bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Job 4
Job 4
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 5 →
1
তেমান নিবাসী এলিফস তখন ইয়োবকে সম্বোধন করে বললেনঃ
2
আমি যদি কিছু বলি তাহলে কি তুমি বিরক্ত হবে? কিছু না বলে আমি আর চুপ করে থাকতে পারছি না।
3
দেখ, তুমি অনেককে উপদেশ দিয়েছ অনেকের দুর্বল মনে জুগিয়েছ শক্তি।
4
জীবনসংগ্রামে বিধ্বস্ত পদস্খলিত ব্যক্তি তোমার কথায় আবার উঠে দাঁড়িয়েছে।
5
কিন্তু এখন সেই দুর্দৈব তোমারই উপর এসে পড়েছে। অস্থির হয়ে উঠেছ তুমি, তার স্পর্শমাত্রেই তুমি হয়েছ বিমর্ষ।
6
ঈশ্বরের আরাধনায় নিঁখুত তোমার জীবনচর্যা। অতএব মনে অবিচল আস্থা ও আশা রাখ।
7
ভেবে দেখ, কোন নির্দোষ ব্যক্তি কি কখনও বিনষ্ট হয়েছে? কোন ন্যায়পরায়ণ ব্যক্তি কি হয়েছে উচ্ছিন্ন?
8
আমি দেখেছি যারা অধর্মের ক্ষেত্র কষর্ণ করে, বপন করে দুষ্কর্মের বীজ, তারা দুষ্টতা ও মন্দতারই ফসল ভোগ করে।
9
ঈশ্বরের ক্রুদ্ধ নিঃশ্বাসের প্রবল ঝঞ্ঝায় ধ্বংস হয় তারা। তাঁর রোষ বহ্নির ঝলকে তারা হয় ভস্মীভূত।
10
দুষ্টেরা সিংহের মত গর্জন করে কিন্তু তাদের স্তব্ধ করা হবে, চূর্ণ করা হবে তাদের দন্তরাজি।
11
শিকারের অভাবে অনশনক্লিষ্ট সিংহের মত তারা ধ্বংস হয়, তাদের শাবকেরা হয় ছত্রভঙ্গ।
12
সংগোপনে এক সংবাদ আমার কাছে এল সেই স্বর এত ক্ষীণ যে অতিকষ্টে আমি শুনলাম সেই উচ্চারণ।
13
সকলে যখন সুখনিদ্রায় মগ্ন, দুঃস্বপ্ন হয়ে সেই স্বর আমার ঘুমের ব্যাঘাত ঘটাল,
14
ভয়ে কেঁপে উঠলাম আমি, শিউরে উঠল আমার সমস্ত দেহ।
15
এক ঝলক হালকা বাতাস বয়ে গেল আমার মুখের উপর দিয়ে ভয়ে আমার লোম খাড়া হয়ে উঠল।
16
আমি দেখলাম কি যেন একটা দাঁড়িয়ে আছে আমার সামনে, আমি বিস্ফারিত চোখে চেয়ে রইলাম, কিন্তু বুঝতে পারলাম না কি সেই বস্তু। তারপর নীরবতার মাঝে আমি শুনতে পেলাম একটি কণ্ঠস্বর:
17
ঈশ্বরের দৃষ্টিতে কি কোন মরণশীল মানুষ ধার্মিক হতে পারে? কোন মানুষ কি তার স্রষ্টার তুলনায় পারে কি নির্মল হতে?
18
ঈশ্বর তাঁর ভক্তদের বিশ্বাস করেন না এমন কি স্বর্গদূতেরাও তাঁর কাছে ত্রুতিহীন নয়।
19
তাহলে মাটি দিয়ে গড়া যে প্রাণী ধূলি থেকেই যার উৎপত্তি, পতঙ্গের মতই যে পিষ্ট হয়, তাকে তিনি কি করে বিশ্বাস করবেন?
20
সকালে যে মানুষ বেঁচে থাকে সন্ধ্যার আগেই মৃত্যু হতে পারে তার, সবার অলক্ষ্যে সে সুপ্ত হয় চিরতরে।
21
তার সর্বস্ব নিয়ে নেওয়া হয়, মৃত্যু হয় তার—তখনও তার জ্ঞানচক্ষু খোলে না।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42