bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
/
Ezekiel 13
Ezekiel 13
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 14 →
1
তখন প্রভুর বাক্য আমার কাছে এল| তিনি বললেন,
2
“মনুষ্যসন্তান, তুমি আমার হয়ে ইস্রায়েলের ভাববাদীদের অবশ্য এই কথা বলবে| এই সব ভাববাদীরা প্রকৃতপক্ষে আমার হয়ে কথা বলে না| এই সব ভাববাদীরা নিজেরা যা বলতে চায় তাই-ই বলে| তাই তুমি তাদের অবশ্যই এই কথা বোলো, ‘প্রভুর এই বার্তা শোন!
3
প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন| ওহে মূর্খ ভাববাদীরা, তোমাদের প্রতি অমঙ্গল ঘটবে| তোমরা নিজের নিজের আত্মার অনুগমণ করছ| তোমরা দর্শনে প্রকৃতপক্ষে যা দেখছ তা লোকদের কাছে বলছ না|’
4
“‘ইস্রায়েল তোমার ভাববাদীরা পোড়ো বাড়ীর মধ্যে দৌড়ে যাওয়া শিয়ালের মতো হবে|
5
তোমরা ভাঙ্গা প্রাচীরের কাছে সৈন্য মোতায়েন করনি| ইস্রায়েল পরিবারকে রক্ষা করতে প্রাচীর তৈরী করনি| তাই যখন প্রভুর কাছ থেকে শাস্তির দিন নেমে আসবে তোমরা যুদ্ধে হারবে|
6
“‘মিথ্যা ভাববাদীরা বলে তারা দর্শন দেখেছে| তারা তাদের জাদু করে মিথ্যে মিথ্যে ওসব ঘটবে বলে বলেছে| তারা বলে প্রভুই তাদের পাঠিয়েছেন – কিন্তু তা মিথ্যা কথা| তারা এখনই তাদের মিথ্যা কথা সফল হবে ভেবে বসে আছে|
7
“‘মিথ্যা ভাববাদীর দল, তোমাদের দেখা দর্শন সত্যি নয়| তোমরা তোমাদের জাদু ব্যবহার করে ভবিষ্যতে কি ঘটবে বলেছ| সব মিথ্যে কথা| তোমরা বলেছ প্রভুই ঐসব কথা বলেছেন| কিন্তু আমি তোমাদের কোন কথাই বলিনি!’”
8
তাই এখন প্রভু, আমার সদাপ্রভু বলেন, “তোমরা মিথ্যে কথা বলেছ| তোমাদের দেখা দর্শন সত্যি নয়| তাই আমি এখন তোমাদের বিরুদ্ধে!” প্রভু, আমার সদাপ্রভু এইগুলো বলেছেন|
9
প্রভু বলেন, “যে সব ভাববাদী মিথ্যা দর্শন দেখেছে ও মিথ্যা বলেছে আমি তাদের শাস্তি দেব| আমি তাদের আমার প্রজাদের মধ্য থেকে উচ্ছেদ করব| ইস্রায়েলের পরিবারের নামের তালিকায় তাদের নাম থাকবে না| তারা কখনও ইস্রায়েল দেশে আর আসবে না| তখন তোমরা জানবে আমিই প্রভু এবং সদাপ্রভু!
10
“বার বার ঐসব ভাববাদীরা আমার প্রজাদের কাছে মিথ্যা বলেছে| ঐ ভাববাদীরা বলেছে শান্তি আসছে, কিন্তু শান্তি আসেনি| প্রাচীর মেরামত করে লোকদের যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত| কিন্তু তারা ভাঙ্গা প্রাচীরে কেবল চুনকাম করেছে|
11
ওদের বলো যে আমি শিলা ও প্রবল বৃষ্টি পাঠাব| বাতাস প্রবলভাবে বইবে আর ঘূর্ণিঝড় আসবে| তখন প্রাচীর ভেঙ্গে পড়বে|
12
প্রাচীর ভেঙ্গে পড়লে লোকে ভাববাদীদের জিজ্ঞেস করবে, ‘চুনকাম করা দেওয়ালের কি হল?’”
13
প্রভু আমার সদাপ্রভু বলেন, “আমি রোধন্বত এবং তোমাদের বিরুদ্ধে ঝড় পাঠাব| রোধ আমি প্রবল বৃষ্টি পাঠাব| ক্রোধ আমি আকাশ থেকে শিলা বৃষ্টি পাঠাব এবং তোমাদের সম্পূর্ণভাবে ধ্বংস করব|
14
তোমরা দেওয়ালে চুনকাম করেছ কিন্তু আমি সমস্ত দেওয়ালটাকেই ধ্বংস করব| আমি তা মাটিতে ফেলে দেব| সেই প্রাচীর তোমাদের ওপরেই পড়বে| তখন তোমরা জানবে যে আমিই প্রভু|
15
আমি সেই প্রাচীরের প্রতি ও যে লোকরা তার ওপর প্রলেপ লাগিয়েছে, তাদের প্রতি আমার রোধ প্রকাশ শেষ করব| সেখানে আমি বলব, ‘দেওয়ালও নেই আর তার ওপর প্রলেপ লাগানোরও কেউ নেই|’
16
“ইস্রায়েলের মিথ্যা ভাববাদীদের প্রতি ঐ সবকিছুই ঘটবে| ঐ ভাববাদীরা জেরুশালেমের লোকদের কাছে কথা বলে| ঐ ভাববাদীরা বলে শান্তি হবে কিন্তু শান্তি হয় না|” প্রভু আমার সদাপ্রভু ঐসব কথা বলেছেন|
17
ঈশ্বর বলেছেন, “মনুষ্যসন্তান, ইস্রায়েলের ভাববাদিনীদের দিকে দেখ| ঐ সমস্ত ভাববাদিনীরা আমার হয়ে কথা বলে না| তারা নিজেরা যা চায় তাই বলে| তাই তুমি অবশ্যই আমার হয়ে তাদের বিরুদ্ধে কথা বলবে| তুমি অবশ্যই এই সব কথা তাদের বলবে|
18
‘প্রভু, আমার সদাপ্রভু এই সব কথা বলেন: ভাববাদিনীরা, তোমাদের প্রতি অমঙ্গল ঘটবে| লোকদের হাতে বাঁধার জন্য তোমরা কাপড়ের তাবিজ বানিয়েছ, লোকদের মাথায় বাঁধ্বার জন্য তোমরা একটি বিশেষ মাথার পাগড়ী তৈরী কর| তোমরা বলে থাক ঐসব জিনিসের যাদুর মত ক্ষমতা রয়েছে| যেন তোমরা অন্য লোকদের জীবন চালনা করতে পার| কেবল নিজেদের প্রাণ বাঁচাতে তোমরা ঐসব লোকদের ফাঁদে ফেল!
19
তোমরা লোকদের ভাবতে শেখাও যে আমার আদৌ কোন গুরুত্ব নেই| কয়েক মুঠো বার্লি ও রুটির টুকরোর জন্য তোমরা আমাকে অসম্মান কর? তোমরা আমার প্রজাদের কাছে মিথ্যা বল আর তারাও মিথ্যা কথা শুনতে ভালোবাসে| যাদের বাঁচা উচিত তাদের তোমরা মেরে ফেল আর যাদের মৃত্যু হওয়া উচিৎ তাদের তোমরা বাঁচাও|
20
তাই প্রভু আমার সদাপ্রভু তোমাদের এই কথা বলেন: তোমরা ঐসব কাপড়ের তাবিজ লোকদের ফাঁদে ফেলতে তৈরী করে থাকো| কিন্তু আমি তাদের মুক্ত করব| তোমাদের হাত থেকে ঐসব তাবিজ ছিঁড়ে নেব, আর লোকরা মুক্ত হবে| তারা ফাঁদ থেকে উড়ে যাওয়া পাখীর মত হবে!
21
আর আমি ঐসব মাথার আবরণ ছিঁড়ে তোমাদের হাত থেকে আমার প্রজাদের বাঁচাব| ঐ লোকরা তোমাদের ফাঁদ থেকে পালাবে আর তোমরা জানবে যে আমিই প্রভু|
22
“‘তোমরা ভাববাদীরা মিথ্যা কথা বল| তোমাদের মিথ্যা ভালো লোকদের আঘাত করে| ঐসব ভাল লোকেদের আমি আঘাত করতে চাইনি! তোমরা মন্দ লোকদের পক্ষ সমর্থন কর আর তাদের খারাপ কাজ করতে উৎসাহ দাও যাতে তাদের প্রাণহানি হয়|
23
তাই তোমরা আর অযথা দর্শন দেখবে না, আর জাদু করবে না| আমি আমার প্রজাদের তোমাদের হাত থেকে বাঁচাব| আর তোমরা জানবে যে আমিই প্রভু|’”
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 14 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48