bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Job 30
Job 30
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 29
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 31 →
1
কিন্তু এখন যারা আমার চেয়ে বয়সে ছোট তারা আমাকে উপহাস করে। এদের পিতৃপিতামহেরা এতই অপদার্থ ছিল যে আমার মেষপালরক্ষক কুকুরদের সঙ্গেও আমি তাদের স্থান দিতাম না।
2
এরা ছিল একদল নিষ্কর্মা হতভাগা, আমার কোন কাজেই লাগত না তারা।
3
অভাব ও ক্ষুধার জ্বালায় তারা মরুভূমির শুক্নো মূল চিবিয়ে খেত।
4
তারা বনজঙ্গলের লতাপাতা সংগ্রহ করে খেত, কাঁটাগাছের শিকড় খেত শরীর গরম রাখার জন্য।
5
সমাজ থেকে তারা ছিল বিতাড়িত, লোকে যেমন চোরের পিছনে তাড়া করে তেমনি তাদেরও তাড়া করত।
6
তারা বাস করত নদীতীরে গুহায়, পর্বত কন্দরে।
7
বিজন প্রান্তরে তারা বন্যজন্তুদের মত চীৎকার করত, ঝোপে ঝাড়ে জড়োসড়ো হয়ে শুয়ে থাকত।
8
নির্বোধ অপদার্থের দল যারা দেশ থেকে হয়েছিল বিতাড়িত।
9
কিন্তু এখন তাদের সন্তানেরা আমাকে বিদ্রূপ করে, আমি হয়েছি তাদের উপহাসের পাত্র।
10
তারা আমাকে অবজ্ঞা করে, আমার কাছ থেকে দূরে সরে থাকে, তারা আমাকে দেখে থুতু ছিটাতেও দ্বিধা করে না।
11
কারণ ঈশ্বর আমাকে দুর্বল ও অসহায় করেছেন, তারা আমার সামনে আর সংযত হয়ে কথা বলে না।
12
এই নীচাশয় ব্যক্তিরা আমাকে আক্রমণ করে, আমার পিছনে তাড়া করে, আমাকে ধ্বংস করার জন্য চক্রান্ত করে।
13
তারা আমার পালাবার পথ বন্ধ করে, আমাকে ধ্বংস করতে উদ্যত হয়েছে তারা তাদের বাধা দেওয়ার কেউ নেই।
14
প্রাচীরের ফাটল দিয়ে তারা ঢোকে, দল বেঁধে আমার উপর ঝাঁপিয়ে পড়ে।
15
মহাভয়ে আমি সন্ত্রস্ত আমার সম্মান ঝড়ের মুখে তুষের মত উড়ে গেছে, আমার সমৃদ্ধি মিলিয়ে গেছে মেঘের মত।
16
এখন আমি মরতে বসেছি, দুর্দশার দিন আমাকে গ্রাস করেছে,
17
রাতে আমার অস্থিগুলো ব্যথায় টন্টন্ করে অবিরাম যন্ত্রণা আমাকে কুরে কুরে খায়।
18
ঈশ্বর আমার জামার গলা চেপে আমাকে টেনে ধরেছেন, আমার গলায় ফাঁসের মত অবস্থা হয়েছে।
19
ঈশ্বর আমাকে কাদার মধ্যে ছুঁড়ে ফেলেছেন, আজ আমার দশা ধূলা ও ছাইয়ের মত।
20
হে ঈশ্বর,আমি তোমাকে ডাকি কিন্তু তুমি সাড়া দাও না, তোমার কাছে বিনতি জানাই কিন্তু তুমি তাতে কর্ণপাত কর না।
21
তুমি আমার প্রতি নির্দয় হয়েছ, সর্বশক্তি দিয়ে আক্রমণ আমাকে করেছ।
22
তুমি আমার ঝড়ে উড়িয়ে নিয়ে চলেছ, প্রচণ্ড ঝড়ের দোলায় আমাকে দোলাচ্ছ।
23
আমি জানি তুমি আমাকে নিয়ে মৃত্যুর মুখে চলেছ পরিচালিত করছ সর্বপ্রাণীর পরিণতির দিকে।
24
আমার মতো একটি বিধ্বস্ত মানুষের উপর কেন তুমি এমনভাবে আক্রমণ করে চলেছ, তোমার করুণাভিক্ষা ছাড়া যার আর কিছুই করার নেই?
25
দুর্দশাগ্রস্ত মানুষের জন্য আমি কি কাঁদিনি? দীন দুঃখীর জন্য আমার অন্তর কি ব্যথিত হয়নি?
26
কিন্তু আমি যখন মঙ্গল চাইলাম তখন অমঙ্গল ঘটল, যখন আলোকের প্রত্যাশায় ছিলাম তখন অন্ধকার ঘনিয়ে এল।
27
আমার চিত্ত বিক্ষুব্ধ,অস্থির, দিনের পর দিন আমার যন্ত্রণা বেড়ে চলেছে।
28
আমি মলিন মুখে ঘুরে বেড়াই কিন্তু সে মলিনতার জন্য সূর্যরশ্মি দায়ী নয়। জনসমাবেশে দাঁড়িয়ে আমি সাহায্য ভিক্ষা করি।
29
আমি হয়েছি শৃগালের সগোত্র; হয়েছি পেচকের সঙ্গী।
30
আমার পায়ের চামড়া কালো হয়ে গেছে শুকিয়ে উঠে যাচ্ছে গা থেকে, জ্বরের তাপে তামার সারা দেহ জ্বলছে।
31
আমার বীণায় আজ বিষাদের সুর বাঁশী থেকে ঝরে শুধু কান্না।
← Chapter 29
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 31 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42