bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Job 31
Job 31
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 30
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 32 →
1
আমি প্রতিজ্ঞা করেছি, আমার এ দুটি চোখ লালসার দৃষ্টিতে তাকাবে না।
2
তাহলে ঊর্ধ্বলোকবাসী ঈশ্বরের কাছ থেকে আমি কি পাব? স্বর্গনিবাসী সর্বশক্তিমান প্রতিদানে আমাকে কি দেবেন?
3
অধার্মিকেরা কি সঙ্কটে পড়ে না? দুর্দশা কি পাপাচারীদের গ্রাস করে না?
4
ঈশ্বর আমার সমস্ত কার্যকলাপ লক্ষ্য করেন, আমার প্রতিটি পদক্ষেপ তাঁর দৃষ্টিগোচর
5
আমি কোনদিন মিথ্যাচরণ করি নি প্রতারণার পথে পা বাড়াই নি,
6
নিখুঁত নিক্তিতে ঈশ্বর আমাকে ওজন করুন, তিনি জানুন আমি কতখানি সৎ।
7
আমার চরণ যদি ন্যায়পথ থেকে বিচ্যুত হয়ে থাকে আমার হৃদয় যদি চক্ষুর দ্বারা পরিচালিত হয়ে থাকে কোন দুষ্কর্মের কলঙ্ক যদি লেগে থাকে আমার হাতে
8
তাহলে আমি যা বপন করেছি তা যেন অন্য লোকে ভোগ করে, যেন ধ্বংস হয়ে যায় আমার শস্যভাণ্ডার।
9
আমার মন যদি পরনারীতে আসক্ত হয়ে থাকে আমি যদি প্রতিবেশীর দরজায় ওৎ পেতে থাকি,
10
তাহলে আমার স্ত্রী অন্য লোকের দাসীবৃত্তি করুক, অপর লোকেরা তাকে সম্ভোগ করুক।
11
কিন্তু তাই যদি হয় তা হবে জঘন্য অপরাধ, বিচারে এই অপরাধের সমুচিত দণ্ড হওয়া উচিত।
12
সেই দণ্ড নরকের বিধ্বংসী আগুনের মত আমার সর্বস্ত পুড়িয়ে ছারখার করে দিক,
13
আমার বিরুদ্ধে আমার কোন দাস বা দাসীর অভিযোগে যদি আমি কর্ণপাত না করে থাকি,
14
তাহলে কি করে আমি ঈশ্বরের বিচারের মুখোমুখি দাঁড়াব? তিনি তদন্ত করলে আমি তাঁকে কি জবাব দেব?
15
যে ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন তিনি কি তাকেও সৃষ্টি করেন নি? তিনি কি আমাদের উভয়কেই মাতৃগর্ভে গঠন করেন নি?
16
আমি গরীবদের প্রাপ্য কোন কিছু কখনও আটক করে রাখিনি কিম্বা কোন বিধবার আশাভঙ্গ করিনি।
17
কিম্বা পিতৃহীন অনাথদের অভুক্ত রেখে নিজে পানাহার করিনি।
18
সারাজীবন আমি তাদের পিতৃস্নেহে প্রতিপালন করেছি।
19
আমি যখন কাউকে বস্ত্রহীন দেখেছি, আচ্ছাদনহীন কোন গরীবের সাক্ষাৎ পেয়েছি
20
আমি তখনই নিজের মেষপালের পশম দিয়ে জামা তৈরী করিয়ে তাদের পরিয়েছি, আর তারা মন খুলে আমার প্রশস্তি করেছে।
21
বিচারে আমার পক্ষ সমর্থিত হবে জেনে আমি যদি কোন পিতৃহীন অনাথের উপর অত্যাচার করে থাকি
22
তাহলে আমার হাত যেন ভেঙ্গে যায়, আমার বাহু যেন কাঁধ থেকে খসে পড়ে।
23
কারণ আমি ঐশ্বরিক দণ্ডের ভয় করতাম, আমি তাহলে কখনও তাঁর প্রতাপের সামনে দাঁড়াতে পারতাম না।
24
আমি কখনও সোনাদানার উপর নির্ভর করি নি। আমার ঐশ্বর্যের উপর স্থাপন করিনি আস্থা।
25
আমি কখনও আমার সম্পদের প্রাচুর্যের জন্য, কিম্বা আমি অনেক উপার্জন করেছি বলে উল্লাস করি নি।
26
আমি কখনও দীপ্ত করোজ্জ্বল সূর্যের বা বিচিত্র শোভাময়ী চন্দ্রের উপাসনা করিনি।
27
আমি কখনও বিপথগামী হয়ে তাদের পূজা করি নি তাদের উদ্দেশে হাত জোড় করে নমস্কার করি নি।
28
তা যদি করতাম তাহলে বিচারে সেই অধর্মাচরণের জন্য দণ্ডিত হতাম, তাহলে আমি ঊর্ধ্বলোকবাসী ঈশ্বরের কাছে মিথ্যাচারী হতাম।
29
আমি কখনও আমার শত্রুদের বিপদে আনন্দ করি নি, কিম্বা তাদের দুর্দশা দেখে উল্লসিত হই নি।
30
আমি কখনও তাদের অভিশাপ দিয়ে কিম্বা তাদের মৃত্যুকামনা করে পাপ করি নি।
31
আমার আশ্রিত সকলেই জানে যে বিদেশীদের আমি আতিথ্য করেছি।
32
পথিকেরা কখনও পথে রাত কাটায় নি, আমার দরজা তাদের জন্য সর্বদা খোলা ছিল।
33
লোকে তাদের পাপ গোপন করার চেষ্টাকরে কিন্তু আমি কখনও আমার পাপ গোপন করি নি।
34
কারণ জনতার ভয়ে আমি ভীত ছিলাম লোকনিন্দাকে আমি বড় ভয় করতাম। সেইজন্য আমি নীরব থাকতাম ঘরের বাইরে যেতাম না।
35
হায়! আমার কথা কি কেউ শুনবে না? আমার পক্ষ সমর্থনে এ আমার স্বাক্ষরিত বিবৃতি, সর্বশক্তিমান ঈশ্বর এর জবাব দিন! হায়! আমার প্রতিপক্ষ যদি লিখিত অভিযোগ পেশ করতেন!
36
তাহলে আমি নিশ্চয়ই তা কাঁধে করে বয়ে বেড়াতাম, আমি তা আমার মাথার মুকুট করে রাখতাম।
37
তাহলে আমি তাঁর কাছে আমার সমস্ত আচরণের বিবরণ দাখিল করতাম। রাজপুত্রের মত সসম্মানে তাঁর সম্মুখে গিয়ে দাঁড়াতাম।
38
আমি যদি আমার জমিজমা অসৎ পথে অর্জন করে থাকি, যদি প্রকৃত অধিকারীদের জমি থেকে বঞ্চিত করে থাকি,
39
আমি যদি ন্যায্য দাম না দিয়ে সেই জমির ফসল ভোগ করে থাকি এবং জমির প্রকৃত মালিকদের মৃত্যু ঘটিয়ে থাকি,
40
তাহলে সেই জমিতে যেন গমের বদলে কাঁটা ঝোপ জন্মায় যবের বদলে জন্মায় আগাছা।
← Chapter 30
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 32 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42