bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Jonah 3
Jonah 3
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 4 →
1
প্রভু পরমেশ্বর আবার যোনাকে নির্দেশ দিয়ে বললেনঃ
2
মহানগরী নীনবীতে যাও। আমি তোমায় যা বলে দেব, সেই কথা ঘোষণা কর নগরবাসীর কাছে।
3
এবার যোনা প্রভু পরমেশ্বরের বাধ্য হয়ে নীনবীতে গেলেন। এক বিরাট নগরী এই নীনবী। এর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে তিন দিন লাগত।
4
যোনা নগরের মধ্যে দিয়ে এগিয়ে চলতে লাগলেন। একদিনের পথ গিয়ে ঘোষণা করলেনঃ চল্লিশ দিনের মধ্যে নীনবী ধ্বংস হবে।
5
নীনবীর অধিবাসীরা ঈশ্বরের কথায় বিশ্বাস করল। অনুতাপে দগ্ধ হয়ে তারা ঠিক করল, ছোট-বড় সকলে চট পরে উপবাস করবে।
6
নীনবীর রাজার কাছে এই সংবাদ পৌঁছালে তিনিও সিংহাসন ছেড়ে উঠে এলেন। রাজবেশ ত্যাগ করে চটের পোষাক পরে ভস্মস্তূপে গিয়ে বসলেন।
7
সারা নীনবী নগরে তিনি ঘোষণা করলেন, মহারাজ এবং তাঁর অমাত্যবৃন্দের নির্দেশ: মানুষ, পশু, গরু কিম্বা ভেড়ার পাল—কেউ-ই কিছু খাবে না, অন্ন-জল গ্রহণ করবে না।
8
মানুষ, পশু নির্বিশেষে সকলকেই চটের পোষাক পরতে হবে এবং সকলকে একাগ্র হয়ে ঈশ্বরকে ডাকতে হবে। প্রত্যেকে কুপথ পরিহার করুক এবং দুষ্কর্ম থেকে নিবৃত্ত হোক।
9
তাহলে হয়তো ঈশ্বর তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করবেন, প্রশমিত হবে তাঁর ভয়ঙ্কর ক্রোধ, আমাদের আর বিনাশ ঘটবে না।
10
ঈশ্বর তাদের আচরণ দেখলেন। তিনি দেখলেন, তারা কুপথ পরিত্যাগ করেছে। তখন ঈশ্বর তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করলেন, তাদের আর শাস্তি দিলেন না।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 4 →
All chapters:
1
2
3
4