bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
1 Chronicles 7
1 Chronicles 7
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 8 →
1
ইষাখরের চারজন ছেলে হল তোলয়, পূয়, যাশূব ও শিম্রোণ।
2
তোলয়ের ছেলেরা হল উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিব্সম, ও শামুয়েল। এঁরা ছিলেন নিজের নিজের বংশের নেতা। দাউদের রাজত্বের সময়ে তোলয়ের বংশের যে সব লোকদের যোদ্ধা হিসাবে বংশ-তালিকায় নাম লেখা হয়েছিল তারা সংখ্যায় ছিল বাইশ হাজার ছ’শো।
3
উষির একজন ছেলের নাম যিষ্রাহিয়। যিষ্রাহিয়ের ছেলেরা হল মিকাইল, ওবদিয়, যোয়েল ও যিশিয়। যিষ্রাহিয় সুদ্ধ এঁরা পাঁচজন ছিলেন বংশের নেতা।
4
তাঁদের স্ত্রী ও ছেলেমেয়ে ছিল অনেক; কাজেই তাঁদের বংশ-তালিকার হিসাব মত যুদ্ধ করবার জন্য প্রস্তুত লোকদের সংখ্যা ছিল ছত্রিশ হাজার।
5
ইষাখর-গোষ্ঠীর সমস্ত বংশের মধ্যে মোট সাতাশি হাজার যোদ্ধার নাম বংশ-তালিকায় লেখা হয়েছিল।
6
বিন্ইয়ামীনের তিনজন ছেলে হল বেলা, বেখর, ও যিদীয়েল।
7
বেলার পাঁচজন ছেলে হল ইষ্বোণ, উষি, উষীয়েল, যিরেমোৎ ও ঈরী। এঁরা ছিলেন নিজের নিজের বংশের নেতা। তাঁদের বংশ-তালিকায় বাইশ হাজার চৌত্রিশ জন লোকের নাম যোদ্ধা হিসাবে লেখা হয়েছিল।
8
বেখরের ছেলেরা হল সমীরাঃ, যোয়াশ, ইলীয়েষর, ইলিয়ো-ঐনয়, অম্রি, যিরেমোৎ, অবিয়, অনাথোৎ ও আলেমৎ।
9
তাদের বংশ-তালিকায় নেতাদের নাম ও বিশ হাজার দু’শো জন যোদ্ধার নাম লেখা হয়েছিল।
10
যিদীয়েলের একজন ছেলের নাম বিল্হন। বিল্হনের ছেলেরা হল যিয়ূশ, বিন্ইয়ামীন, এহূদ, কনানা, সেথন, তর্শীশ ও অহীশহর।
11
যিদীয়েলের বংশের এই সব লোকেরা ছিলেন বংশের নেতা ও বীর যোদ্ধা। তাঁদের সতেরো হাজার দু’শো লোক যুদ্ধে যাবার জন্য প্রস্তুত ছিল।
12
শুপ্পীম ও হুপ্পীম ছিল ঈরের ছেলে এবং হূশীম ছিল অহেরের ছেলে।
13
নপ্তালির ছেলেরা হল যহসিয়েল, গূনি, যেৎসর ও শল্লুম। এদের দাদীর নাম ছিল বিল্হা।
14
মানশার ছেলেরা হল অস্রীয়েল ও গিলিয়দের পিতা মাখীর। মানশার সিরীয় উপস্ত্রীর গর্ভে এদের জন্ম হয়েছিল।
15
মাখীর হুপ্পীম ও শুপ্পীমের জন্য স্ত্রী এনেছিল। মাখীরের বোনের নাম ছিল মাখা। মানশার বংশের আর একজন লোক ছিল সলফাদ। তার ছিল সব মেয়ে।
16
মাখীরের স্ত্রী মাখার গর্ভে পেরশ নামে একটি ছেলের জন্ম হয়েছিল। তার ভাইয়ের নাম ছিল শেরশ এবং তার ছেলেদের নাম ছিল ঊলম ও রেকম।
17
ঊলমের একজন ছেলের নাম বদান। এরা ছিল গিলিয়দের বংশের লোক। গিলিয়দ মাখীরের ছেলে আর মাখীর মানশার ছেলে।
18
গিলিয়দের বোন হম্মোলেকতের ছেলেরা হল ঈশ্হোদ, অবীয়েষর ও মহলা।
19
শমীদার ছেলেরা হল অহিয়ন, শেখম, লিক্হি ও অনীয়াম।
20
আফরাহীমের একজন ছেলের নাম শূথেলহ, শূথেলহের ছেলে বেরদ, বেরদের ছেলে তহৎ, তহতের ছেলে ইলিয়াদা, ইলিয়াদার ছেলে তহৎ,
21
তহতের ছেলে সাবদ এবং সাবদের ছেলে শূথেলহ। আফরাহীমের আরও দুই ছেলের নাম ছিল এৎসর ও ইলিয়দ। দেশে জন্মগ্রহণকারী গাতের লোকদের হাতে তারা মারা পড়েছিল, কারণ তারা গাতীয়দের পশু চুরি করবার জন্য গাতে গিয়েছিল।
22
তাদের পিতা আফরাহীম অনেক দিন পর্যন্ত তাদের জন্য শোক করেছিলেন। তাঁর আত্মীয়-স্বজনেরা তাঁকে সান্ত্বনা দিতে এসেছিল।
23
এর পর তিনি স্ত্রীর সংগে সহবাস করলে পর তাঁর স্ত্রী গর্ভবতী হলেন এবং একটি ছেলের জন্ম হল। আফরাহীম তার নাম রাখলেন বরীয়, কারণ তাঁর পরিবারে তখন বিপদ নেমে এসেছিল।
24
তাঁর মেয়ের নাম ছিল শীরা। শীরা উপরের ও নীচের বৈৎ-হোরোণ ও উষেণ-শীরা গ্রাম গড়ে তুলেছিল।
25
বরীয়ের ছেলে রেফহ, রেফহের ছেলে রেশফ, রেশফের ছেলে তেলহ, তেলহের ছেলে তহন,
26
তহনের ছেলে লাদন, লাদনের ছেলে অম্মীহূদ, অম্মীহূদের ছেলে ইলীশামা,
27
ইলীশামার ছেলে নূন ও নূনের ছেলে ইউসা।
28
বেথেল ও তার চারপাশের গ্রামগুলো, পূর্ব দিকে নারণ, পশ্চিম দিকে গেষর ও তার চারপাশের গ্রামগুলো ছিল আফরাহীমের জমিজমা ও বাসস্থান। এছাড়া শিখিম ও তার গ্রামগুলো থেকে অয়া ও তার গ্রামগুলো পর্যন্ত ছিল তাদের এলাকা।
29
মানশার সীমানা বরাবর বৈৎশান, তানক, মগিদ্দো, দোর ও এগুলোর চারপাশের সব গ্রামও ছিল তাদের। ইসরাইলের ছেলে ইউসুফের বংশধরেরা এই সব শহরে ও গ্রামে বাস করত।
30
আশেরের ছেলেরা হল যিম্ন, যিশ্বাঃ, যিশ্বী ও বরীয়। সেরহ ছিল তাদের বোন।
31
বরীয়ের ছেলেরা হল হেবর ও মল্কীয়েল। মল্কীয়েল ছিল বির্ষোতের পিতা।
32
হেবরের ছেলেরা হল যফ্লেট, শোমের ও হোথম। শূয়া ছিল তাদের বোন।
33
যফ্লেটের ছেলেরা হল পাসক, বিম্হল ও অশ্বৎ।
34
সামেরের ছেলেরা হল অহি, রোগহ, যিহুব্ব ও ইরাম।
35
সামেরের ভাই হেলমের ছেলেরা হল শোফহ, যিম্ন, শেলশ ও আমল।
36
শোফহের ছেলেরা হল সূহ, হর্ণেফর, শূয়াল, বেরী, যিম্র,
37
বেৎসর, হোদ, শম্ম, শিল্শ, যিত্রণ ও বেরা।
38
যেথরের ছেলেরা হল যিফুন্নি, পিসপ ও অরা।
39
উল্লের ছেলেরা হল আরহ, হন্নীয়েল ও রিৎসিয়।
40
আশের-গোষ্ঠীর এই সব লোকেরা ছিলেন নিজের নিজের বংশের নেতা। এঁরা প্রত্যেকে ছিলেন বাছাই-করা শক্তিশালী যোদ্ধা ও প্রধান নেতা। আশেরের বংশ-তালিকায় লেখা লোকদের মধ্যে যুদ্ধে যাবার জন্য প্রস্তুত লোকের সংখ্যা ছিল ছাব্বিশ হাজার।
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 8 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29