bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
1 Chronicles 4
1 Chronicles 4
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 5 →
1
এহুদার বংশের লোকেরা হল পেরস, হিষ্রোণ, কর্মী, হূর ও শোবল।
2
শোবলের ছেলে রায়া, রায়ার ছেলে যহৎ এবং যহতের ছেলে অহূময় ও লহদ। এরা ছিল সরাথীয় বংশের লোক।
3
যে লোক ঐটম গ্রাম গড়ে তুলেছিল তার ছেলেরা হল যিষ্রিয়েল, যিশ্মা ও যিদ্বশ। তাদের বোনের নাম ছিল হৎসলিল-পোনী।
4
পনূয়েলের ছেলে গাদোর ও এশরের ছেলে হূশ। এরা সবাই ইফ্রাথার বড় ছেলে হূরের বংশের লোক। হূর বেথেলহেম গ্রাম গড়ে তুলেছিল।
5
তকোয় গ্রামটা যে গড়ে তুলেছিল সেই অস্হূরের দু’জন স্ত্রীর নাম ছিল হিলা ও নারা।
6
নারার গর্ভে অহুষম, হেফর, তৈমিনি ও অহষ্টরির জন্ম হয়েছিল। এরা ছিল নারার ছেলে।
7
হিলার ছেলেরা হল সেরৎ, যিৎসোহর ও ইৎনন।
8
কোষের ছেলেরা হল আনূব ও সোবেবা। কোষ ছিল হারুমের ছেলে অহর্হলের বংশের পূর্বপুরুষ।
9
যাবেষ তাঁর ভাইদের চেয়ে আরও সম্মানিত লোক ছিলেন। তাঁর মা তাঁর এই নাম রেখে বলেছিলেন, “আমি খুব কষ্টে তাকে জন্ম দিয়েছি।”
10
যাবেষ ইসরাইলের আল্লাহ্কে ডেকে বলেছিলেন, “তুমি আমাকে দোয়া কর আর আমার সম্পত্তি বাড়িয়ে দাও। তোমার শক্তি আমার সংগে সংগে থাকুক এবং সমস্ত বিপদ থেকে তুমি আমাকে রক্ষা কর যাতে আমি কষ্ট না পাই।” আর আল্লাহ্ তাঁর অনুরোধ রক্ষা করলেন।
11
শূহের ভাই কলূবের ছেলে মহীর, মহীরের ছেলে ইষ্টোন আর ইষ্টোনের ছেলেরা হল বৈৎ-রাফা, পাসেহ ও তহিন্ন। এরা সবাই ছিল রেকা গ্রামের লোক। তহিন্ন ঈরনাহস গ্রাম গড়ে তুলেছিল।
13
কনসের ছেলেরা হল অৎনীয়েল ও সরায় এবং অৎনীয়েলের ছেলে হথৎ।
14
মিয়োনোথয়ের ছেলে হল অফ্রা আর সরায়ের ছেলে যোয়াব। যোয়াব গী-হরসীম গ্রাম গড়ে তুলেছিল। সেই গ্রামটাকে গী-হরসীম বলা হত, কারণ তার সব লোকেরা ছিল কারিগর।
15
যিফুন্নির ছেলে কালুতের ছেলেরা হল ঈরূ, এলা ও নয়ম। এলার ছেলের নাম ছিল কনস।
16
যিহলিলেলের ছেলেরা হল সীফ, সীফা, তীরিয় ও অসারেল।
17
ইষ্রাহের ছেলেরা হল যেথর, মেরদ, এফর ও যালোন। মেরদ ফেরাউনের একজন মেয়ে বিথিয়াকে বিয়ে করেছিল। তার গর্ভে মরিয়ম, শম্ময় ও যিশ্বহের জন্ম হয়েছিল। যিশ্বহ ইষ্টিমোয় নামে একটা গ্রাম গড়ে তুলেছিল। মেরদের ইহুদী স্ত্রীর গর্ভে যেরদ, হেবর ও যিকুথীয়েলের জন্ম হয়েছিল। যেরদ গদোর গ্রাম, হেবর সোখো গ্রাম আর যিকূথীয় সানোহ গ্রাম গড়ে তুলেছিল।
19
নহমের বোনকে হোদিয় বিয়ে করেছিল। তার ছেলেরা হল গর্মীয় কিয়ীলার পিতা ও মাখাথীয় ইষ্টিমোয়ের বাবা
20
শীমোনের ছেলেরা হল অম্নোন, রিন্ন, বিন্-হানন ও তীলোন। যিশীর ছেলেরা হল সোহেৎ ও বিন্-সোহেৎ।
21
এহুদার ছেলে শেলার বংশের লোকদের মধ্যে ছিল এর, লাদা, বৈৎ-অসবেয়ের যে লোকেরা মসীনার কাপড় বুনত তাদের সব বংশ, যোকীম, কোষেবার লোকেরা, যোয়াশ, সারফ ও যাশূ বিলেহম শেলার ছেলে এর লেকা গ্রাম গড়ে তুলেছিল এবং লাদা গড়ে তুলেছিল মারেশা গ্রাম। যোয়াশ ও সারফ ছিলেন মোয়াবের শাসনকর্তা। এগুলো ছিল খুব পুরানো দিনের তালিকা।
23
শেলার বংশের লোকদের মধ্যে যারা নতায়ীম ও গদেরাতে বাস করত তারা ছিল কুমার। বাদশাহ্র কাজকর্ম করবার জন্যই তারা সেখানে থাকত।
24
শিমিয়োনের ছেলেরা হল নমূয়েল, যামীন, যারীব, সেরহ ও শৌল।
25
শৌলের ছেলে হল শল্লুম, শল্লুমের ছেলে মিব্সম ও মিব্সমের ছেলে মিশ্ম।
26
মিশ্মের একজন ছেলে হল হম্মুয়েল, হম্মুয়েলের ছেলে শক্কুর ও শক্কুরের ছেলে শিময়ি।
27
শিময়ির ষোলজন ছেলে ও ছয়জন মেয়ে ছিল, কিন্তু তার ভাইদের বেশী ছেলেমেয়ে ছিল না। সেইজন্য তাদের সমস্ত গোষ্ঠীর মধ্যে এহুদা-গোষ্ঠীর মত এত লোক ছিল না।
28
শিমিয়োন-গোষ্ঠীর লোকেরা বের্-শেবা, মোলাদা, হৎসর-শূয়াল, বিল্হা, এৎসম, তোলদ, বথূয়েল, হর্মা, সিক্লগ, বৈৎ-মর্কাবোৎ, হৎসর-সূষীম, বৈৎ-বিরী ও শারয়িমে বাস করত। দাউদের রাজত্ব পর্যন্ত এই সব গ্রাম তাদের ছিল।
32
তাদের অন্যান্য গ্রামগুলোর নাম ছিল ঐটম, ঐন, রিম্মোণ, তোখেন ও আশন। বাল পর্যন্ত এই পাঁচটা গ্রামের চারপাশের জায়গাগুলোও তাদের অধীনে ছিল। এগুলোতে তারা বাস করত এবং নিজেদের একটা বংশ-তালিকা রাখত।
34
এঁরা ছিলেন শিমিয়োন-গোষ্ঠীর বিভিন্ন বংশের নেতা: মশোবব, য্নেক, অমৎসিয়ের ছেলে যোশঃ, যোয়েল এবং যোশিবিয়ের ছেলে যেহূ যাঁর পূর্বপুরুষেরা ছিল সরায় ও অসীয়েল। এছাড়া ছিলেন ইলিয়ৈনয়, যাকোবা, যিশোহায়, অসায়, অদীয়েল, যিশীমীয়েল, বনায় এবং শিফির ছেলে সীষঃ যাঁর পূর্বপুরুষেরা ছিল অলোন, যিদয়িয়, শিম্রি ও শময়িয়। তাঁদের বংশের লোকসংখ্যা খুব বেড়ে গেল।
39
কাজেই পশুপাল চরাবার জায়গার তালাশে এই লোকেরা গদোরের বাইরে উপত্যকার পূর্ব দিকে চলে গিয়ে ভাল ঘাসের জায়গা পেল। জায়গাটা ছিল বেশ বড়, শান্তিপূর্ণ ও নিরিবিলি। আগে হামের বংশের কিছু লোক সেখানে বাস করত।
41
শিমিয়োন-গোষ্ঠীর এই সব লোকেরা এহুদার বাদশাহ্ হিষ্কিয়ের সময়ে সেখানে গিয়েছিল। তারা হামীয়দের বাসস্থানে গিয়ে তাদের আক্রমণ করল। এছাড়া তারা সেখানকার মিয়ূনীয়দেরও আক্রমণ করে সম্পূর্ণভাবে ধ্বংস করল। তাদের আর কোন চিহ্নই রইল না। তারপর তারা ঐ লোকদের জায়গায় বাস করতে লাগল, কারণ তাদের পশুপালের জন্য সেখানে প্রচুর ঘাস ছিল।
42
শিমিয়োনীয়দের মধ্যে পাঁচশো লোক যিশীর ছেলে পলটিয়, নিয়রিয়, রফায়িয় ও উষীয়েলকে তাদের নেতা করে নিয়ে সেয়ীর নামে পাহাড়ী এলাকাটা আক্রমণ করল।
43
আগে আমালেকীয়দের কিছু লোক সেয়ীরে পালিয়ে এসে সেখানে বাস করছিল। শিমিয়োনীয়রা সেই সব লোকদের হত্যা করে সেখানে বাস করতে লাগল। আজও তারা সেখানে বাস করছে।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29