bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Joshua 1
Joshua 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 2 →
1
প্রভু পরমেশ্বরের সেবক মোশির মৃত্যুর পর প্রভু পরমেশ্বর নূনের পুত্র মোশির সহকারী যিহোশূয়কে বললেন,
2
আমার দাস মোশি পরলোকগত, এখন তুমি উদ্যোগী হয়ে ইসরায়েলীয়দের নিয়ে জর্ডন পার হও এবং এদের যে দেশ আমি দেব সেই দেশে নিয়ে যাও।
3
যে যে স্থানে তোমরা পদার্পণ করবে সেগুলি সবই হবে তোমাদের। মোশিকে আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই অনুযায়ী আমি সেই সব স্থান তোমাদের দিয়েছি।
4
মরুপ্রান্তর থেকে লেবানন এবং মহানদী ইউফ্রেটিস পর্যন্ত হিত্তীয়দের সমগ্র অঞ্চল এবং অস্তাচলের দিকে মহাসিন্ধু পর্যন্ত এলাকা হবে তোমাদের দেশ।
5
কেউ কোনদিন তোমাকে প্রতিহত করতে পারবে না। আমি মোশির সঙ্গে যেমন ছিলাম তেমনি তোমার সঙ্গেও থাকব, আমি তোমাকে পরিত্যাগ করব না বা তোমার প্রচেষ্টা ব্যর্থ হতে দেব না।
6
তুমি দৃঢ় হও, সাহস সঞ্চয় কর, কারণ এদের পিতৃপুরুষদের কাছে যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি আমি দিয়েছি, তোমার মাধ্যমেই সেই দেশের অধিকার এরা লাভ করবে।
7
তুমি শুধু দৃঢ় হও ও সাহস কর। আমার দাস মোশি তোমাকে যে সমস্ত বিধান পালনের নির্দেশ দিয়েছে, সযত্নে সেগুলি পালন করো। এর বিন্দুমাত্র অন্যথা করো না। তাহলে তোমার যাত্রাপথে সর্বত্র সাফল্যলাভ করবে।
8
তোমার আরাধনায় এই বিধান পুস্তক নিত্য পাঠ করো, ধ্যান করো দিবারাত্র। এতে যা কিছু লেখা আছে, সযত্নে পালন করো। তাহলে তুমি উন্নতি লাভ করবে ও সব কাজে সফল হবে।
9
আমার আদেশ: তুমি দৃঢ় হও ও সাহস অবলম্বন কর, ভয় পেয়ো না কিম্বা নিরাশ হয়ো না, কারণ তুমি যেখানেই যাও না কেন আমি, তোমার আরাধ্য প্রভু পরমেশ্বর তোমার সঙ্গে আছি।
10
যিহোশূয় তখন জননায়কদের বললেন,
11
তোমরা ছাউনির মধ্যে যাও এবং লোকদের বল যেন তারা রসদ সংগ্রহ করে নেয় কারণ তিন দিনের মধ্যে তোমাদের জর্ডন পার হতে হবে এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের দিয়েছেন সেই দেশ অধিকার করার জন্য যাত্রা করতে হবে।
12
রূবেণ ও গাদ গোষ্ঠী এবং মনঃশি গোষ্ঠীর অর্ধাংশকে যিহোশূয় বললেন,
13
প্রভুর সেবক মোশির আদেশ স্মরণ কর। তিনি তোমাদের বলেছিলেন, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর বসতির জন্য এই এলাকা তোমাদের দেবেন এবং ঘুচিয়ে দেবেন সকল ক্লান্তি।
14
মোশি জর্ডনের পূর্বতীরে যে দেশ তোমাদের দিয়েছেন সেখানে তোমাদের পত্নীরা, নাবালক সন্তানসন্ততি ও পশুপাল থাকবে, কিন্তু তোমাদের মধ্যে যারা সক্ষম তারা সকলেই সশস্ত্র হয়ে তোমাদের জ্ঞাতিভাইদের পুরোভাগে যাবে এবং তাদের সাহায্য করবে।
15
তোমাদের আরাধ্য প্রভু পরমেশ্বর যখন তোমাদের মত তোমাদের জ্ঞাতিভাইদেরও স্বস্তি ও নিরাপত্তা দেবেন, তাঁর সেই প্রতিশ্রুত দেশ যখন তারা অধিকার করবে, তখন তোমরা জর্ডনের পূর্বতীরে উদয়াচলের দিকে প্রভুর সেবক মোশি তোমাদের যে দেশ নির্দিষ্ট করে দিয়েছেন, সেই দেশে তোমরা ফিরে আসবে এবং ভোগদখল করবে।
16
তারা যিহোশূয়কে বলল, আপনার সমস্ত আদেশ আমরা পালন করব, যখন যেখানে পাঠাবেন আমরা সেখানেই যাব।
17
মোশির সমস্ত নির্দেশ আমরা যেমন পালন করতাম তেমনি আপনার নির্দেশও পালন করব। আপনার আরাধ্য প্রভু পরমেশ্বর যেমন মোশির সঙ্গে ছিলেন, তেমনি আপনার সঙ্গেও থাকুন।
18
আপনার নির্দেশের বিরোধিতা যে করবে বা আপনার কথা যে অমান্য করবে তার মৃত্যুদণ্ড হবে। আপনি দৃঢ় হোন ও সাহস অবলম্বন করুন।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24