bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Joshua 9
Joshua 9
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 10 →
1
জর্ডনের পশ্চিম পারের পার্বত্য অঞ্চল সমতলভূমি এবং লেবানন পর্যন্ত বিস্তৃত সমুদ্রতীরবর্তী অঞ্চলের নৃপতিরা এবং হিত্তীয়, ইমোরী, কনানী, পরিষী, হিব্বীয় ও যিবুষী জাতির লোকেরা এই সংবাদ শোনার পর
2
সকলে একমত হয়ে যিহোশূয় এবং ইসরায়েলীদের সঙ্গে যুদ্ধ করার জন্য একত্র হলেন।
3
কিন্তু যিরিহো এবং অয় নগর দুটির যে দশা যিহোশূয় করেছিলেন, তা শোনার পর গিবিয়োনের অধিবাসীরা একটা চাতুরী করল।
4
তারা ছদ্মবেশ ধারণ করে নিজেদের গাধার পিঠে পুরানো বস্তা, দ্রাক্ষারস রাখার জন্য ছেঁড়া তালি দেওয়া চামড়ার থলি চাপাল।
5
পুরানো তালি দেওয়া জুতো এবং পুরানো পোশাক পরল ও শুকনো ছাতা পড়া রুটির রসদ সঙ্গে নিল।
6
তারপর তারা গিল্গলে যিহোশূয়ের শিবিরে গিয়ে তাঁকে ও ইসরায়েলীদের বলল, আমরা অনেক দূর দেশ থেকে আপনাদের কাছে সন্ধিপ্রস্তাব নিয়ে এসেছি।
7
ইসরায়েলীরা সেই হিব্বীয় লোকদের বলল, তোমরা মনে হয় আমাদের কাছাকাছিই বাস কর, তাহলে তোমাদের সঙ্গে আমাদের সন্ধির কি দরকার?
8
তারা যিহোশূয়কে বলল, আমরা আপনার দাস। যিহোশূয় তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? কোথা থেকে এসেছ?
9
তারা বলল, আপানার এই দাসেরা আপানার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের নাম শুনে অনেক দূর দেশ থেকে এসেছে। তাঁর খ্যাতি, মিশরে তিনি যে সব অলৌকিক কাজ করেছেন,
10
এবং জর্ডনের ওপারে ইমোরীদের দুই রাজা, হিষ্বোণের অধিপতি সিহোন এবং অষ্টারোৎ নিবাসী বাশানের অধিপতি ওগের যে দশা করেছেন, তা সবই আমরা শুনেছি।
11
আমাদের প্রবীণ নেতারা ও দেশবাসী সকলে আমাদের বলল, তোমরা পথের রসদ সঙ্গে নিয়ে ওঁদের সঙ্গে সাক্ষাৎ করতে যাও এবং ওঁদের বল যে আমরা ওঁদের দাস, ওঁরা যেন দয়া করে আমাদের সঙ্গে সন্ধি করেন।
12
আপনাদের কাছে রওনা হওয়ার দিন আমরা বাড়ি থেকে টাট্কা রুটি নিয়ে বেরিয়ে ছিলাম, কিন্তু এই দেখুন সেই রুটিগুলো এখন শুকিয়ে গেছে এবং ছাতা পড়েছে।
13
যে চামড়ার থলিগুলোতে দ্রাক্ষারস ভরেছিলাম সেগুলি নতুন ছিল। কিন্তু দেখুন, এখন সব ছিঁড়ে গেছে। সুদীর্ঘ যাত্রাপথে আমাদের জামাকাপড় ও জুতোও জীর্ণ হয়ে গেছে।
14
ইসরায়েলীরা তখন তাদের কাছে থেকে কিছু রসদ নিল, কিন্তু তারা প্রভু পরমেশ্বরের নির্দেশ জানতে চাইল না।
15
যিহোশূয় তাদের সরল মনেই গ্রহণ করলেন এবং তাদের প্রাণরক্ষার প্রতিশ্রুতি দিয়ে তাদের সঙ্গে সন্ধি স্থাপন করলেন। জনমণ্ডলীর নেতারাও তাদের সমর্থন করে শপথ করলেন।
16
সন্ধিস্থাপন করার তিন দিন পরে ইসরায়েলীরা জানতে পারল যে ঐ লোকগুলো তাদের প্রতিবেশী এবং তাদের কাছাকাছিই বসবাস করে।
17
ইসরায়েলীরা তখন রওনা হল এবং তৃতীয় দিনে তাদের নগরগুলির কাছে উপস্থিত হল। এই নগরগুলি হল গিবিয়োন, কফিরা, বেরোৎ ও কিরিয়াত-জিয়ারিম।
18
ইসরায়েলী জনমণ্ডলীর নেতারা ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের নামে তাদের কাছে শপথ করেছিলেন বলে ইসরায়েলীরা তাদের হত্যা করল না কিন্তু জনতা নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ জানাতে লাগল।
19
নেতারা তখন সমবেত জনতাকে বললেন, আমরা ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের নামে ওদের কাছে শপথ করেচি সুতরাং এখন আমরা ওদের স্পর্শ করতে পারি না।
20
আমরা ওদের জীবন রক্ষা করব কারণ তা না হলে ওদের কাছে আমরা যে শপথ করেছি তার জন্য আমাদের উপর প্রভুর ক্রোধ নেমে আসবে।
21
ওরা বেঁচে থাকুক, তবে ওরা আমাদের জনমণ্ডলীর জন্য জল তুলবে ও কাঠ কুড়াবে। নেতাদের এ কথায় জনতা সম্মত হল।
22
যিহোশূয় গিবিয়োনীদের ডাকিয়ে এনে বললেন, তোমরা আমাদের সঙ্গে এ ছলনা করলে কেন? তোমরা বলেছ যে তোমরা অনেক দূরে থাক, কিন্তু তোমরা তো আমাদের কাছাকাছিই বাস কর।
23
এই জন্য তোমরা অভিশপ্ত হলে, তোমরা চিরকাল আমার ঈশ্বরের মন্দিরের জন্য কাঠ কুড়াবে ও জল তুলবে। এই দাসত্ব থেকে তোমরা কখনও মুক্তি পাবে না।
24
তারা যিহোশূয়কে বলল, আমরা শুনেছিলাম যে আপনার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এই দেশের সমস্ত অধিবাসীকে নিঃশেষে ধ্বংস করে এই দেশ আপনাদের দেওয়ার সুনিশ্চিত নির্দেশ মোশিকে দিয়েছিলেন। আপনাদের ভয়ে প্রাণের দায়ে আমরা তাই এ কাজ করেছি।
25
আমরা এখন আপনার হাতের মুঠোয়। আপনি যা ভাল ও ন্যায্য মনে করেন আমাদের প্রতি তা-ই করুন।
26
যিহোশূয় ইসরায়েলীদের হাত থেকে তাদের রক্ষা করলেন। তারা তাদের প্রাণে মারল না।
27
কিন্তু সেইদিন থেকে তিনি তাদের প্রভু পরমেশ্বরের ও জনমণ্ডলীর জন্য জল তোলা ও কাঠ সংগ্রহের কাজে নিযুক্ত করলেন। তারা আজও প্রভুর পীঠস্থানে সেই কাজ করছে।
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 10 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24