীতে যে চারটি সাম্রাজ্যের আবির্ভাব হবে, এই চারটি অতিকায় জন্তু সেগুলিরই প্রতীক।
18
কিন্তু প্রভু পরমেশ্বরের আপনজনেরা শাসনক্ষমতার অধিকারী হবে আর সে অধিকার থেকে তারা কোনদিন বঞ্চিত হবে না।
19
আমি তখন সেই চতুর্থ জন্তুটির বিষয়ে জানতে চাইলাম। এটি সেই জন্তু যার সঙ্গে অন্য তিন জন্তুর কোন মিল নেই, ভীষণাকার, লোহার দাঁত আর পেতলের নখ দিয়ে সে সব কিছু খাচ্ছে, সব গুঁড়িয়ে ফেলছে আর পা দিয়ে পিষছে।
20
তার মাথায় দশটি শিং ও সেই অন্য শিং যেটি পরে গজিয়ে ওঠার ফলে তিনটি শিং পড়ে গেল—সেগুলির বিষয়ে জিজ্ঞাসা করলাম। সেই শিংটির গায়ে ছিল দুটি চোখ আর আস্ফালনকারী দুটি ঠোঁট। অন্যগুলির চেয়ে এটি ছিল আরও ভয়ঙ্কর।
21
আমি দেখলাম, সেই শিংটি ঈশ্বরের প্রজাদের যুদ্ধে পরাস্ত করল।
22
ঈশ্বরের প্রজারা তার অধীন হয়ে রইল যতদিন না সেই অতি প্রাচীন পুরুষ এলন। তিনি এসে ঈশ্বরের প্রজাদের পক্ষে রায় দিলেন । সময় হল, এবার রাজক্ষমতা পাবে ঈশ্বরের প্রজারা।
23
আমাকে যে ব্যাখ্যা দেওয়া হল সেটি এই: পৃথিবীতে যে চতুর্থ সাম্রাজ্যটির আবির্ভাব হবে চতুর্থ জন্তুটি তারই প্রতীক। এই সাম্রাজ্য অন্য সব সাম্রাজ্য থেকে ভিন্ন ধরণের। এই সাম্রাজ্য সারা পৃথিবীকে গ্রাস করে পদদলিত করবে ও ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলবে।
24
যে দশ নৃপতি এই রাজ্য শাসন করবে, এই দশটি শিং তাদেরই প্রতীক। পরে আরও একজন রাজা আসবে। এই সব রাজাদের থেকে সে হবে একেবারে অন্য ধরণের। তিনজন রাজাকে সে উৎখাত করবে।
25
পরমেশ্বরের বিরুদ্ধে সে নানা কথা বলবে। তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান বিধিনিষেধ বদলে দেবার চেষ্টা করবে। পরমেশ্বরের প্রজারা সাড়ে তিন বছর তার পদানত থাকবে।
26
তারপর স্বর্গীয় বিচারসভায় তার বিচার হবে। তার সব ক্ষমতা কেড়ে নিয়ে সম্পূর্ণভাবে তাকে ধ্বংস করা হবে।
27
জগতের সমস্ত রাজ্য, সমস্ত কর্তৃত্ব, বিত্তবৈভব তুলে দেওয়া হবে ঈশ্বরের পবিত্র প্রজাদের হাতে। তাদের রাজক্ষমতা বজায় থাকবে চিরদিন। পৃথিবীর সব রাজা হবে তাদের অনুগত।
28
এখানেই বৃত্তান্তের শেষ। ভাবনায় আমি বিহ্বল হয়ে পড়লাম। বিবর্ণ হয়ে গেল আমার মুখ। আমি কিন্তু এসব কথা কারও কাছে প্রকাশ করি নি।
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 8 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12