bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
1 Chronicles 15
1 Chronicles 15
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 16 →
1
দাউদ-শহরে নিজের জন্য ঘর-বাড়ী তৈরী করবার পর দাউদ আল্লাহ্র সিন্দুকের জন্য একটা জায়গা প্রস্তুত করে সেখানে একটা তাম্বু খাটালেন।
2
তারপর তিনি বললেন, “আল্লাহ্র সিন্দুক লেবীয়রা ছাড়া আর কেউ বহন করবে না, কারণ মাবুদের সিন্দুক বহন করবার জন্য এবং চিরকাল তাঁর এবাদত-কাজ করবার জন্য মাবুদ তাদেরই বেছে নিয়েছেন।”
3
মাবুদের সিন্দুকের জন্য দাউদ যে জায়গা প্রস্তুত করেছিলেন সেখানে সিন্দুকটি আনবার জন্য তিনি সমস্ত বনি-ইসরাইলদের এক জায়গায় জমায়েত করলেন।
4
তিনি হারুনের বংশের যে লোকদের ও যে লেবীয়দের ডেকে জমায়েত করলেন তাঁরা হলেন:
5
কহাতের বংশের লোকদের মধ্য থেকে নেতা ঊরীয়েল এবং আরও একশো বিশজন লোক;
6
মরারির বংশের লোকদের মধ্য থেকে নেতা অসায় এবং আরও দু’শো বিশজন লোক;
7
গের্শোনের বংশের লোকদের মধ্য থেকে নেতা যোয়েল এবং আরও একশো ত্রিশজন লোক;
8
ইলীষাফণের বংশের লোকদের মধ্য থেকে নেতা শময়িয় এবং আরও দু’শো জন লোক;
9
হেবরনের বংশের লোকদের মধ্য থেকে নেতা ইলীয়েল এবং আরও আশিজন লোক;
10
উষীয়েলের বংশের লোকদের মধ্য থেকে নেতা অম্মীনাদব এবং আরও একশো বারোজন লোক।
11
তারপর দাউদ ইমাম সাদোক ও অবিয়াথরকে এবং লেবীয় ঊরীয়েল, অসায়, যোয়েল, শময়িয়, ইলীয়েল ও অম্মীনাদবকে ডেকে পাঠালেন।
12
তিনি তাঁদের বললেন, “আপনারা হলেন লেবি-গোষ্ঠীর বিভিন্ন বংশের নেতা; আপনারা ও আপনাদের সংগী লেবীয়রা নিজেদের পবিত্র করে নেবেন, যাতে যে জায়গা আমি প্রস্তুত করে রেখেছি সেই জায়গায় আপনারা ইসরাইলের মাবুদ আল্লাহ্র সিন্দুকটি এনে রাখতে পারেন।
13
প্রথমবার আপনারা সেটি আনেন নি বলে আমাদের উপর আমাদের মাবুদ আল্লাহ্ রাগে জ্বলে উঠেছিলেন। তাঁর হুকুম অনুসারে কিভাবে সেটি আনতে হবে আমরা তাঁর কাছে তা জানতে চাই নি।”
14
এতে ইমামেরা ও লেবীয়রা নিজেদের পবিত্র করে নিলেন যাতে তাঁরা ইসরাইলের মাবুদ আল্লাহ্র সিন্দুকটি নিয়ে আসতে পারেন।
15
মাবুদের নির্দেশ মত মূসার হুকুম অনুসারে লেবীয়রা আল্লাহ্র সিন্দুকটি বহন করবার ডাণ্ডা কাঁধের উপর নিয়ে সেটি নিয়ে আসলেন।
16
দাউদ লেবীয়দের নেতাদের বললেন যে, তারা যেন বাদ্যযন্ত্র, অর্থাৎ বীণা, সুরবাহার ও করতাল বাজিয়ে আনন্দের কাওয়ালী গাইবার জন্য তাঁদের কাওয়াল ভাইদের নিযুক্ত করেন।
17
কাজেই লেবীয়রা যোয়েলের ছেলে হেমনকে ও তাঁর বংশের লোকদের মধ্য থেকে বেরিখিয়ের ছেলে আসফকে এবং তাঁদের গোষ্ঠী-ভাই মরারীয়দের মধ্য থেকে কূশায়ার ছেলে এথনকে নিযুক্ত করলেন।
18
তাঁদের সংগে নিযুক্ত করা হল তাঁদের বংশের দ্বিতীয় শ্রেণীর ইমামদের। তারা হল জাকারিয়া, বেন, যাসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, বনায়, মাসেয়, মত্তিথিয়, ইলীফলেহূ, মিক্নেয় এবং ওবেদ-ইদোম ও যিয়ীয়েল নামে দরজার দু’জন পাহারাদার।
19
ব্রোঞ্জের করতাল বাজাবার ভার পড়ল কাওয়াল হেমন, আসফ ও এথনের উপর।
20
উঁচু সুরে বীণা বাজাবার ভার পড়ল জাকারিয়া, অসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, মাসেয় ও বনায়ের উপর।
21
নীচু সুরে সুরবাহার বাজাবার ভার পড়ল মত্তিথিয়, ইলীফলেহূ, মিক্নেয়, ওবেদ-ইদোম, যিয়ীয়েল ও অসসিয়ের উপর।
22
কাওয়ালী পরিচালনার ভার পড়ল লেবীয় নেতা কননিয়ের উপর। তিনি কাওয়ালীর ওস্তাদ ছিলেন বলে তাঁর উপর সেই দায়িত্ব পড়েছিল।
23
সিন্দুকটি পাহারা দেবার ভার পড়ল বেরিখিয়, ইল্কানা, ওবেদ-ইদোম ও যিহিয়ের উপর। আল্লাহ্র সিন্দুকের সামনে শিংগা বাজাবার ভার পড়ল ইমাম শবনিয়, যিহোশাফট, নথনেল, অমাসয়, জাকারিয়া, বনায় ও ইলীয়েষরের উপর।
25
এর পরে দাউদ, ইসরাইলের বৃদ্ধ নেতারা আর সৈন্যদলের হাজার সৈন্যের সেনাপতিরা আনন্দ করতে করতে ওবেদ-ইদোমের বাড়ী থেকে মাবুদের সেই সাক্ষ্য-সিন্দুকটি আনবার জন্য গেলেন।
26
যে লেবীয়রা মাবুদের সাক্ষ্য-সিন্দুকটি বয়ে আনছিল আল্লাহ্ তাদের পরিচালনা করেছিলেন বলে সাতটা বলদ ও সাতটা ভেড়া কোরবানী দেওয়া হল।
27
সিন্দুক বহনকারী লেবীয়রা, কাওয়ালেরা এবং কাওয়ালীর দলের পরিচালক কননিয় মসীনার পাতলা কাপড়ের পোশাক পরেছিল। দাউদও মসীনার পাতলা কাপড়ের পোশাক এবং মসীনার এফোদ পরেছিলেন।
28
এইভাবে সমস্ত বনি-ইসরাইলরা চিৎকার করতে করতে এবং শিংগা, তূরী, করতাল, বীণা ও সুরবাহার বাজাতে বাজাতে মাবুদের সাক্ষ্য-সিন্দুকটি জেরুজালেমে নিয়ে আসল।
29
মাবুদের সাক্ষ্য-সিন্দুকটি দাউদ-শহরে ঢুকবার সময় তালুতের মেয়ে মীখল জানালা দিয়ে তা দেখলেন। বাদশাহ্ দাউদকে নাচতে ও আনন্দ করতে দেখে তিনি মনে মনে দাউদকে তুচ্ছ করলেন।
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 16 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29