bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Jonah 2
Jonah 2
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 3 →
1
মৎস্যের উদরে যোনার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে নিবেদিত প্রার্থনা:
2
দারুণ সঙ্কটে হে প্রভু পরমেশ্বর, আমি তোমাকে ডাকলাম, তুমি সাড়া দিলে আমার ডাকে। গভীর পাতালের মৃতলোক থেকে আমি আর্তনাদ করলাম, তুমি শুনলে আমার আকুতি।
3
তুমি সাগরের অতল গভীরে আমাকে নিক্ষেপ করেছিলে, অগাধ জলরাশি আমাকে গ্রাস করেছিল তোমারই সৃষ্ট সাগর তরঙ্গের ফেনিল উচ্ছ্বাস বয়ে গেল আমার উপর দিয়ে।
4
ভাবলাম, আমি নির্বাসিত হয়েছি তোমার সম্মুখ থেকে, আর কখনও দর্শন করতে পারব না তোমার পবিত্র মন্দির।
5
জলরাশি আমায় গ্রাস করল আমি ডুবে গেলাম অথৈ সাগরে আমার মাথায় জড়িয়ে গেল শৈবালদল।
6
আমি নেমে যাচ্ছিলাম মৃতলোকে, যেখান থেকে বেরিয়ে আসার সকল দুয়ার রুদ্ধ। কিন্তু তবুও হে প্রভু, আমার ঈশ্বর তুমিই আমাকে উদ্ধার করলে অন্ধকূপ থেকে।
7
আমার চেতনা লোপ করে মরণ যখন এগিয়ে আসছিল আমার দিকে তখন হে প্রভু পরমেশ্বর তোমাকে আমি স্মরণ করলাম, আমার মিনতি পৌঁছাল তোমার কাছে, তোমার পবিত্র মন্দিরে।
8
অসার প্রতিমার পূজা করে যারা, ত্যাগ করেছে তারা তোমায়।
9
কিন্তু আমি গাইব তোমার স্তব গান উৎসর্গ করব বলিদান তোমার চরণে পূর্ণ করব আমার সমস্ত মানত, একমাত্র প্রভুই করতে পারেন পরিত্রাণ।
10
তখন প্রভু পরমেশ্বরের নির্দেশে সেই মৎস্য যোনাকে সমুদ্র তীরে উদ্গীরণ করে দিল।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 3 →
All chapters:
1
2
3
4