bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
1 Chronicles 16
1 Chronicles 16
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 17 →
1
আল্লাহ্র সিন্দুকের জন্য দাউদ যে তাম্বু খাটিয়েছিলেন লোকেরা সিন্দুকটি এনে তার ভিতরে রাখল। এর পর আল্লাহ্র সামনে পোড়ানো-কোরবানী ও যোগাযোগ-কোরবানী দেওয়া হল।
2
সেই সব কোরবানী দেওয়া শেষ হয়ে গেলে পর দাউদ মাবুদের নামে লোকদের দোয়া করলেন।
3
তারপর তিনি ইসরাইলীয় প্রত্যেক স্ত্রীলোক ও পুরুষকে একটা করে রুটি, এক খণ্ড গোশ্ত ও এক তাল কিশমিশ দিলেন।
4
মাবুদের সিন্দুকের সামনে এবাদত-কাজের জন্য দাউদ কয়েকজন লেবীয়কে নিযুক্ত করলেন যাতে তারা মুনাজাত করতে, শুকরিয়া জানাতে এবং ইসরাইলের মাবুদ আল্লাহ্র প্রশংসা করতে পারে।
5
এই লোকদের নেতা ছিলেন আসফ, দ্বিতীয় ছিলেন জাকারিয়া, তারপরে ছিলেন যিয়ীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, মত্তিথিয়, ইলীয়াব, বনায়, ওবেদ-ইদোম ও যিয়ীয়েল। এঁরা বাজাতেন বীণা ও সুরবাহার আর আসফ বাজাতেন করতাল;
6
ইমাম বনায় আর যহসীয়েল আল্লাহ্র সেই সাক্ষ্য-সিন্দুকের সামনে নিয়মিত ভাবে শিংগা বাজাতেন।
7
সেই দিন দাউদ প্রথমে মাবুদের উদ্দেশে শুকরিয়ার এই কাওয়ালী গাইবার ভার আসফ ও তাঁর লোকদের উপর দিলেন:
8
মাবুদকে শুকরিয়া জানাও, তাঁর গুণের কথা ঘোষণা কর; তাঁর কাজের কথা অন্যান্য জাতিদের জানাও।
9
তাঁর উদ্দেশে কাওয়ালী গাও, তাঁর প্রশংসা-গজল কর; তাঁর সব অলৌকিক কাজের কথা বল।
10
তাঁর পবিত্রতার গৌরব কর; যারা মাবুদকে গভীরভাবে জানতে আগ্রহী তাদের দিল আনন্দিত হোক।
11
মাবুদ ও তাঁর শক্তিকে বুঝতে চেষ্টা কর; সব সময় তাঁর সংগে যোগাযোগ রাখতে আগ্রহী হও।
12
হে তাঁর গোলাম ইসরাইলের বংশধরেরা, তাঁর বেছে নেওয়া ইয়াকুবের সন্তানেরা, তোমরা তাঁর মহান কাজগুলোর কথা মনে রেখো; তাঁর কুদরতির কথা আর বিচারে যে শাস্তির কথা তিনি বলেছেন তা মনে রেখো।
14
তিনিই আমাদের মাবুদ আল্লাহ্; গোটা দুনিয়া তাঁরই শাসনে চলছে।
15
যে কালামের নির্দেশ তিনি দিয়েছিলেন হাজার হাজার বংশের জন্য, তাঁর সেই ব্যবস্থার কথা চিরকাল মনে রেখো।
16
সেই ব্যবস্থা তিনি ইব্রাহিমের জন্য স্থাপন করেছিলেন আর ইসহাকের কাছে কসম খেয়েছিলেন।
17
তিনি তাঁর ব্যবস্থা ইয়াকুবের কাছে নিয়ম হিসাবে আর ইসরাইলের কাছে চিরস্থায়ী ব্যবস্থা হিসাবে ঘোষণা করেছিলেন।
18
তিনি বলেছিলেন, “আমি তোমাকে কেনান দেশটা দেব, সেটাই হবে তোমার পাওনা সম্পত্তি।”
19
তাদের সংখ্যা যখন কম ছিল, খুবই কম ছিল, আর তারা সেখানে বিদেশী ছিল,
20
তারা যখন সেখানে বিভিন্ন জাতির মধ্যে আর বিভিন্ন রাজ্যের মধ্যে ঘুরে বেড়াত,
21
তখন তিনি কাউকে তাদের জুলুম করতে দিতেন না। তাদের জন্য তিনি বাদশাহ্দের ধম্কে দিতেন,
22
বলতেন, “আমার অভিষিক্ত বান্দাদের ছোঁবে না; আমার নবীদের কোন ক্ষতি করবে না।”
23
দুনিয়ার সব লোক, তোমরা মাবুদের উদ্দেশে কাওয়ালী গাও; তাঁর দেওয়া উদ্ধারের কথা দিনের পর দিন ঘোষণা কর।
24
বিভিন্ন জাতির মধ্যে তাঁর মহিমা ঘোষণা কর; সমস্ত লোকের মধ্যে তাঁর সব অলৌকিক কাজের কথা ঘোষণা কর।
25
মাবুদই মহান এবং সবার উপরে প্রশংসার যোগ্য; সব দেব-দেবীর চেয়ে তিনি বেশী ভয় জাগান।
26
বিভিন্ন জাতির দেব-দেবী অসার মাত্র, কিন্তু মাবুদ আসমানের সৃষ্টিকর্তা।
27
তাঁকেই ঘিরে রয়েছে প্রশংসা ও মহিমা; তাঁর বাসস্থানে রয়েছে কুদরত ও আনন্দ।
28
হে বিভিন্ন জাতির সমস্ত গোষ্ঠী, স্বীকার কর সমস্ত প্রশংসা ও কুদরত মাবুদেরই।
29
তোমরা স্বীকার কর সমস্ত প্রশংসা মাবুদের; কোরবানীর জিনিস নিয়ে তাঁর সামনে এস। মাবুদের মহিমাপূর্ণ পবিত্রতার কথা ভেবে তাঁর এবাদত কর।
30
দুনিয়ার সমস্ত লোক, তোমরা তাঁর সামনে কেঁপে ওঠো। দুনিয়া অটলভাবে স্থাপিত হল, তা কখনও নড়বে না।
31
আসমান আনন্দ করুক, দুনিয়া খুশী হোক; বিভিন্ন জাতির মধ্যে তারা ঘোষণা করুক, “মাবুদই রাজত্ব করেন।”
32
সাগর ও তার মধ্যেকার সব কিছু গর্জন করুক; মাঠ ও তার মধ্যেকার সব কিছু আনন্দিত হোক।
33
তাহলে বনের গাছপালাও মাবুদের সামনে আনন্দে গজল গাইবে, কারণ তিনি দুনিয়ার বিচার করতে আসছেন।
34
তোমরা মাবুদের শুকরিয়া আদায় কর, কারণ তিনি মেহেরবান; তাঁর অটল মহব্বত চিরকাল স্থায়ী।
35
তোমরা বল, “হে আমাদের উদ্ধারকর্তা আল্লাহ্, আমাদের উদ্ধার কর; অন্যান্য জাতিদের মধ্য থেকে তুমি আমাদের এক জায়গায় নিয়ে এসে আমাদের রক্ষা কর, যাতে আমরা তোমার পবিত্রতার উদ্দেশে শুকরিয়া জানাতে পারি আর তোমার গুণগান করতে পারছি বলে গর্ববোধ করতে পারি।
36
সৃষ্টির আগে থেকে আখেরাত পর্যন্ত ইসরাইলের মাবুদ আল্লাহ্র প্রশংসা হোক।” এর পর সব লোকেরা বলল, “আমিন, মাবুদের প্রশংসা হোক।”
37
প্রতিদিনের প্রয়োজন অনুসারে নিয়মিত এবাদত-কাজের জন্য দাউদ মাবুদের সাক্ষ্য-সিন্দুকের কাছে আসফ ও তাঁর লোকদের রেখে গেলেন।
38
তাদের সাহায্য করবার জন্য তিনি ওবেদ-ইদোম ও তাঁর আটষট্টিজন লোককেও রেখে গেলেন। যিদূথূনের ছেলে ওবেদ-ইদোম ও হোষা ছিলেন রক্ষী।
39
দাউদ গিবিয়োনের এবাদতের উঁচু স্থানে মাবুদের আবাস-তাম্বুর সামনে ইমাম সাদোক ও তাঁর সংগের ইমামদের রেখে গেলেন।
40
এর উদ্দেশ্য ছিল মাবুদ বনি-ইসরাইলদের যে শরীয়ত দিয়েছিলেন তাতে যা যা লেখা ছিল সেই অনুসারে যেন তাঁরা মাবুদের উদ্দেশে কোরবানগাহের উপর প্রতিদিন সকালে ও বিকালে নিয়মিতভাবে পোড়ানো-কোরবানী দিতে পারেন।
41
তাঁদের সংগে ছিলেন হেমন ও যিদূথূন আর বাদবাকী লোক, যাদের নাম উল্লেখ করে বেছে নেওয়া হয়েছিল যাতে তারা মাবুদের চিরকাল স্থায়ী অটল মহব্বতের জন্য তাঁকে শুকরিয়া জানাতে পারে।
42
আল্লাহ্র উদ্দেশে কাওয়ালী গাইবার সময়ে শিংগা, করতাল ও অন্যান্য বাজনা বাজাবার জন্য হেমন ও যিদূথূনের উপর ভার দেওয়া হল। যিদূথূনের বংশের লোকদের রক্ষী হিসাবে নিযুক্ত করা হল।
43
এর পর সব লোক যে যার বাড়ীর দিকে রওনা হল এবং দাউদ তাঁর পরিবারের লোকদের দোয়া করবার জন্য বাড়ীতে ফিরে গেলেন।
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 17 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29