bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Jonah 4
Jonah 4
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
1
এই ঘটনায় যোনা খুবই অসন্তুষ্ট হলেন।
2
তিনি প্রভুর কাছে অনুযোগ করে বললেন, হে প্রভু পরমেশ্বর, তুমি যে এমনটি করবে, দেশে থাকতেই কি আমি একথা বলিনি? তাই তো আমি যত তাড়াতাড়ি সম্ভব তার্শীশে পালাচ্ছিলাম। কারণ আমি জানতাম যে তুমি স্নেহময় ও ক্ষমাশীল ঈশ্বর। তুমি সহজে ক্রুদ্ধ হও না, অপার তোমার করুণা। শাস্তি দিতে উদ্যত হয়েও তুমি নিজেকে সংবরণ কর।
3
কাজেই আমার আর বেঁচে থেকে লাভ নেই, আমায় বরং তুলে নাও।
4
প্রভু তাঁকে বললেন, তোমার এত রাগ কি ঠিক হচ্ছে?
5
যোনা তখন নগর থেকে বেরিয়ে নগরের পূর্ব দিকে একটা জায়গায় গিয়ে বসলেন। সেখানে তিনি একটা চালা তৈরী করলেন আর নগরের কি দশা হয় তা দেখার জন্য তার নীচে বসে রইলেন।
6
প্রভু পরমেশ্বর তখন একটি লতাগাছকে কাজে লাগালেন। তার ছায়াতে যোনা যেন আরামে থাকেন সেইজন্য তিনি সেটির শাখা তাঁর চলার উপর ছড়িয়ে দিলেন। তাতে যোনা খুব খুশী হলেন।
7
কিন্তু পরের দিন ভোরে ঈশ্বরের ইচ্ছায় লতাটিকে পোকায় কেটে দিল। সেটি শুকিয়ে গেল।
8
সূর্য ওঠার পর ঈশ্বরের নির্দেশে পূর্ব দিক থেকে ‘লু’ বইতে লাগল। মাথার উপর সূর্যের প্রখর তাপ যেন আগুন ছড়াতে লাগল। যোনার চেতনা লোপ হবার উপক্রম হল। তিনি তখন মৃত্যুকামনা করে বললেন, বেঁচে থাকার চেয়ে আমার মরণই ভাল।
9
ঈশ্বর তাঁকে বললেন, লতাটি শুকিয়ে যাওয়ায় তোমার এত রাগ করা কি ঠিক হচ্ছে? যোনা বললেন, হ্যাঁ, রাগ হবারই কথা! এরপর আমি আর কিসের জন্য বাঁচব? আমার মরণই ভাল!
10
প্রভু পরমেশ্বর বললেন, তুমি এই লতাগাছটির জন্য কোন পরিশ্রম করনি, এর যত্নও করনি। রাতারাতি এটি বেড়ে উঠেছিল এবং পরের দিন শুকিয়ে গেছে। এর জন্য যদি তোমার এত দুঃখ হয়
11
তাহলে ভেবে দেখ, এই মহানগরী নীনবী, যার মধ্যে রয়েছে এক লক্ষ কুড়ি হাজারেরও বেশী মানুষ—যারা ন্যায়-অন্যায় বোঝে না, আর আছে অসংখ্য পশু, তাদের জন্য কি আমার মমতা থাকবে না?
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
All chapters:
1
2
3
4