bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Ecclesiastes 10
Ecclesiastes 10
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 11 →
1
মরা মাছি যেমন খোশবু তেল দুর্গন্ধ করে তোলে, তেমনি একটুখানি নির্বুদ্ধিতা জ্ঞান ও সম্মানকে মুছে ফেলে।
2
জ্ঞানীদের দিল ভাল পথের দিকে ফেরে, কিন্তু বোকাদের দিল যায় ভুল পথের দিকে।
3
এমন কি, রাস্তায় চলবার সময়েও দেখা যায় বোকার বুদ্ধির অভাব আছে; সে যে বোকা তা সবাই বুঝতে পারে।
4
শাসনকর্তা যদি তোমার উপর রেগে ওঠেন তবুও তুমি তোমার পদ ত্যাগ কোরো না; শান্তভাব থাকলে বড় বড় অন্যায়ও মাফ করা যায়।
5
সূর্যের নীচে আমি একটা ব্যাপার দেখেছি যা ঠিক নয়: শাসনকর্তারা এই রকমের ভুল করে থাকে-
6
বুদ্ধিহীনেরা নিযুক্ত হয় বড় বড় পদে, আর ধনীরা নিযুক্ত হয় নীচু পদে।
7
আমি গোলামদের ঘোড়ার পিঠে আর উঁচু পদের কর্মচারীদের গোলামের মত পায়ে হেঁটে চলতে দেখেছি।
8
যে গর্ত খোঁড়ে সে তার মধ্যে পড়তে পারে; যে দেয়াল ভাংগে তাকে সাপে কামড়াতে পারে।
9
যে পাথর কাটে সে তার দ্বারাই আঘাত পেতে পারে; যে কাঠ কাটে সে তার দ্বারাই বিপদে পড়তে পারে।
10
কুড়াল যদি ভোঁতা হয় আর তাতে ধার দেওয়া না হয়, তবে তা ব্যবহার করতে বেশী শক্তি লাগে, কিন্তু জ্ঞান ব্যবহার করে মানুষ সফল হয়।
11
সাপকে মুগ্ধ করার আগেই যদি সে কামড় দেয় তবে সাপুড়ের কোন লাভ হয় না।
12
জ্ঞানী লোকের মুখের কথায় থাকে দয়া, কিন্তু বোকা তার মুখের কথা দিয়ে নিজেকে ধ্বংস করে।
13
তার কথার শুরুতে থাকে নির্বুদ্ধিতা, শেষে থাকে পুরোপুরি বিচারবুদ্ধিহীনতা।
14
বুদ্ধিহীনেরা অনেক কথা বলে, কিন্তু কি হবে তা কেউ জানে না, আর ভবিষ্যতে কি ঘটবে তা মানুষকে কে বলে দিতে পারে?
15
বোকার পরিশ্রম তাকে ক্লান্ত করে; সে এত বোকা যে, শহরে যাবার রাস্তাও সে জানে না।
16
ঘৃণ্য সেই দেশ, যেখানে বালক রাজপদ পায় আর সেখানকার মন্ত্রীরা সকাল বেলাতেই মেজবানী খায়।
17
ধন্য সেই দেশ, যার বাদশাহ্ উঁচু বংশের লোক, আর সেখানকার মন্ত্রীরা মাত্লামির জন্য নয় কিন্তু শক্তির জন্য উপযুক্ত সময়ে খাওয়া-দাওয়া করে।
18
অলস লোকের ঘরের ছাদ ধ্বসে যায়; অলসতার জন্য ঘরে পানি পড়ে।
19
হাসিখুশীর জন্যই মেজবানীর ব্যবস্থা করা হয়; আংগুর-রস জীবনে আনন্দ আনে; টাকা-পয়সা সব কিছু যোগায়।
20
বাদশাহ্কে মনে মনে বদদোয়া দিয়ো না কিংবা নিজের শোবার ঘরে ধনীকে বদদোয়া দিয়ো না, কারণ আকাশের পাখীও তোমার কথা বয়ে নিয়ে যেতে পারে; সে উড়ে গিয়ে তোমার কথাগুলো বলে দিতে পারে।
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 11 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12