bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
1 Samuel 30
1 Samuel 30
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 29
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 31 →
1
দাউদ তাঁর লোকদের নিয়ে তৃতীয় দিনে সিক্লগে গিয়ে পৌঁছালেন। কিন্তু এর মধ্যেই আমালেকীয়রা নেগেভে ফিলিস্তিনীদের এলাকায় এবং সিক্লগে লুটপাট করেছিল। তারা সিক্লগ আক্রমণ করে পুড়িয়ে দিয়ে সেখানকার সমস্ত স্ত্রীলোকদের এবং ছোট-বড় সবাইকে বন্দী করে নিয়ে গিয়েছিল। অবশ্য কাউকেই তারা হত্যা করে নি, কেবল ফিরে যাবার সময় তাদের সংগে করে নিয়ে গিয়েছিল।
3
দাউদ তাঁর লোকদের নিয়ে সিক্লগে ফিরে এসে দেখলেন শহরটা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের স্ত্রী ও ছেলেমেয়েদের বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে।
4
এই অবস্থা দেখে দাউদ ও তাঁর লোকেরা জোরে জোরে কাঁদতে লাগলেন। শেষে এমন হল যে, তাদের কাঁদবার শক্তিও আর রইল না।
5
দাউদের দুই স্ত্রী, যিষ্রীয়েলের অহিনোয়ম আর কর্মিলের বাসিন্দা নাবলের বিধবা অবীগল বন্দী হয়েছিলেন।
6
তখন দাউদ মহা বিপদে পড়লেন, কারণ ছেলেমেয়েদের জন্য তাঁর লোকদের মন দাউদের প্রতি এমন তেতো হয়ে উঠেছিল যে, তারা দাউদকে পাথর মারবার কথা বলাবলি করছিল। কিন্তু দাউদ তাঁর মাবুদ আল্লাহ্র উপর ভরসা করে দিলে শক্তি পেলেন।
7
দাউদ তখন অহীমেলকের ছেলে মহা-ইমাম অবিয়াথরকে বললেন, “এফোদটা আমার কাছে নিয়ে আসুন।” সেটি আনা হলে পর দাউদ মাবুদকে জিজ্ঞাসা করলেন, “আমি ঐ আক্রমণকারী দলের পিছনে তাড়া করব? করলে কি তাদের ধরতে পারব?” জবাবে মাবুদ বললেন, “জ্বী, তাড়া কর। তুমি নিশ্চয়ই তাদের ধরতে পারবে এবং সবাইকে উদ্ধার করতে পারবে।”
9
তখন দাউদ তাঁর ছ’শো লোক সংগে নিলেন। তাঁরা বিষোর নামে একটা পাহাড়ী খাদের কাছে গিয়ে উপস্থিত হলেন। সেখানে কিছু লোককে রেখে যেতে হল।
10
প্রায় দু’শো লোক ক্লান্ত হয়ে পড়াতে সেই খাদ পার হতে পারল না। দাউদ চারশো লোক নিয়ে শত্রুদের পিছনে তাড়া করে গেলেন।
11
পরে একটা মাঠের মধ্যে তাঁর লোকেরা একজন মিসরীয় লোককে দেখতে পেল। তারা তাকে দাউদের কাছে নিয়ে গেল এবং খাবার ও পানি খেতে দিলে সে তা খেল।
12
তারপর তারা তাকে ডুমুরের তালের এক টুকরা ও দুই তাল কিশমিশ খেতে দিল। তিন দিন তিন রাত সে খাবার কিংবা পানি কিছুই খায় নি, তাই এই সব খেয়ে সে যেন প্রাণ ফিরে পেল।
13
দাউদ লোকটিকে জিজ্ঞাসা করলেন, “তুমি কার লোক? কোথা থেকে এসেছ?” লোকটি বলল, “আমি একজন মিসরীয় যুবক, একজন আমালেকীয়ের গোলাম। আজ তিন দিন হল আমার অসুখ হয়েছে, তাই আমার মালিক আমাকে ফেলে চলে গেছেন।
14
আমরা নেগেভে করেথীয়দের এলাকা, এহুদা এলাকা ও কালুত এলাকায় লুটপাট করতে গিয়েছিলাম আর সিক্লগ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি।”
15
দাউদ বললেন, “ঐ লুটেরাদের কাছে কি তুমি আমাকে নিয়ে যেতে পারবে?” জবাবে সে বলল, “আপনি আল্লাহ্র নামে কসম খেয়ে বলুন যে, আপনি আমাকে মেরেও ফেলবেন না কিংবা আমার মালিকের হাতে তুলেও দেবেন না। তাহলে আমি আপনাকে তাদের কাছে নিয়ে যাব।”
16
পরে সে দাউদকে ঐ দলের কাছে নিয়ে গেল। তারা তখন একটা মাঠের মধ্যে ছড়িয়ে পড়েছিল এবং খাওয়া-দাওয়া করছিল ও মদ খেয়ে আমোদ-প্রমোদ করছিল, কারণ ফিলিস্তিনীদের দেশ ও এহুদা এলাকা থেকে তারা অনেক জিনিসপত্র লুটপাট করে এনেছিল।
17
দাউদ সেই দিনের বিকালবেলা থেকে শুরু করে পর দিন সন্ধ্যা পর্যন্ত তাদের সংগে যুদ্ধ করলেন। তাদের মধ্যে কেউই রক্ষা পেল না, কেবল চারশো যুবক উটের পিঠে করে পালিয়ে গেল।
18
আমালেকীয়রা যা কিছু লুট করে নিয়ে এসেছিল তা সবই তিনি উদ্ধার করলেন। তাঁর দুই স্ত্রীকেও তিনি উদ্ধার করলেন।
19
তাদের কম বা বেশী বয়সের লোক, তাদের ছেলে বা মেয়ে আর যে সব জিনিস আমালেকীয়রা লুট করেছিল বা নিয়ে এসেছিল তার কিছুই বাদ পড়ল না; দাউদ সবই ফিরিয়ে আনলেন।
20
তিনি আমালেকীয়দের সমস্ত গরু-ভেড়াও নিয়ে নিলেন। তাঁর লোকেরা সেগুলোকে অন্যান্য পশুপালের আগে আগে তাড়িয়ে নিয়ে চলল। তারা বলল, “এগুলো দাউদের লুটের জিনিস।”
21
যে দু’শো লোক ক্লান্ত হয়ে দাউদের সংগে যেতে পারে নি, যাদের বিষোর খাদের কাছে রেখে যাওয়া হয়েছিল, দাউদ তাদের কাছে ফিরে আসলেন। সেই লোকেরা দাউদ ও তাঁর সংগের লোকদের এগিয়ে নেবার জন্য এসেছিল। দাউদ ও তাঁর লোকেরা তাদের কাছে গেলে পর দাউদ তাদের খবরাখবর নিলেন।
22
কিন্তু দাউদের সংগে যারা গিয়েছিল তাদের মধ্যে যারা দুষ্ট ও গোলমেলে লোক ছিল তারা বলল, “ওরা আমাদের সংগে যায় নি বলে আমরা যা উদ্ধার করে ফিরিয়ে এনেছি তা ওদের দেব না। ওরা কেবল যে যার স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে চলে যাক।”
23
জবাবে দাউদ বললেন, “না, না, আমার ভাইয়েরা, মাবুদ আমাদের যা দিয়েছেন তা নিয়ে তোমরা এই রকম কোরো না। তিনি আমাদের রক্ষা করেছেন এবং আমাদের লুটকারীদের আমাদের হাতে তুলে দিয়েছেন।
24
তোমাদের এই সব কথায় কেউ রাজী হবে না। যারা যুদ্ধে গিয়েছিল আর যারা জিনিসপত্র পাহারা দিয়েছিল তারা সবাই একই রকম ভাগ পাবে।”
25
সেই দিন থেকে দাউদ বনি-ইসরাইলদের জন্য সেই অনুসারে নিয়ম ঠিক করে দিলেন আর তা আজও চালু আছে।
26
সিক্লগে ফিরে এসে দাউদ এহুদা-গোষ্ঠীর বৃদ্ধ নেতাদের কাছে লুটের মালের কিছু কিছু অংশ পাঠিয়ে দিলেন। তাঁরা ছিলেন তাঁর বন্ধু। তিনি তাঁদের কাছে এই কথা বলে পাঠালেন, “মাবুদের শত্রুদের কাছ থেকে লুটে আনা জিনিসের মধ্য থেকে আমি আপনাদের কাছে কিছু উপহার পাঠালাম।”
27
যে সব বৃদ্ধ নেতাদের কাছে সেগুলো পাঠানো হল তাঁরা ছিলেন বেথেলের, রামোৎ-নেগেভের, যত্তীরের,
28
অরোয়েরের, শিফমোতের, ইষ্টিমোয়ের এবং রাখলের লোক। তা ছাড়া যিরহমেলীয় ও কেনীয়দের শহরের বৃদ্ধ নেতাদের এবং হর্মার, কোর-আশনের, অথাকের ও হেবরনের বৃদ্ধ নেতাদের আর যে সব জায়গায় দাউদ ও তাঁর লোকেরা যাওয়া-আসা করতেন সেই সব জায়গার বৃদ্ধ নেতাদের কাছেও তিনি সেগুলো পাঠিয়ে দিলেন।
← Chapter 29
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 31 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31