bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
1 Samuel 11
1 Samuel 11
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 12 →
1
পরে অম্মোনীয় নাহশ গিয়ে যাবেশ-গিলিয়দ ঘেরাও করল। তখন যাবেশের লোকেরা নাহশকে বলল, “আপনি আমাদের সংগে একটা চুক্তি করুন, তাহলে আমরা আপনার অধীন হয়ে থাকব।”
2
অম্মোনীয় নাহশ জবাবে তাদের বলল, “আমি একটা শর্তে তোমাদের সংগে চুক্তি করতে পারি। সেটা হল, তোমাদের প্রত্যেকের ডান চোখ তুলে ফেলা হবে। তা করে আমি সমস্ত ইসরাইল জাতিকে অসম্মানিত করব।”
3
এই কথা শুনে যাবেশের বৃদ্ধ নেতারা নাহশকে বলল, “আপনি আমাদের সাত দিন সময় দিন। এর মধ্যে আমরা ইসরাইল দেশের সব জায়গায় লোক পাঠিয়ে খবর দেব। যদি কেউ আমাদের রক্ষা করতে না আসে তবে আমরা আপনার অধীন হব।”
4
লোকেরা যখন খবর দেবার জন্য তালুতের নিজের শহর গিবিয়াতে গিয়ে সেখানকার লোকদের ঐ সব কথা বলল তখন লোকেরা চিৎকার করে কাঁদতে লাগল।
5
সেই সময় তালুত মাঠ থেকে তাঁর গরুর পাল নিয়ে ফিরে আসছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, “কি হয়েছে? লোকেরা কান্নাকাটি করছে কেন?” তারা তখন যাবেশের লোকেরা যা বলেছিল তা তাঁকে জানাল।
6
লোকদের কথা শুনবার পর আল্লাহ্র রূহ্ তালুতের উপর আসলেন, আর তিনি রাগে জ্বলে উঠলেন।
7
তিনি দু’টা গরু নিয়ে টুকরা টুকরা করে কাটলেন। তারপর সেই টুকরাগুলো লোক দিয়ে ইসরাইল দেশের সব জায়গায় পাঠিয়ে দিলেন এবং তাদের এই কথা ঘোষণা করতে বললেন, “যে কেউ তালুত ও শামুয়েলের সংগে যোগ না দেবে তার গরুর অবস্থা এই রকম হবে।” মাবুদ বনি-ইসরাইলদের মনে একটা ভয় জাগিয়ে দিলেন, আর তারা সবাই এক হয়ে বের হয়ে আসল।
8
তালুত বেষকে তাদের গণনা করলেন। তাতে ইসরাইলের সৈন্যদের সংখ্যা হল তিন লক্ষ আর এহুদার হল ত্রিশ হাজার।
9
যাবেশ থেকে যে লোকেরা খবর নিয়ে এসেছিল গিবিয়ার লোকেরা তাদের বলল, “যাবেশ-গিলিয়দের লোকদের গিয়ে জানাবে যে, আগামী কাল দুপুরের মধ্যে তাদের উদ্ধার করা হবে।” এই কথা যাবেশের লোকদের জানানো হলে পর তারা খুব খুশী হল।
10
তারা অম্মোনীয়দের বলল, “কাল আমরা তোমাদের অধীন হব। তোমাদের যা খুশী তা-ই তোমরা আমাদের প্রতি কোরো।”
11
পরের দিন তালুত তাঁর লোকদের তিন দলে ভাগ করলেন। তারপর শেষ রাতে তারা অম্মোনীয়দের ছাউনিতে ঢুকে দুপুর পর্যন্ত তাদের হত্যা করতে লাগল। যারা প্রাণে বাঁচল তারা এমনভাবে ছড়িয়ে পড়ল যে, তাদের দু’জন আর একসংগে রইল না।
12
লোকেরা এসে শামুয়েলকে বলল, “কে বলেছিল তালুত আমাদের উপর বাদশাহ্ হতে পারে না? আপনি তাদের আমাদের হাতে তুলে দিন; আমরা তাদের মেরে ফেলব।”
13
কিন্তু তালুত বললেন, “আজ কাউকেই মেরে ফেলা চলবে না, কারণ আজকের দিনে মাবুদ বনি-ইসরাইলদের উদ্ধার করেছেন।”
14
তখন শামুয়েল লোকদের বললেন, “চল, আমরা গিল্গলে গিয়ে তালুতের রাজপদের কথা আবার ঘোষণা করি।”
15
এতে লোকেরা সবাই গিল্গলে গিয়ে মাবুদের সামনে তালুতকে রাজপদে বহাল করল। সেখানে তারা মাবুদের উদ্দেশে যোগাযোগ-কোরবানী দিল এবং তালুত ও বনি-ইসরাইলরা খুব আনন্দ-উৎসব করল।
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 12 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31