bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Daniel 3
Daniel 3
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 4 →
1
সম্রাট নেবুকাডনেজারের আদেশে একটি সোনার মূর্তি গড়া হল। মূর্তিটি উচ্চতায় ষাট হাত, চওড়ায় ছয় হাত । রাজা মূর্তিটিকে ব্যাবিলন প্রদেশের দূরে সমভূমিতে স্থাপন করলেন।
2
তারপর দেশের সমস্ত উচ্চপদস্থ আধিকারিকদের এই মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষ্যে সমবেত হবার জন্য আদেশ জারী করলেন। রাজন্যবর্গ, রাজ্যপাল, সামরিক প্রশাসক, কোষাধ্যক্ষ, উপদেষ্টা ও বিচারপতি প্রভৃতি প্রত্যেক উচ্চপদস্থ আধিকারিককে রাজ-আমন্ত্রণ পাঠান হল যেন তাঁরা সকলে রাজার স্থাপিত মূর্তির প্রতিষ্ঠা উপলক্ষ্যে উপস্থিত থাকেন।
3
যখন সকলে এসে প্রতিষ্ঠা উৎসবে মূর্তির সামনে সমবেত হলেন,
4
রাজঘোষক উচ্চকণ্ঠে ঘোষণা করলেনঃ নানা জাতি, নানা গোষ্ঠীর প্রতিনিধিগণ, নানা ভাষাভাষী মানুষের প্রতিনিধিগণ
5
শুনুন আপনারা, রাজার আদেশ—তূরী, বাঁশী, বীণা, মৃদঙ্গ প্রভৃতি নানা বাদ্য একসঙ্গে বেজে উঠলেই আপনারা রাজা নেবুকাডনেজারের স্থাপিত স্বর্ণমূর্তিকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম ও আরাধনা করবেন।
6
যদি কেউ প্রণাম ও আরাধনা না করেন, তাঁকে সঙ্গে সঙ্গে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে।
7
অতএব নানা জাতিবৃন্দের ও নানা ভাষাভাষী সমস্ত মানুষ তূরী, বাঁশী, বীণা ও মৃদঙ্গ ইত্যাদি বেজে ওঠার সঙ্গে সঙ্গে রাজা নেবুকাডনেজারের স্থাপিত সোনার মূর্তির সামনে ভূমিষ্ঠ হয়ে সেটির আরাধনা করলেন।
8
ব্যাবিলনবাসীদের মধ্যে কিছু লোক তখন সুযোগ নিয়ে ইহুদীদের বিরুদ্ধে অপবাদ রটনা করে তাদের অভিযুক্ত করার সুযোগ নিল।
9
তারা রাজা নেবুকাডনেজারের কাছে এসে বলল, মহারাজ চিরজীবী হোন!
10
মহারাজ হুকুম জারী করেছিলেন যে, যে মুহূর্তে সব বাদ্যযন্ত্র বেজে উঠবে সেই মুহূর্তে সকলে ভূমিষ্ঠ হয়ে সোনার মূর্তিটিকে প্রণাম করবে,
11
আর যদি কেউ এইভাবে মূর্তিটির পূজা না করে, তবে তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে।
12
হে রাজন, শদ্রক, মৈশক ও অবেদনগো নামে যে ইহুদীদের আপনি ব্যাবিলন প্রদেশের বিভাগীয় কর্তা হিসাবে নিযুক্ত করেছেন তারা আপনার আদেশ অমান্য করে চলেছে। তারা আপনার দেবতাদের পূজা করে না। আপনার স্থাপিত মূর্তিরও পূজা করে না।
13
এই শুনে রাজা রাগে জ্বলে উঠলেন ও শদ্রক, মৈশক ও অবেদনগোকে তাঁর সামনে হাজির করার আদেশ দিলেন।
14
তাঁদের নিয়ে আসা হলে রাজা তাঁদের বললেন, শদ্রক, মৈশক ও অবেদনগো, এ কথা কি সত্য যে তোমরা স্থির করেছ তোমরা আমার দেবতাদের ও আমার স্থাপিত মূর্তির পূজা তোমরা করবে না?
15
এখানও যদি তূরী, বাঁশী, বীণা মৃদঙ্গ ইত্যাদি বাদ্যযন্ত্র বেজে ওঠার সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হয়ে এই মূর্তির পূজা কর তো ভাল। নচেৎ সেই মুহূর্তে তোমাদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে। দেখি কোন্ দেবতা আমার হাত থেকে তোমাদের রক্ষা করে।
16
শদ্রক, মৈশক ও অবেদনগো বললেন, মহারাজ, এ বিষয়ে বাদানুবাদের কোন প্রয়োজন নেই।
17
যদি আমাদের আরাধ্য ঈশ্বর আমাদের জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করতে সমর্থ হন, তবে তিনি নিশ্চয়ই আপনার হাত থেকে আমাদের উদ্ধার করবেন।
18
আর যদি তিনি নাও উদ্ধার করেন তবুও হে মহারাজ, আপনি নিঃসন্দেহে জেনে রাখুন যে আপনার দেবতার পূজা করা অথবা আপনার স্থাপিত সোনার মূর্তির সামনে নত হওয়া আমাদের পক্ষে অসম্ভব।
19
প্রচণ্ড ক্রোধে দিশেহারা হলেন নেবুকাডনেজার। রক্তচক্ষু নিয়ে তাকালেন শদ্রক, মৈশক ও অবেদনগোর দিকে। লোকদের আদেশ দিলনে অগ্নিকুণ্ডের তাপ সাত গুণ বাড়িয়ে দিতে।
20
তারপর সৈন্যদের মধ্যে থেকে সব চেয়ে বলবান কয়েকজনকে আদেশ দিলনে এই তিনজনকে বেঁধে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে।
21
তারা তিনজনকে জামা পোষাক পরিচ্ছদ এমন কি উষ্ণীষ শুদ্ধ বেঁধে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল।
22
এদিকে রাজার কঠোর আদেশ অনুযায়ী অগ্নিকুণ্ডের তাপ বাড়িয়ে এত প্রচণ্ড করা হল যে, যারা তাদের অগুনে নিক্ষেপ করল তারা নিজেরাই সেই আগুনের হল্কায় পুড়ে মারা গেল।
23
আর শদ্রক, মৈশক ও অবেদনগো হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত আগুনের মধ্যে গিয়ে পড়লেন।
24
হঠাৎ নেবুকাডনেজার বিস্ময়ে আসন ছেড়ে লাফিয়ে উঠলেন। অমাত্যদের দিকে চেয়ে বলে উঠলেন, আমরা তিনজন লোককে বেঁধে আগুনে ফেললাম না? সবাই বলে উঠল, হ্যাঁ, হ্যাঁ।
25
রাজার বললেন, তাহলে চারজনকে আগুনের মধ্যে চলে ফিরে বেড়াতে দেখছি কি করে? ওদের তো হাত-পা বাঁধা নেই, ওদের গায়ে একটা আঁচড়ও লাগেনি—আবার দেখছি দেবতুল্য চতুর্থ একজনকে।
26
নেবুকাডনেজার তখন অগ্নিকুণ্ডের প্রবেশপথের কাছে গিয়ে ডাকলেন, পরমেশ্বরের সেবক শদ্রক, মৈশক ও অবেদনগো, বেরিয়ে এস। সঙ্গে সঙ্গে তাঁরা বেরিয়ে এলেন।
27
রাজারা, রাজ্যপালেরা, সামরিক প্রশাসকেরা ও অমাত্যবর্গ সকলে ভিড় করে এগিয়ে এলেন তাঁদের দেখতে। দেখলেন, আগুন তাঁদের স্পর্শও করতে পারেনি। তাঁদের চুল, তাঁদের পোষাক-পরিচ্ছদ কোন কিছুতেই আগুনের আঁচ লাগেনি, এমনকি তাঁদের গায়ে আগুনের পোড়া গন্ধ পর্যন্ত নেই।
28
রাজা বলে উঠলেন, শদ্রক, মৈশক ও অবেদনগোর আরাধ্য ঈশ্বরের মহিমা হোক! তিনি আপন দূত পাঠিয়ে এই তিনজনকে উদ্ধার করেছেন। তাঁরা তাঁর উপর নির্ভর করে আমার আদেশ অমান্য করেছেন। এঁরা নিজেদের জীবন বিপন্ন করেও নিজেদের আরাধ্য দেবতা ভিন্ন আর কোন দেবতার পূজা করতে অস্বীকার করেছেন।
29
এখন আমার আদেশ এই শদ্রক, মৈশক ও অবেদনগোর আরাধ্য ঈশ্বরের বিরুদ্ধে যদি কেউ কোন কথা বলে সে যে জাতি, গোষ্ঠী বা ভাষাভাষীই হোক না কেন, তার অঙ্গ-প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলা হবে। তার ঘরবাড়ি ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হবে। কারণ এইভাবে উদ্ধার করার ক্ষমতা আর কোন দেবতার নেই।
30
শদ্রক, মৈশক ও অবেদনগোকে রাজা ব্যাবিলন প্রদেশের আরও উঁচু পদে নিযুক্ত করলেন।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12