bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Job 1
Job 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 2 →
1
উস দেশে ইয়োব নামে ব্যক্তি বাস করতেন। তিনি ছিলেন ঈশ্বরের পরমভক্ত, সৎ ও বিশ্বস্ত সেবক। মন্দের পথ তিনি পরিহার করে চলতেন।
2
তাঁর সাতটি পুত্র এবং তিনটি কন্যা ছিল।
3
এ ছাড়াও ছিল সাত হাজার মেষ, তিন হাজার উট, এক হাজার বলদ, পাঁচশো গাধা এবং অনেক দাসদাসী। সমগ্র প্রাচ্য দেশে তিনি ছিলেন সব চেয়ে ধনী ব্যক্তি।
4
ইয়োবের পুত্রেরা তাদের বাড়িতে পালা করে সকলের জন্য ভোজের আয়োজন করত এবং তিন বোনকে তারা সেই ভোজে নিমন্ত্রণ করত।
5
ভোজের পরের দিন ভোরে ইয়োব তাঁর পুত্রদের শুচীকরণের জন্য প্রত্যেকের নামে বলি উৎসর্গ করতেন কারণ তিনি মনে করতেন তাঁর পুত্রেরা হয়তো অনিচ্ছাকৃতভাবে ঈশ্বরকে অবজ্ঞা করে পাপ করে ফেলেছে।
6
একদিন স্বর্গদূতেরা প্রভু পরমেশ্বরের সাক্ষাতে সমবেত হল। শয়তানও ছিল তাদের সঙ্গে।
7
প্রভু পরমেশ্বর শয়তানকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে আসছ? শয়তান বলল, আমি পৃথিবীর চর্তুদিক পরিভ্রমণ করে এলাম।
8
প্রভু পরমেশ্বর তাকে বললেন, তুমি কি আমার ভক্ত ইয়োবকে দেখেছ? তার মত সৎ ও বিশ্বস্ত লোক পৃথিবীতে কেউ নেই। সে আমার ভক্ত, মন্দের পথ সে পরিহার করে চলে।
9
শয়তান বলল, ইয়োব কি বিনা স্বার্থে ঈশ্বরের উপাসনা করে?
10
আপনি তাকে এবং তার পরিবারের সকলকে সর্বদা রক্ষা করছেন, আপনার আশীর্বাদে সে সকল কাজে সাফল্য লাভ করছে। তার ধনসম্পত্তি ও পশুপাল বেড়েই চলেছে।
11
কিন্তু আপনি যদি এখন তার ধনসম্পদ ও সর্বস্ব কেড়ে নেন তাহলে সে আপনার মুখের উপরেই আপনাকে অভিসম্পাত দেবে।
12
প্রভু পরমেশ্বর শয়তানকে বললেন, বেশ, তার সর্বস্ব আমি তোমার হাতে ছেড়ে দিলাম, তুমি শুধু তার অঙ্গ স্পর্শ করো না। এ কথার পর শয়তান প্রভু পরমেশ্বরের কাছ থেকে চলে গেল।
13
একদিন ইয়োবের পুত্রকন্যারা যখন তাদের বড় ভাইয়ের বাড়িতে আনন্দোৎসব করছিল,
14
তখন একজন সংবাদবাহক ছুটে এসে ইয়োবকে বলল, আমরা ক্ষেতে বলদগুলি নিয়ে চাষ করছিলাম। পাশেই গাধার পাল চরছিল,
15
এমন সময় একদল বেদুইন এসে আমাদের আক্রমণ করে সমস্ত পশুপাল লুঠ করে নিয়ে গেল। তারা আপনার দাসদের হত্যা করেছে। আমিই শুধু বেঁচে গেছি। আপনাকে এই সংবাদ জানাচ্ছি।
16
তার কথা শেষ হতে না হতেই আর একজন এসে বলল, বজ্রাঘাতে আপনার মেষপাল ও পালকেরা সকলেই ধ্বংস হয়েছে। আমিই শুধু বেঁচে গেছি এবং আপনাকে এই সংবাদ দিতে এলাম।
17
তার কথা শেষ হতে না হতেই আর একজন এসে বলল, কলদীয়দের তিনটি দল এসে আমাদের আক্রমণ করে উটগুলি ছিনিয়ে নিয়ে চলে গেল। তারা আপনার দাসদের সকলকেই হত্যা করেছে। আমিই শুধু প্রাণে বেঁচে গেছি এবং আপনাকে এই সংবাদ দিতে এসেছি।
18
তার কথা শেষ হতে না হতে আর একজন এসে বলল, আপনার পুত্রকন্যারা তাদের বড় ভাইয়ের বাড়িতে বসে খাওয়াদাওয়া করছিল,
19
এমন সময় প্রান্তর থেকে প্রচণ্ড এক ঘূর্ণী ঝড় ছুটে এসে ঘরবাড়ি ভেঙ্গে দিল, আপনার পুত্রকন্যারা সবাই বাড়ি চাপা পড়ে মারা গেছে। আমিই শুধু রক্ষা পেয়েছি, আপনাকে এ সংবাদ দিতে এসেছি।
20
ইয়োব তখন আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। শোকে অভিভূত হয়ে তিনি তাঁর পোশাক ছিঁড়ে ফেললেন, মাথা কামালেন এবং মাটিতে উবুড় হয়ে বললেন,
21
মায়ের গর্ভ থেকে শূন্য হাতে আমি এসেছি, শূন্য হাতেই আবার ফিরে যাব। প্রভু পরমেশ্বর দিয়েছিলেন, প্রভুই ফিরিয়ে নিয়েছেন, ধন্য হোক প্রভুর নাম।
22
এত সব দুর্বিপাক সত্ত্বেও ইয়োব ঈশ্বরের বিরুদ্ধে কোন ক্ষোভ জানালেন না এবং কোন পাপ করলেন না।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42