bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Joshua 5
Joshua 5
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 6 →
1
জর্ডনের পশ্চিমতীরবাসী ইমোরীদের রাজারা এবং সমুদ্রের নিকটবর্তী কনানীদের রাজারা যখন শুনতে পেলেন যে ইসরায়েলীরা নদী পার না হওয়া পর্যন্ত প্রভু পরমেশ্বর তাদের সামনে জর্ডনের জল শুকিয়ে ফেলেছিলেন তখন তাঁরা সন্ত্রস্ত হয়ে উঠলেন। ইসরায়েলীদের সামনে দাঁড়াবার সাহস তাঁদের হল না।
2
প্রভু পরমেশ্বর এই সময়ে যিহোশূয়কে বললেন, তুমি চকমকি পাথরের ছুরি তৈরী করে ইসরায়েলীদের দ্বিতীয় বার সুন্নত করাও।
3
যিহোশূয় চকমকি পাথরের ছুরি তৈরী করে অগ্রত্বক্ পর্বত -এর কাছে ইসরায়েলী পুরুষদের সুন্নত সংস্কার করালেন।
4
যিহোশূয় তাদের সুন্নত সংস্কার করালেন এই জন্য যে মিশর থেকে যুদ্ধ করতে সক্ষম যে সব পুরুষ বেরিয়ে এসেছিল তারা আসার পথে প্রান্তরে থাকতেই মারা গিয়েছিল।
5
তাদের সকলেরই সুন্নত সংস্কার হয়েছিল, কিন্তু মিশর ত্যাগ করার পর যাত্রাপতে প্রান্তরে যাদের জন্ম হয়েছিল তাদের কারও সু্ন্নত সংস্কার পালন করা হয় নি।
6
যে সব যোদ্ধা মিশর থেকে বেরিয়ে এসেছিল তারা প্রভু পরমেশ্বরের নির্দেশ অমান্য করায় তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত ইসরায়েলীরা চল্লিশ বছর প্রান্তরে ঘুরে বেড়িয়েছিল। কারণ সুজলা শুফলা যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি প্রভু পরমেশ্বর তাদের পিতৃপুরুষদের কাছে দিয়েছিলেন সেই দেশ তিনি তাদের কাউকে দেখতে দেবেন না বলে শপথ করেছিলেন।
7
তাদের পরিবর্তে তাদের যে সন্তানসন্ততিদের তিনি লালন-পালন করছিলেন যিহোশূয় তাদেরই সুন্নত করিয়েছিলেন, কারণ যাত্রাপথে তাদের সুন্নত করা হয় নি।
8
সমগ্র জাতির সুন্নতকরণ সম্পন্ন হওয়ার পর সকলে সুস্থ না হওয়া পর্যন্ত যে যার নিজের শিবিরেই রইল।
9
প্রভু পরমেশ্বর তখন যিহোশূয়কে বললেন, মিশরীদের দেওয়া যে কলঙ্ক তোমাদের ছিল তা আমি আজ অপসারণ করলাম। সেই জন্যই ঐ জায়গাটি আজও গিল্গল নামে পরিচিত।
10
ইসরায়েলীরা গিল্গলে শিবির স্থাপন করল এবং সেই মাসের চৌদ্দ তারিখে সন্ধ্যায় যিরিহো উপত্যকায় তারণোত্সব পালন করল।
11
তারণোৎসবের পরের দিন তারা সেই দেশে উৎপন্ন শস্যের তৈরী খামিরবিহীন রুটি ও ভাজা শস্য ভোজন করল।
12
প্রথম যে দিন তারা সেই দেশের উত্পন্ন শস্য আহার করল, সেই দিন থেকেই মান্না বর্ষণ বন্ধ হয়ে গেল। সেই বছর থেকে তারা কনান দেশের উত্পন্ন ফসল ভোগ করতে শুরু করল।
13
যিরিহোর কাছে থাকার সময় একদিন যিহোশূয় দেখলেন, তাঁর সামনে এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন, হাতে তাঁর উন্মুক্ত তরবারি। যিহোশূয় তাঁর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাদের পক্ষে? না আমাদের শত্রুদের পক্ষে?
14
তিনি বললেন, না, আমি প্রভু পরমেশ্বরের সেনাবাহিনীর অধিনায়ক রূপে এখানে উপস্থিত হয়েছি। যিহোশূয় তখন মাটিতে উবুড় হয়ে পড়ে তাঁকে প্রণিপাত করে বললেন, এ দাসের প্রতি প্রভুর কি আদেশ বলুন?
15
প্রভু পরমেশ্বরের সেনাবাহিনীর অধিনায়ক যিহোশূয়কে বললেন, ‘তোমার পা থেকে জুতো খুলে ফেল, কারণ তুমি এক পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছ। যিহোশূয় তাঁর আদেশ পালন করলেন।
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 6 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24