bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
1 Samuel 21
1 Samuel 21
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 22 →
1
এর পর দাউদ নোব গ্রামে ইমাম অহীমেলকের কাছে গেলেন। অহীমেলক তখন ভয়ে কাঁপতে কাঁপতে বের হয়ে দাউদের সামনে আসলেন। তিনি দাউদকে জিজ্ঞাসা করলেন, “আপনি একা কেন? কেন আপনার সংগে আর কেউ নেই?”
2
জবাবে দাউদ ইমাম অহীমেলককে বললেন, “বাদশাহ্ আমাকে একটা কাজের ভার দিয়ে বলেছেন, তিনি যে কাজের হুকুম দিয়ে আমাকে পাঠিয়েছেন তার কিছুই যেন আর কেউ জানতে না পারে। সেইজন্য আমার লোকদের আমি একটা নির্দিষ্ট জায়গায় আমার জন্য অপেক্ষা করতে বলেছি।
3
আপনার কাছে কি আছে? পাঁচখানা রুটি আমাকে দিন, কিংবা যা আছে তা-ই দিন।”
4
ইমাম জবাবে দাউদকে বললেন, “আমার কাছে কোন সাধারণ রুটি নেই, তবে পবিত্র-রুটি আছে। যদি আপনার লোকেরা কোন স্ত্রীলোকের কাছে না গিয়ে থাকে তবে তা খেতে পারবে।”
5
দাউদ বললেন, “আমাদের নিয়ম মত আমরা সত্যিই কোন স্ত্রীলোকের কাছে যাই নি। সৈন্যদের নিয়ে আমি যখন কোন সাধারণ কাজে বের হই তখনও আমার সৈন্যেরা পাক-সাফ থাকে। তবে আজ তারা কত না বেশী পাক-সাফ আছে।”
6
কাজেই ইমাম দাউদকে সেই পবিত্র-রুটি দিলেন, কারণ সেই রুটি ছাড়া আর অন্য কোন রুটি তাঁর কাছে ছিল না। ঐ দিনই সেই রুটি মাবুদের সামনে থেকে সরিয়ে নিয়ে তার জায়গায় গরম রুটি রাখা হয়েছিল।
7
দোয়েগ নামে তালুতের একজন ইদোমীয় কর্মচারী সেই দিন মাবুদের উদ্দেশে কোন কাজে সেখানে আট্কে গিয়েছিল। সে ছিল তালুতের প্রধান রাখাল।
8
দাউদ অহীমেলককে জিজ্ঞাসা করলেন, “এখানে আপনার কাছে কোন বর্শা বা তলোয়ার নেই? বাদশাহ্র কাজ জরুরী ছিল বলে আমি নিজের তলোয়ার বা অন্য কোন অস্ত্র সংগে আনতে পারি নি।”
9
ইমাম বললেন, “এলা উপত্যকায় আপনি যে ফিলিস্তিনী জালুতকে মেরে ফেলেছিলেন তার তলোয়ারখানা এখানে আছে। ওটা এফোদের পিছনে কাপড়ে জড়িয়ে রাখা হয়েছে। ইচ্ছা করলে আপনি ওটা নিতে পারেন। ওটা ছাড়া আর কোন তলোয়ার এখানে নেই।” দাউদ বললেন, “ওটার মত তলোয়ার আর কোথায় আছে? ওটাই আমাকে দিন।”
10
দাউদ সেই দিনই তালুতের কাছ থেকে পালিয়ে গিয়ে গাৎ শহরের বাদশাহ্ আখীশের কাছে উপস্থিত হলেন;
11
কিন্তু আখীশের লোকেরা আখীশকে বলল, “ইনি কি তাঁর দেশের বাদশাহ্ নন? এর সম্বন্ধেই কি লোকেরা নেচে নেচে গান গেয়ে বলে নি, ‘তালুত মারলেন হাজার হাজার আর দাউদ মারলেন অযুত অযুত?’ ”
12
এই কথা শুনে দাউদ চিনি-ত হলেন এবং গাতের বাদশাহ্ আখীশকে খুব ভয় করতে লাগলেন।
13
সেইজন্যই যতদিন তিনি তাদের কাছে ছিলেন ততদিন তাদের সামনে পাগলের ভান করতে লাগলেন। যখন তারা তাঁকে ধরল তখন তিনি পাগলের মত দরজার উপর হাবিজাবি আঁকতে এবং নিজের দাড়ির উপর মুখের লালা ফেলতে লাগলেন।
14
তখন আখীশ তাঁর লোকদের বললেন, “তোমরা তো দেখতেই পাচ্ছ লোকটা পাগল, তবে কেন ওকে আমার কাছে এনেছ?
15
পাগলের কি আমার এতই অভাব হয়েছে যে, তোমরা আমার সামনে পাগলামী করবার জন্য এই লোকটাকে ধরে এনেছ? এই রকমের একটা লোককে আমার বাড়ীতে এনেছ কেন?”
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 22 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31