bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Joshua 4
Joshua 4
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 5 →
1
সমগ্র জাতি এইভাবে জর্ডন পার হয়ে যাওয়ার পর প্রবু পরমেশ্বর যিহোশূয়কে বললেন,
2
তোমরা প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে মোট বারো জন লোককে বেছে নাও।
3
তাদের নির্দেশ দাও যেন তারা জর্ডনের মাঝখানে যেখানে যাজকেরা স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে বারোটি প্রস্তর খণ্ড সংগ্রহ করে তোমরা যেখানে আজ রাত্রিযাপন করবে, সেখানে নিয়ে গিয়ে রাখে।
4
যিহোশূয় ইসরায়েলীদের প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে বারো জনকে নিযুক্ত করলেন।
5
তিনি তাদের ডেকে বললেন, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকের সম্মুখে জর্ডনের মাঝামাঝি গিয়ে ইসরায়েলীদের প্রত্যেক গোষ্ঠীর নামে তোমরা প্রত্যেকে একটি করে পাথর কাঁধে করে বয়ে নিয়ে এস।
6
এগুলি তোমাদের কাছে স্মারকচিহ্ন স্বরূপ থাকবে, উত্তরকালে তোমাদের সন্তানসন্ততিরা যখন এই পাথরগুলির তাৎপর্য জানতে চাইবে,
7
তোমরা তখন, প্রভু পরমেশ্বরের সিন্দুক জর্ডন অতিক্রম করার সময় কিভাবে জর্ডনের জল বিভক্ত হয়ে গিয়েছিল সেই কথা তাদের বলবে। এই পাথরগুলি চিরকাল ইসরায়েলীদের কাছে স্মারকচিহ্ন হয়ে থাকবে।
8
ইসরায়েলীরা যিহোশূয়ের নির্দেশ পালন করল। প্রভু পরমেশ্বর যিহোশূয়কে যেমন বলেছিলেন সেই অনুযায়ী তারা ইসরায়েলীদের দ্বাদশ গোষ্ঠীর নামে বারোটি পাথর জর্ডনের মাঝখান থেকে সংগ্রহ করল এবং সেগুলি বয়ে এনে তাদের রাত্রিযাপনের জায়গায় রাখল।
9
জর্ডনের মাঝখানে যেখানে প্রভুর চুক্তি সিন্দুক বাহক যাজকেরা স্থির হয়ে দাঁড়িয়েছিল, যিহোশূয় সেখানেও বারোটি পাথর স্থাপন করলেন। সেগুলি আজও সেখানে রয়েছে।
10
মোশি যিহোশূয়কে যে সব নির্দেশ দিয়েছিলেন এবং প্রভু পরমেশ্বরও যিহোশূয়কে যে সব কথা ইসরায়েলীদের কাছে বলবার জন্য নির্দেশ দিয়েছিলেন তা পূর্ণ না হওয়া পর্যন্ত সিন্দুকবাহী যাজকেরা জর্ডনের মাঝখানে দাঁড়িয়ে রইল, আর লোকেরা খুব তাড়াতাড়ি নদী পার হয়ে গেল।
11
এই ভাবে সমস্ত লোক পার হয়ে যাওয়ার পর প্রবু পরমেশ্বরের চুক্তি সিন্দুক বাহক যাজকেরা নদী পার হয়ে জনতার পুরোভাগে গেল।
12
মোশির নির্দেশ অনুযায়ী রূবেণ ও গাদ গোষ্ঠী এবং মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোকজন সশস্ত্র হয়ে বাকী ইসরায়েলীদের পুরোভাগে পার হয়ে গেল।
13
যুদ্ধ করতে সক্ষম প্রায় চল্লিশ হাজার লোক প্রভু পরমেশ্বরের সাক্ষাতে নদী পার হয়ে যিরিহো উপত্যকায় যুদ্ধ করতে গেল।
14
সেই দিন প্রভু ইসরায়েলীদের সকলের সামনে যিহোশূয়কে গৌরবান্বিত করলেন, ফলে লোকেরা মোশিকে যেমন শ্রদ্ধা করত, যিহোশূয়ের জীবদ্দশায় তাঁকেও তেমনি শ্রদ্ধা করতে লাগল।
15
প্রভু পরমেশ্বর যিহোশূয়কে বললেন,
16
তুমি প্রভুর চুক্তিসিন্দুক বাহক যাজকদের জর্ডন থেকে উঠে আসতে বল।
17
যিহোশূয় তখন সেই যাজকদের জর্ডন থেকে উঠে আসার নির্দেশ দিলেন।
18
জর্ডন থেকে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক বাহক যাজকেরা উঠে এলেন। তাঁরা শুকনো মাটিতে পদার্পণ করার সঙ্গে সঙ্গে জর্ডনের জল আগের জায়গায় ফিরে এল এবং আগের মতই দুইকূল প্লাবিত করল।
19
ইসরায়েলীরা প্রথম মাসের দশ তারিখে জর্ডন পার হয়ে যিরিহোর পূর্বপ্রান্তে গিল্গলে এসে শিবির স্থাপন করল।
20
তারা জর্ডন থেকে যে বারোটি পাথর খণ্ড বয়ে এনেছিল, যিহোশূয় সেগুলি গিল্গলে স্থাপন করলেন।
21
তিনি ইসরায়েলীদের বললেন, উত্তরকালে তোমাদের সন্তানসন্ততি যখন তাদের পিতাদের জিজ্ঞাসা করবে, এই পাথরগুলির তাত্পর্য কি?
22
তখন তোমরা তাদের বলবে, ইসরায়েলীরা জর্ডন নদীর বুকে শুকনো পথ দিয়ে পার হয়ে এসেছিল।
23
আমরা পার হয়ে না যাওয়া পর্যন্ত তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যেমন লোহিত সাগর শুকিয়ে ফেলেছিলেন, তেমনি তোমাদের সামনেও জর্ডনের জল তিনি শুকিয়ে ফেললেন।
24
এর দ্বারা পৃথিবীর সর্বজাতি জানবে যে প্রভু পরমেশ্বরের হস্ত মহাপরাক্রমশালী এবং তোমরা চিরকাল তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভক্তি ও সম্ভ্রম করবে।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24