bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Jonah 1
Jonah 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 2 →
1
প্রভু পরমেশ্বর একদিন যোনাকে নির্দেশ দিলেনঃ
2
মহানগরী নীনবীতে যাও। সেখানকার অধিবাসীদের কাছে ঘোষণা কর যে তাদের দুষ্কর্মগুলি আমার অজ্ঞাত নয়।
3
কিন্তু যোনা চাইলেন প্রভু পরমেশ্বরের কাছ থেকে পালিয়ে যেতে। তাই তিনি উল্টোদিকে তার্শীশের অভিমুখে রওনা হলেন। যাফো বন্দরে পৌঁছে তার্শীশগামী একটি জাহাজ পেলেন। প্রভু পরমেশ্বরের হাত এড়িয়ে তার্শীশে পালাবার জন্য জাহাজের ভাড়া চুকিয়ে যাত্রীদের সাথে জাহাজে গিয়ে উঠলেন।
4
কিন্তু প্রভু পরমেশ্বর সমুদ্রবক্ষে প্রচণ্ড ঝড় তুললেন। ঝড়ের তাণ্ডবে জাহাজটি ভেঙ্গে পড়ার উপক্রম হল।
5
নাবিকেরা ভয় পেয়ে যে যার ইষ্টদেবতার কাছে আর্তনিবেদন করতে লাগল এবং জাহাজটি হালকা করার জন্য মালপত্র সমু্দ্রে ফেলে দিতে লাগল। এদিকে যোনা তখন জাহাজের ভিতরে এক কোণে শুয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন।
6
জাহাজের অধ্যক্ষ তাঁর কাছে এসে বললেন, একি, তুমি ঘুমাচ্ছ কি করে? ওঠ, তোমার দেবতাকে ডাক, হয়তো তিনি দয়া করবেন। আমরা রক্ষা পেয়ে যাব!
7
পরে নাবিকেরা নিজেদের মধ্যে আলোচনা করে বলল, এস, আমরা পাশার ঘুঁটি চেলে দেখি, কার দোষে আমাদের এই বিপদ ঘটেছে। ঘুঁটি চেলে দেখা গেল, যোনার নাম উঠেছে।
8
তারা যোনাকে বলল, বল, কেন আমাদের এই বিপত্তি ঘটল? তোমার পেশা কি? কোথা থেকে আসছ তুমি? তোমার দেশ কোথায়? তুমি কোন জাতির লোক?
9
যোনা তাদের বললেন, আমি একজন ইব্রীয় আমি স্বর্গের ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপাসক। তিনিই সমুদ্র ও ধরাতল সৃষ্টি করেছেন। আমি তাঁকে এড়িয়ে চলতে চাই। তাই পালাচ্ছি।
10
এ কথা শুনে নাবিকেরা অত্যন্ত ভীত হয়ে তাঁকে বলল, তুমি কেন এই সাংঘাতিক কাজ করলে? যোনা তখন প্রভু পরমেশ্বরের কাছ থেকে নিজের পলায়নের কাহিনী তাদের বললেন।
11
সমুদ্র ক্রমেই উত্তাল হয়ে উঠছিল। তাই তারা তাঁকে বলল, সমুদ্রকে শান্ত করার জন্য তোমাকে নিয়ে এখন আমরা কি করব?
12
যোনা বললেন, তোমরা আমাকে সমুদ্রে ফেলে দাও, তাহলেই সমুদ্র শান্ত হয়ে যাবে। কারণ আমি জানি, আমারই দোষে তোমরা এই প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়েছ।
13
নাবিকেরা তবুও জাহাজটিকে তীরে নিয়ে যাওয়ার জন্য প্রাণপণে দাঁড় টানতে লাগল কিন্তু পারল না, কারণ ঝড়ের প্রচণ্ড দাপট ক্রমেই ভীষণ হয়ে উঠছিল।
14
তকন তারা কাতর হয়ে প্রভু পরমেশ্বরকে ডাকতে লাগল: হে প্রভু পরমেশ্বর, মিনতি করি এই লোকটির প্রাণনাশের জন্য আমাদের মৃত্যুদণ্ড দিও না। নির্দোষের রক্তপাতের জন্য আমাদের দায়ী করো না, কারণ হে প্রভু, তোমার ইচ্ছাতেই এসব কিছু ঘটেছে।
15
তারা তারপর যোনাকে সমুদ্রে ফেলে দিল এবং সঙ্গে সঙ্গে সমুদ্র শান্ত হয়ে গেল।
16
এই ঘটনায় নাবিকেরা ভয়ে বিস্ময়ে আতঙ্কিত হয়ে উঠল। সসম্ভ্রমে তারা যোনার প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলিদান করার মানত করল।
17
যোনাকে সমু্দ্রে ফেলে দেওয়ার সাথে সাথে প্রভু পরমেশ্বরের নির্দেশে বিরাট একটা মাছ যোনাকে গিলে ফেলল। যোনা তিন দিন ও তিন রাত সেই মাছের পেটে রইলেন।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 2 →
All chapters:
1
2
3
4